আমার প্রিয় পোস্ট
- অনুভুতি ছুয়ে যাওয়া কিছু বিজ্ঞাপন এবং তার পিছনের কিছু কথা। - তন্ময় ফেরদৌস
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নিয়ন্ত্রণে সাইবার আইনের চিন্তা! বাদ দেন! - পটল
- 70 দিনের হিসাব - অপ বাক
- বাংলা ব্লগ- সংস্কৃতি, রাজনীতি, সম্ভাবনা, ভাষা, সাফল্য ও সীমাবদ্ধতা (শামীম ভাই´র ৬ টি প্রশ্ন ও আমার স্বল্প জ্ঞানের মতামত) - পটল
- কিভাবে সামু ব্লগের খোঁজ পেলেন? - প্রজন্ম৮৬
- পারসোনার কাছে আমার কিছু জিজ্ঞাসা - অগ্নিলা
-
দেখে যান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কিছু মানুষের বিখ্যাত কিছু মিথ্যা।
।পৃথিবীর ইতিহাস অন্ধকারে ছিল বহুদিন যে কারনে। - ঢাকারআশিক
- সাকিব তামিমকে বাদ দেয়ার কারণ কি আসলে? ব্যার্থতা নাকি সেই নোংরা রাজনীতি? - বাউন্ডুলে রুবেল
- আট বছর ধরে পৃথিবী ঘুরে বেড়িয়ে যে উনত্রিশটি শিক্ষা আমি পেয়েছি - ২ - বিলাশ বিডি
- [ফিরে দেখা] বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির নতুন যুগে যাত্রা - বিদেশি চ্যানেলের পদার্পন এবং প্রাইভেট প্রডাকশনের আগমন (১৯৯২-৯৪) - রাইসুল জুহালা
- সিংহের খপ্পরে তিন ব্লগার > অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ! - এস.কে.ফয়সাল আলম
- আজ ১৭আগষ্ট ব্লগার নাফিস ইফতেখার, শায়মা ,অপ্সরা , ব্যাকটেরিয়া , লাল চাঁন সহ নয়জন ব্লগারের জন্মদিন। - জিসান শা ইকরাম
- বিভিন্ন কোম্পানির লোগোতে গোপন বার্তা > - খন্ডকাব্য
- এক্সপেরিমেন্টাল মুভি রিভিও পোস্টঃযে মুভিগুলো না দেখলে মরেও শান্তি পাবেন না(সামুর সকল মুভিখাদকের অবশ্য পাঠ্য) - নিয়নের আলো
- একজন আয়শা আপা,একজন আমি - সরলতা
- বলিউডি সিনেমা- হলিউডি কাহিনী - ইহতিশাম আহমদ
- [ফিরে দেখা] ভুলে যাওয়া পত্রপত্রিকাগুলি - রাইসুল জুহালা
- বইমেলা ও আমরা তিন ভাইবোন - শুকনা মরিচ
- একটু সাহস দেন না ভাই: আমি যে চাকরি টা ছেড়ে দিলাম!!!

- কাদামাটি
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- একটু মায়া, একটু ভালোবাসা - আকাশনীল
- দেওয়ানী মোকদ্দমার স্তরসমূহ: - সৈয়দা আমিনা ফারহিন
- Image এর খোঁজে, শেঁকড়ের টানে - TinEye
- নাফিস ইফতেখার
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - পিএইচডি নাকি মাস্টার্স - রাগিব
- রোড টু স্কলারশিপ - ১ - ফাজিল
- গুগল নিয়ে ঘাঁটাঘাটি - ফিউশন ফাইভ
- আত্মার খুব কাছাকাছি কিছু - অগ্নিলা
- মনের জানালা-২ (আপনার সমস্যা এবং সমাধান) - আউলা
- অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার জন্মদিনে শুভেচ্ছার ফুলঝুড়ি - এস.কে.ফয়সাল আলম
- ছোট্ট নিশি এবং তার হতভাগ্য পিতা - ড়ৎশড়
- [sbযে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - িক
- পুরোনো কিছু বিজ্ঞাপন - সংবাদপত্রে প্রকাশিত ( ২য় পর্ব ) - বল্টু মিয়া
- বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ) - দুখী মানব
- নীরা আর অদিতির গল্প, তাদেরকে ভালোবাসা - ড়ৎশড়
- ডাটা রিকভারি টুল দিয়ে আপনার স্ক্র্যাচ পরা CD/DVD থেকে ডাটা উদ্দার করুন - মঈনউদ্দিন
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন [কিছু দুর্লভ ছবিসহ] (প্রথম পর্ব) - ধীবর
- বাংলা কম্পিউটিং নিয়ে সাম্প্রতিক আলোচনা – কিছু বাস্তবসম্মত প্রস্তাব - শাহ্ আসাদুজ্জামান
- আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই - মারূফ মনিরুজ্জামান
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-২ -৩ - আলী
- ব্লগারদের বই নিয়ে আহমাদ মোস্তফা কামালের রিভিউ : ছাপা কাগজে একটুকরো 'ব্লগ' - ফিউশন ফাইভ
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যে ভাবে, পর্ব-৪ - হাসমত০০৯
- আমেরিকা আমেরিকা - ০১ (মানুষগুলো)। - নরাধম
- ** বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য ও ভাস্কর্য এর অন্তনিহিত ইতিহাস : পর্ব - ০১ ** - একান্ত কথা
- ছাত্র সাংগঠনের কর্মকান্ড কি শুধু মাত্র ছাত্রদের দাবী দেওয়া নিয়ে সীমাবদ্ধ থাকবেঃ University of Alabama এর অভিজ্ঞতা । - ভিন্ন চিন্তা
- ১৯৭১ এর নভেম্বর ডিসেম্বরের ঘটনাপ্রবাহ - ৩ : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ৯ - মিরাজ
- হালচাল...অনেকদিন পরের কিছু গল্প... - গোলাপি
- একটি আধা জঘন্য ব্লগীয় চিঠি (সংশ্লিষ্টরা কিছু মনে করবেন না প্লিজ!) - ফিউশন ফাইভ
- বিশ্বায়নকালে মিডিয়া: বড়ো দানবদের ছোট্ট দুনিয়া - ফাহমিদুল হক
- ৬৭তম গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড এবং কিছু কাটা-ছেঁড়া - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- ব্লগ আইডল: ব্লগবাজিতে পারঙ্গম বন্ধুরা!!
- এরশাদ বাদশা
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- আপনার দেখা টপ ৫০ কমেডি মুভির লিষ্ট দেন দেখমু - মোতাব্বির কাগু
- বুদ্ধিজীবী হত্যা:১৯৭২ সালের ৩০ শে জানুয়ারি জহির রায়হান মারা যাননি। - আরিফ সিদ্দিকি
- যুদ্ধাপরাধ ও ট্রাইব্যুনাল : ভূমিকা ও ইতিহাস - জোবাইর
- আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি - শাহরিয়ার নির্জন
- ‘ক্ষুধার্ত এবং বোকা’ একজন অসামান্য মানুষ - দীপান্বিতা
- দেবদূতের বিবাহনামা ----- ৬ - শান্তির দেবদূত
- ফ্রি লাইব্রেরী: ঘরে বসে পড়ুন - বায়লোজি বলে আমি নাকি ছেলে!!
- জীবনানন্দের মৃত্যু রহস্য - আহমদ আবদুল হালিম
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা (সায়েন্স ফিকশান প্রেমীদের অবশ্য পাঠ্য!
) - বোহেমিয়ান কথকতা
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- পিচ্চিকালের প্রিয় প্রিয় খাবার গুলো
- বাবুনি সুপ্তি
- ভালবাসার যত বিজ্ঞাপন... - অ্যামাটার
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা - কীভাবে লিখবেন স্টেটমেন্ট অফ পারপাস - রাগিব
- যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা -- আবেদন প্রক্রিয়ার কিছু তথ্য - রাগিব
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- মহাকালের মহাপথিক : জীবনানন্দ - চতুষ্কোণ
- মামা কাহিনী
- চতুষ্কোণ
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ - শওকত হোসেন মাসুম
- অতঃপর আড্ডা নিয়ে একটি পদ্য... - সুনীল সমুদ্র
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- ছবিই সব কথা বলে আড্ডার - আরিয়ানা
- ব্লগ আড্ডা - বৃষ্টি ভেজা চমৎকার একটি সন্ধ্যা - শ।মসীর
- চোরকাঁটার আড্ডা দর্শন
- চোরকাঁটা
- ভ্রমে বিভ্রমে ভ্রমণ ২ - ছন্নছাড়ার পেন্সিল
- কিছু করার চেষ্টা - বাবুনি সুপ্তি
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- ছবির হাটে চাঁদের হাট - ব্লগার দের আড্ডা - শ।মসীর
- জটিল আড্ডা...........!! - স্পর্শহীন কিছুদিন
- মানুষ আসলেই একা! - শফিউল আলম ইমন
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- সম্পর্কের গভীরতা - জ্বিনের বাদশা
- যে শহরে তুমি আছো, কি করে খবর সেথা পৌছে দেই! - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- ...................... এবং ১০০ - ফারহান দাউদ
- ব্লগ পরিবারে একটি বছর - অপ্সরা
- ৫০ তম পোস্ট ...... অনিতাদি, ক্ষমা করো যদি ইচ্ছে হয় ..... - হনলুলু
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- রিকশা: সংক্ষিপ্ত ইতিহাস - ইমন জুবায়ের
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:১ - ইন্ঞ্জিনিয়ার
- Where father is a fictitious character..... - নিবিড় অভ্র
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- সামুব্লগ বিবাহ - ৬ - আউলা
- ভরা বর্ষায় কড়া বৈশাখী খানা - অপ্সরা
- বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান - জোবাইর
- প্রেমাবেগ
(লিখেছেন: চানাচুর) - চানাচুর
- এই ব্লগ সেই ব্লগ; নস্টালজিক প্যাঁচাল....- ডেডিকেটেড টু অল দ্যা নিউ ব্লগার.. - এরশাদ বাদশা
- এই আমি তোমার জন্য। - ফেরারী পাখি
- জ্বর আসতেছে .....
এইটা একটা সিরিয়াস পোস্ট
- হনলুলু
- শতবর্ষ আগের ঢাকা - মামুনুর রহমান খাঁন
- ঢাকার অনেক পুরাতন কিছু ছবি!! দেখুন ও শেয়ার করুন
- বজ্রাহত
- আমার ভিনদেশি তারা - চন্দ্রবিন্দু - মিঠি
- ভার্চুয়াল সম্পর্কগুলো.... - আহমাদ মোস্তফা কামাল
- আমার নিশীথ রাতের বাদলধারা - বরুণা
- সামহোয়ারইন, স্প্যামার ঠেকাতে আইপি হ্যাশ প্রকাশ করুন - তর্পন
- সাইবার ক্রাইম : আমরা কতটা প্রস্তুত? - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ভার্চুয়াল ও ননভার্চুয়াল ক্ষেত্র থেকে সামহোয়ারইনব্লগ কর্তৃপক্ষের ব্লগ রূপরেখা এবং এর ব্লগ, ব্লগার ও ক্রমঃবিবর্তিত পরিচালন পদ্ধতি - কৌশিক
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন - তর্পন
- কিংবদন্তী ঢাকার মসলিন (শেষপর্ব) - প্রিয়তমা
- সুনীল সমুদ্রের ক্যামেরায় ও কমিকস-এ এবারের পিকনিক - সুনীল সমুদ্র
- আজকের প্রথম আলোতে ব্লগ প্রসঙ্গ এবং আবার 'ফিরে দেখা '৭১' - ব্রিগেড সিক্সটিন
- ৯৯.৯% কষ্টের জীবন - আকাশনীল
- বসুন্ধরা অগ্নিকান্ড ও আমাদের সচেতনতা - পারভেজ
- গোলাম আজমের ভাষা সৈনিকগিরি আর তেলাপোকার জীবন বৃত্তান্ত - এস্কিমো
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- বিশ্ববিদ্যলয়ের প্রেম - ২৭ - কৃষক
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- ...অসমাপ্ত দিনের গল্প। - ...অসমাপ্ত
- * * * ..শাড়ীর আঁচলে রক্তে লেখা একদিন.. * * * - অনন্ত দিগন্ত
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- বৃষ্টিস্নাত এই সব দিবারাত্রি - ইরতেজা
- মূলধারা '৭১।। ২৫ মার্চের কালো রাত্রি ও তাজউদ্দিনের ভারত আগমন - শওকত হোসেন মাসুম
- আমরা যারা ভালবাসা খুঁজি... - ...অসমাপ্ত
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ? - নিঃসঙ্গ
- ফুলের নাম - বীণা - রাজামশাই
- ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য - হাসান
- বর্ষপূর্তিতে আমার দু'কলম - রুখসানা তাজীন
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- গল্পঃ স্মৃতিভ্রষ্টতার উল্টোযাত্রা - ছন্নছাড়ার পেন্সিল
- আমাদের মুক্তিযুদ্ধ : অনিবার্য ছিলো, আকস্মিক নয় - আহমাদ মোস্তফা কামাল
- ব্লগের বর্ষসেরা পোস্ট- চোরকাঁটা ইশ্টাইল কিস্তি ২ - চোরকাঁটা
- আমরা বিজয় দেখেছি খালি চোখে - আমরা বিজয় দেখছি দূরবীনে ! - মনজুরুল হক
- একরামুল হক শামীমের অপেক্ষা গল্পটি পড়ে তাকে উপহার স্বরূপ - সামী মিয়াদাদ
- দেশে বাল্য বিবাহের প্রকোপ আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে [উৎসর্গ : একরামুল হক শামীম] - বিষাক্ত মানুষ
- পঞ্চ ইন্দ্রিয় - পারভেজ
- দশ ব্লগাররে লইয়া খভিতা একটা কইরা মাইনাচ দিয়া যান - সৌপ্তিক
- দুই জেডারে পাইছিলাম পথে... একটি সেমি/ কোয়ার্টার আড্ডা ! - ঘাসফুল
- Search Engine Optimization – এ হাতেখড়ি (পর্ব ১) - হাসান
- টুকরো টুকরো ভালবাসা - ১৩ - মুনতাসীর মারুফ
- ঘুম - ভাঙ্গা পেন্সিল
- মি, মাইসেল্ফ এ্যান্ড পরী - ধূসর মেঘমালা
- রাখালী কাব্য - নাদান
- প্রণয় এবং বিচ্ছেদের অবশ্যম্ভাবিতাঃ একটি ময়নাতদন্ত - ছন্নছাড়ার পেন্সিল
- চিটি আপুর বর্ষপূর্তিতে আমারা .................
- নিহন
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- কাঁদছে স্মৃতি--কে দেবে গো -- মুক্তি দেবে তারে! - শেরিফ আল সায়ার
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ফিউজিটিভ
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- গলা ছেড়ে বলতে চাই - সবাক
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- যে দিন আমি মায়ের সমান হবো - রাগ ইমন
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- নতুন করে ভাবি- কতোটা মন পুড়ে গিয়ে হয় নিঃশেষ!!! - একরামুল হক শামীম
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- একজন বয়স্ক ভদ্রলোকের জন্মদিন

- আউলা
- আজ চমৎকার একটি আড্ডা হয়ে গেল - মিলটন
- শেষচিঠি - অপ্সরা
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- কিছু ব্যক্তিগত দীর্ঘশ্বাস ............ - হনলুলু
- ~আমার স্বপনের বাহন~/উৎসর্গ: একরামুল হক শামীম - বিবর্তনবাদী
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- আমাদের মায়েরা (মা দিবসে ব্যক্তিগত স্মৃতিচারণ) - একরামুল হক শামীম
- আমি তোমাকেই বলে দিবো, কিযে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরাণ পথে - একরামুল হক শামীম
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা - প্রিয়তমা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- না এলেই ভালো হতো...! - আহমাদ মোস্তফা কামাল
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- চিকনমিয়ার বিয়ে - আউলা
- আমি , যে কোনদিন মুক্তিযুদ্ধ দেখিনি .......... - হনলুলু
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- ডাউনলোড Radio Foortie's Top 100 Songs!(শ্রোতাদের ভোট এ-২০০৭) - ধূসরিত স্বপ্ন গুলো
- বাংলাদেশের গান - যূঁথী
- জীবন একটা গম্ভীর বিদ্রুপ! - আহমাদ মোস্তফা কামাল
- প্রিয় ব্লগারদের লেখার সন্ধানে.... - একরামুল হক শামীম
- ব্লগারদের দৃষ্টি আকর্ষণ!! বৈশাখী সংকলন ১৪১৫: অনুমতি প্রদান ও লেখার লিঙ্ক দেবার জন্য আহবান - রাশেদ
- ব্লগার বন্ধুদের জন্মদিন........ - শফিউল আলম ইমন
- সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা... - নোটিশবোর্ড
- প্রথম আলো ব্লগ : অভিনন্দন মাহবুব মোর্শেদ ভাই - বাউণ্ডুলে
- যে রাতটি আমার নির্ঘুম কাটে - সামী মিয়াদাদ
- তোমাদের কাছে এই আহ্বান... এগিয়ে এসো বাঁচাতে কিছু প্রাণ... নির্বিশেষ... বাংলাদেশ, বাংলাদেশ (উৎসর্গ- জর্জ হ্যারিসন) - একরামুল হক শামীম
- জনৈক জ্ঞানী মানুষের সাথে কথোপকথন এবং কিছু সিদ্ধান্ত। - নির্বাসিত
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের তালিকা - ফারহান দাউদ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- রাত বিরাতের আড্ডা - একরামুল হক শামীম
- চড়ুইভাতি, ঘুমকাতুরে আমি, বাসের যাত্রা, প্রাগৈতিহাসিক জায়গা, ক্ষুধায় কান্ত আমরা, আনলাকি লটারি, কষ্টকর ফিরে আসা এবং অতঃপর মাইনাচ (একটি পিকনিকীয় পোস্ট) - একরামুল হক শামীম
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- নিশীথ রাতের ব্লগার এবং কিছু কথা - একরামুল হক শামীম
- সাময়িক পোষ্ট: আপনার জন্মদিন কবে?? (সবাইকে অংশগ্রহন করার বিনীত অনুরোধ) - শফিউল আলম ইমন
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- সামহোয়ারইনব্লগ-এ আমার দরকারী পোস্ট - একরামুল হক শামীম
- আমাদের মিলগুলো - একরামুল হক শামীম
- আমার শততম পোস্ট - একরামুল হক শামীম
- বন্ধুত্বের সেরা দশ বই এবং অন্যান্য - একরামুল হক শামীম
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
প্রতিসম ভালোবাসা
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৪
“আমার পাশে দাড়িয়ে না থেকে একটা রিক্সা ঠিক করো। আমিতো আর হারিয়ে যাচ্ছি না কোথাও।”
হাত নেড়ে নেড়ে এইটুকু বলেই চুল বাঁধায় মনোযোগ দিল নীলা। একমনে চুল বেধে যাচ্ছে। পাশে যে অমিত দাড়িয়ে আছে তার কোন খেয়ালই নেই। অমিত রিক্সা ঠিক করার কাজে না গিয়ে একমনে নীলার চুল বাঁধা দেখছে। লম্বা চুল, নীল রঙের ক্লিপ। অমিতের কাছে মনে হতে লাগলো চুল বাঁধা এক ধরনের শিল্প। শিল্পের ভ্রুন পরিস্ফুটিত হচ্ছে চোখের সামনে। অমিত তা দেখা থেকে নিজেকে বঞ্চিত করতে চাইলো না। কিন্তু নীলার ধমকে দৃষ্টি ফেরাতে হলো।
“ড্যাব ড্যাব চোখে কি এতো দেখছো? তোমাকে না বলছি রিক্সা ঠিক করতে?”
“না মানে.... আমরা এখন কোথায় যাবো তাইতো জানি না...”।
“জাহান্নামে যাবো। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করো জাহান্নামে যাবে কি না।” এইটুকু বলেই সঙ্গে থাকা ব্যাগ থেকে আয়না বের করলো নীলা। অমিত কি করবে ভেবে না পেয়ে অদুরে থাকা রিক্সার কাছে গিয়ে দাড়ালো। কিছুক্ষণ পরে নীলা খেয়াল করলো অমিত বেচারা দাড়িয়ে আছে একলা। বেচারার দাড়িয়ে থাকা দেখে মায়া হলো তার। কাছে গিয়ে রিক্সাওয়ালাকে বললো -
"এই খালি! লালবাগ কেল্লা যাবেন? লালবাগ কেল্লার গেটের সামনে।"
রিক্সাওয়ালা রাজি হতেই রিক্সায় চড়ে বসলো দুজন।
“তুমি গায়ের উপর পড়ে যাচ্ছো কেন? সরে বসো!”
নীলার কথায় কিছুটা আহত বোধ করলো অমিত। চট করে মন খারাপ হয়ে গেল। মন খারাপটা প্রকাশ না করে খানিকটা সরে বসলো। রিক্সার টুং টাং শব্দ তখন কানে আসছে না। কেবল ভাবছে- মেয়েটা এমন করে কেন আমার সাথে! আমিতো তাকে কখনোই কষ্ট দিতে চাই না। রিক্সার থেমে যাওয়ার সাথে সাথে অমিতের ভাবনা থেমে গেল। লালবাগ কেল্লার গেটের সামনে রিক্সা থামলো। গেটের সামনে লোকজনের আনাগোনা নেই। কেবল কয়েকজন এদিক সেদিক দাড়িয়ে আছে। দুইজন নোটিশবোর্ডের সামনে দাড়িয়ে কি যেন দেখছে! কাছে গিয়ে তারা বুঝতে পারলো লালবাগ কেল্লা বন্ধ। সোমবার লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ। অমিতের মন খারাপ এবার রাগের দিকে প্রবাহিত হতে লাগলো। কিন্তু সেটা প্রকাশ পেল নীলার কাছ থেকে!
“তুমি কি ঢাকা শহরে থাকো? কিছুই খোঁজ রাখো না?”
“আমার কি দোষ?”
“তোমার কি দোষ মানে? লালবাগ কেল্লা কবে বন্ধ থাকে সেইটা জানো না? তুমি তাহলে জানোটা কি?”
অমিত কিছু না বলে চুপ করে থাকলো। তার চুপ করে থাকা দেখে এবার আরো রেগে গেল নীলা। রাগে গর গর করতে করতে বললো- আসলে তুমি একটা....তুমি একটা...। কথা শেষ হলো না, এর আগেই একটা রিক্সাওয়ালা বলে উঠলো- আফা, কোথায় যাবেন? নীলা জবাবে কিছু না বলেই রিক্সায় চড়ে বসলো। দেখাদেখি অমিতও রিক্সায় উঠলো। প্রচন্ড মন খারাপ হলো তার। এনেক্স ভবনের মাঠে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ক্লাস হবে না জেনে সবাই একসাথে মাঠে বসে এটা সেটা নিয়ে কথা বলে যাচ্ছিল। ঠিক তখনই নীলার ফোনকল পেয়ে তাকে উঠে গিয়ে নিউমার্কেটের ৪ নাম্বার গেটের সামনে দাড়াতে হয়। পুরো নিউমার্কেটটা কম করে হলেও ৩ বার ঘুরতে হয়েছে নীলার সাথে। এই দোকান থেকে পছন্দ হয়না তো অন্য দোকান। এখন উল্টা নীলাই তার উপর রাগ দেখাচ্ছে! এবার অমিতের মন খারাপ ধরে ফেললো নীলা। কেমন মায়াকাড়া চেহারায় মন খারাপ করে আছে অমিত! নীলার খুব ইচ্ছা করে অমিতের হাত ধরে বুঝিয়ে বলতে- তোমায় অনেক অনেক ভালোবাসি বলেই তোমার সাথে এভাবে কথা বলি.....। অন্য কাউকে তো এইভাবে বলি না...।
রিক্সা গিয়ে থামলো পাবলিক লাইব্রেরির গেটের সামনে। রিক্সা ভাড়া মিটিয়ে পাবলিক লাইব্রেরির সামনের সিড়িতে গিয়ে বসলো দুজনে। নীলাই কথা বললো বেশি। অমিত কেবল শুনে গেল। অনেকক্ষণ একসাথে বসে গল্প করার পর উঠতে যাবে এমন সময় নীলা বললো-
"নিজেকে আরেকটু স্মার্ট করে রাখতে পারো না?"
"আমিতো নতুন আরেকটা মেয়ের প্রেমে পড়তে যাচ্ছি না। এতো স্মার্ট হয়ে কি হবে? তাছাড়া তুমি কিন্তু ‘বর্তমানের আমি’র প্রেমেই পড়ছো।"
"কিন্তু আমার মতো একজন সুন্দরীর পাশে ওইভাবে আনস্মার্ট হয়ে থাকতে তোমার ভালো লাগে?" বলেই হেসে দিলো নীলা।
দুজনেই হাসতে হাসতে বিদায় নিলো।
নীলার সাথে অমিতের পরিচয় টিএসসি কেন্দ্রিক অনুষ্ঠান থেকে। টিএসসি-তে একটা সেমিনার হয়। তাইওয়ান থেকে থেকে নোবেলজয়ী এক প্রফেসর আসেন “ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যান্ড গ্লোবালাইজেশন” নামের একটা সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করতে। সেই সেমিনারে নীলার পাশে বসেছিল অমিত। বয়স্ক প্রফেসরের কথা শুনবে কি! কিছুক্ষণ পর পর আড় নয়নে নীলাকে দেখছিল সে। নীলাও বুঝে ফেলছিলো তা। তবে মুখের উপর কিছু বলে দেয় নি। আর এটাই অমিতের সাহসকে বাড়িয়ে দিয়েছিল। সেমিনারে বয়স্ক প্রফেসর কি বলেছে তা খেয়াল করে শুনে নি অমিত। কেবল একটা কথা মনে গেথে আছে। “বি ইউজফুল”। রসায়নের প্রফেসর এই বাক্যটা দিয়ে কোন ধরনের রাসায়নিক ক্রিয়াবিক্রিয়ার কথা বুঝালো সেটা ধরতে গেলো না অমিত। কেবল বুঝতে পারলো সেমিনারের কোন কিছু তার জন্য ইউজফুল ধরতে গেলে সেটা নিঃসন্দেহে নীলার দেখা পাওয়া। ততক্ষণে নাম, ডিপার্টমেন্ট, ইয়ার জেনে নিয়েছে সে। কলাভবনের দ্বিতীয় তলায় ক্লাস। ইংরেজি সাহিত্যের ছাত্রী। অমিতের চেয়ে ২ ইয়ার জুনিয়র।
সেদিনের পর টিএসসিতেই আরো বেশ কয়েকদিন দেখা হয় তাদের। একে অপরের সম্পর্কে জানাশোনা বাড়ে। দুজনেই উপলব্ধি করে তাদের মধ্যে কমন বিষয় অনেক। দুজনেই কবিতা খুব পছন্দ করে, তাও জীবনানন্দের কবিতা, দুজনেই আর্ট এক্সিবিশন পছন্দ করে, গ্যাটে ইন্সটিটিউট, বেঙ্গল গ্যালারি, দৃক গ্যালারিতে সময় পেলেই আর্ট এক্সিবিশন দেখতে যায়। আবার দুজনেই সময় পেলেই ফিল্ম শো দেখতে বিভিন্ন প্রদর্শণী কেন্দ্রে যায়। এতো মিল যাদের মধ্যে তাদের দেখা হওয়ার ছুতো বাড়তেই থাকে। এভাবেই পরিচয়ের ঘনিষ্টতা বাড়ে। এক বিকালে তারা আবিস্কার করে একে অপরকে ভালোবেসে ফেলেছে। পশ্চিম আকাশে তখন গাঢ় লাল রঙা সূর্যের আভা। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কম পানির লেকটাতে তখন শেষ বিকালের আকাশের প্রতিচ্ছবি।
নীলার সাথে পরিচয়ের পর অনেক পাল্টে গেছে গেছে অমিত। ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার আগে যখন নেহায়তই পরিচয়ের সম্পর্ক তখন যেভাবে আধিপত্য নিয়ে কথা বলতো এখন আর সেভাবে পারে না। উল্টো আধিপত্য নিয়ে নিয়েছে নীলা। অনেক কিছুতেই এখন নীলার আধিপত্য। হয়তো রাতে বন্ধুদের সাথে চানকারপুলে খেতে যাবে তখনই বলে উঠলো, ওদিকে জায়গা ভালো না, তুমি প্লিজ এতো রাতে যেওনা। অথবা ভালো লেগে যাওয়া কোন বই রাত জেগে পড়ছে, তখনই ফোনকল করে বলে উঠলো, এতো রাত জাগছো কেন? শরীর খারাপ করবে তো! এখনই ঘুমায়া পড়ো। এইসব আধিপত্যমূলক আচরন অমিত বেশ উপভোগ করলেও মাঝেমধ্যে বিরক্ত বোধ করে। তবে সেটা নিয়ে নীলার সামনে বলতে সাহস পায় না কেন জানি! তবে সময়ের সাথে সাথে নীলার আচরনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে।
ডিপার্টমেন্টের কয়েকজন বন্ধু মিলে একটা স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছিল। বিভিন্ন দুর্যোগে তারা ফান্ড কালেক্ট করে। মূলত অমিতের আগ্রহেই সংগঠনটি যাত্রা শুরু করে। ‘এসো স্বপ্ন আঁকি’ নামটাও অমিতের দেওয়া। তবে নীলার সাথে পরিচয়ের পর সংগঠনের কাজে সময় দিতে পারছে না সে। এখন হুটহাট করেই নীলার ফোনকল আসে। তখন এনেক্সের সামনে থেকে ছুটতে হয় কলাভবনের দিকে। তারপর একসাথে কোথাও ছুটতে হয়। এখন কার্জন হলের দিকেও খুব বেশি যাওয়া হয় না। কলেজ লাইফ থেকেই সামান্তা’র খুবই ভালো বন্ধু অমিত। অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্রী সামান্তা। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরও অনেকদিন তারা ক্যাম্পাসে একসাথে ঘুরে বেড়িয়েছে। তারা পরস্পরে খুবই ভালো বন্ধু এটা তারা নিজেরা ভালো করেই জানে। কিন্তু নীলা যদি সামান্তা’র সাথে একসাথে ঘুরে বেড়ানোকে অন্যভাবে দেখে, এই ভেবে অমিত দেখা করা কমিয়ে দিছে। এখন সামান্তা’র সাথে যোগাযোগ হয় কম। এ নিয়ে অবশ্য সামান্তা অনেকবার বলেছে। এটা সেটা বলে এড়িয়ে গেছে অমিত। কিন্তু বিষয়টা কিভাবে বুঝিয়ে বলবে তা ঠিক করতে পারে না অমিত।
ছাত্র ধর্মঘটের কারনে সেদিনের ইউনিভার্সিটির ক্লাস হয় না। নীলার ফোনকল আসে। আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে নতুন একটা আর্ট এক্সিবিশন হচ্ছে। যেতে চাচ্ছে সে। লা গ্যালারিতে ঢুকতে যাবে এমন সময় রাহাতের কল আসে। রাহাত ‘এসো স্বপ্ন আঁকি’ সংগঠনে অমিতের সাথে কাজ করে। ক্লাসমেট হিসাবে প্রায় সময়ই একসাথে বসে ক্লাস করে দুজনে। খুব ভালো বন্ধু তারা। ফোন ধরতেই ওপাশি থেকে রাহাতের কন্ঠ ভেসে আসলো-
“দোস্ত, তুই কোথায়? তাড়াতাড়ি চারুকলার গেটের সামনে চলে আয়। শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহ অভিযানে নামতাছি। তুই চলে আয়।”
“ইয়ে মানে রাহাত! আমি যে এখন একটু ব্যস্ত আছি....। তোরা আজকে চালায়ে নে, আমি আরেকদিন তোদের সাথে জয়েন করবো!”
কলটা কেটে লা গ্যালারিতে প্রবেশ করে দেখে এরইমধ্যে নীলা ঘুরে ঘুরে দেখছে। দেয়ালজুড়ে পেইন্টিং।
বেশ কয়েকদিন পরে সকালে নীলার ফোনকল পেয়ে ঘুম ভাঙ্গে অমিতের। সকাল ১১ টা মানে বেশ বেলা হয়ে গেছে। ক্লাস নেই দেখে ভেবেছিল দুপুর ১-২ টা পর্যন্ত ঘুমাবে। সেটা আর হলো না। নীলা বলে দিয়েছে এখনই রেডি হয়ে আজিজের অন্তরা’তে যেতে হবে। অন্তরা রেস্তোরাটার ভেতরের ডেকোরেশন খুবই চমৎকার। বাবুই পাখির বাসা ঝুলে আছে, দেখতে ভালোই লাগে। ঘুমকে ছুটি দিয়ে অন্তরা’র দিকে ছুটলো অমিত। সেখানে পৌছে বেশ অবাক হলো সে। নীলার সামনাসামনি চেয়ারে বসে আসে সামান্তা! এটা কিভাবে সম্ভব! সামান্তা আমিতের অবাক হওয়া চেহারা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো! নীলা ভিতরের দিকে সরে গিয়ে বললো- “বসো।”
বসতেই নীলার প্রশ্ন- “একে চিনো?”
কিছুটা অপ্রস্তুত হয়ে অমিত বললো- “হুমম চিনি, আমরা কলেজ লাইফ থেকেই খুব ভালো ফ্রেন্ড।”
“ভালো ফ্রেন্ড হলে এখন আর তার সাথে তেমন যোগাযোগ করো না কেন? আগেতো তোমরা ইউনিভার্সিটিতে খুব একসাথে ঘুরে বেড়াতে। এখন সে ঘোরার কথা বললে এড়িয়ে যাও কেন?”
অমিত সামনে তাকিয়ে দেখলো সামান্তা চুপ করে সব শুনে যাচ্ছে। সেও চুপ করে গেল। কিছুক্ষণ পর লুচি আর ডালভাজি খেতে খেতে জানতে পারলো বান্ধবীর সাথে আড্ডা দিতে দিতে সামান্তার সাথে নীলার পরিচয়। নীলার অন্য আরেক বান্ধবীর পরিচিত সামান্তা। সেইসূত্রেই তাদের পরিচয়। পরস্পরে কথা বলতে বলতে অমিতের কথা বের হয়ে আসে।
খাওয়া শেষে শাহবাগ মোড় পেরিয়ে জাদুঘরের সামনে এসে থামলো তিনজনে। বিকাল পর্যন্ত পাবলিক লাইব্রেরির সিড়িতে বসে তিনজনে আড্ডা দিলো। সামান্তা’র টিউশনী আছে। এজন্য তাকে উঠতে হলো। সামান্তা চলে যাওয়ার পর অমিত আর নীলা হেটে হেটে সোহরাওয়ার্দী উদ্যানের লেকটার পাশে গিয়ে বসলো। দুজনে মুখোমুখি বসে। নীলা কথা বলা শুরু করলো?
“তুমি আমাকে কি ভাবো বলোতো অমিত? সামান্তা তোমার কলেজলাইফ থেকেই খুব ভালো বন্ধু। আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে তার সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছো তুমি। তুমি কি ভেবেছো তার সাথে তোমাকে ঘুরতে দেখলে আমি রাগ করবো? তুমি এমন করে ভাবতে পারলে কিভাবে....?”
“না....মানে..আসলে..”
“তুমি থামো। তোমার সাথে পরিচয়ের শুরুর দিকে তুমি ‘এসো স্বপ্ন আঁকি’ সংগঠনটার কথা খুব বলতে। আমি জানি তুমি সেই সংগঠনে আগে অনেক সময় দিতে। কিন্তু আমাদের ভালোবাসার সম্পর্কের পর তুমি একবারও তোমার প্রিয় সংগঠনটা নিয়ে আমার সঙ্গে কথা বলো নি। কেন অমিত? তুমি চাইলে আমি তোমার সাথে সেই সংগঠনের কাজ করতে পারতাম।”
“আমি ভাবলাম তুমি বিষয়গুলোকে কিভাবে নেও...।”
“দেখো অমিত, আমি তোমাকে যখন ভালোবাসি, তোমার চারপাশটা সহ ভালোবাসি। তোমাকে ভালোবাসি মানে তোমার আচরণ, ভালোলাগা, মন্দলাগা সবকিছুকেই ভালোবাসি...।”
মাথা নিচু করে সব শুনে যাচ্ছিলো অমিত। নীলার শেষ কথাগুলো শুনে তাকালো তার দিকে। দেখতে পেল মায়াভরা চোখে তাকিয়ে আছে নীলা।
অমিতের কেবল মনে হতে লাগলো পৃথিবীটা এতো আনন্দময় কেন! তখন পশ্চিম আকাশে ডুবতে থাকা সূর্যের লাল রঙা আভা। শেষ বিকালের আকাশের ছায়া পড়েছে উদ্যানের লেকটার পানিতে। সবকিছুই যেন সেই বিকালটার মতো। সেই বিকালে, তারা একে অপরকে ভালোবাসা উপলব্ধি করেছিল। সুন্দর মুহুর্তগুলোর বুঝি এভাবেই পুনরাবৃত্তি ঘটে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: কি হে কি হে ![]()
হুমমম, সাধারণ প্রেমকাহিনী ![]()
সেই বিকালটার মতো মানে...."পশ্চিম আকাশে তখন গাঢ় লাল রঙা সূর্যের আভা। সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কম পানির লেকটাতে তখন শেষ বিকালের আকাশের প্রতিচ্ছবি।" ![]()
![]()
ওয়ার হিরো বলেছেন:
গল্পটা পইড়া খালি কিছু দুঃখই পাইলাম, কিছু কল্পনা করলাম, কিছু স্বপ্ন দেখলাম এরপর আবার সব ভাইঙা গেল........
লেখক বলেছেন: হুমমমম। আবার নতুন করে কল্পনা করো.... ![]()
...অসমাপ্ত বলেছেন:
বাহ... একটানে পড়ার মত লেখা। ...ভাললাগার সাথে পড়লাম। শেষটা গতানুগতিক হয়নি দেখে আরো ভাল লাগল।
লেখক বলেছেন: ধইন্যাপাতা ![]()
লেখক বলেছেন: কি বলে!!! তাড়াতাড়ি শেষ হয়ে গেল ![]()
বিকালটা আরেকটু বড় হলে ভালো হতো .... ![]()
অ্যামাটার বলেছেন:
হুমম...সবই ঠিক, তবে অমিত নামটা কাল্পনিক।নিলা-অবন্তি-ছাত্রী; হায় রে!! আইজকালকার পোলাপান...
"শামীম ভাইয়ের চরিত্র (ধুতরা) ফুলের মত পবিত্র"
কিংবা
"শামীম ভাইয়ের মামলা তুলে নিব আমরা"
লেখক বলেছেন: খিক খিক
কি বলতে চাচ্ছো তুমি? ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমার কাছে প্রায়ই আপনার লেখা পরে মনে হয় , আপনি "অনেক কথা বলতে হবে, তাড়াতাড়ি বলি!" ভাব নিয়ে লেখেন। আমি যেমন শেষ কেমনে করবো ভেবে শেষই করি নালেখক বলেছেন: গল্পের গতি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাই যখন গতি আনতে চাই তখন তাড়াতাড়ি বলে ফেলি।
আবার অনেকসময় কিন্তু গল্প টানি....সেইটা আলাদা বিষয়...
আপনার পর্যবেক্ষণ জানানোর জন্য ধইন্যাপাতা ![]()
এন এইচ আর বলেছেন:
অনেক কথাই বলতে হয় তবে কিছুই বলবো না । অনেক কিছুই পড়তে হয় তারপরেও সব পড়ি না কিন্তু শামীম ভাই এত ভাল একটা গল্প লিখেছে আর আমি পড়ব না। পড়ে খুবই ভালো লাগল। সত্যি শেষে এসে নীলা কে আরও বেশী ভালো লাগল।
লেখক বলেছেন: নীলা চরিত্রটা রুপক। ভালোবাসার প্রিয় মানুষের প্রতিচ্ছবি যেন... ![]()
ধন্যবাদ পড়ে সুন্দর মন্তব্যটা করার জন্য।
নীল আলো বলেছেন:
অনেক ভাল লেগেছে...
লেখক বলেছেন: ধন্যবাদ।
অপ্সরা বলেছেন:
তুমি তো মহা প্রেমিক প্রেমিকার জন্ম দিতে পারবে কলম থেকে মনে হচ্ছে। সবগুলো গল্প খুব সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ অপ্সরা আপু।
হিমালয়৭৭৭ বলেছেন:
বোঝা গেল ঢাকা শহরটা ভালই চেনেন, নায়ক-নায়িকাকে অনেক জায়গায় ঘুরালেন।।লেখার প্রসঙ্গে বলার আগে কয়েকটি সম্পূরক অংশ বলতে চাই:
"অমিত" নামটি "শেষের কবিতা" পেটেন্ট করে নিয়েছে, এই নামটি পড়লেই শেষের কবিতা স্মৃতিতে চলে আসে.......এটা ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য কিছুটা ডিসক্রেডিট।।
নীলা নামটা বোধহয় গল্প-গানে অন্যতম সর্বাধিক ব্যবহৃত নাম....এই বিষয়গুলো লেখাকে প্রায়ই গতানুগতিক করে দেয়।।।
"লেখার শিরোনামটা খুবই চমৎকার লেগেছে।।। গল্পটাতে কিছু চমক রাখা যেত, কিন্তু সারা গল্প ঘুরে সেরকম কোন চমক না পাওয়ায় একটু উশখুশ করছে পাঠক সত্তা। যেমন, অমিতের স্বভাবটা যেমন দেখানো হয়েছে তাতে দু-একটি পাগলামি-বা ইমপ্র্যাকটিক্যাল ্াচরণ দেখানো যেত, ছবি প্রদর্শনী বা হলে সিনেমা দেখার সময়।। ধরেন, ছবি দেখতে গিয়ে ভুলে কারো পায়ে পাড়া দিয়ে বসল, বা হলে মুভি দেখতে গিয়ে উচ্চস্বরে কথা বলতে গিয়ে অপমানিত হবে বা টিকিট ফেলে দেবে অপ্রয়োজনীয় ভেবে, তখন চেকারের হাতে নাজেহাল হবে....এরকম ...তাতে কিছুটা হিউমার+ আকর্ষণ যোগ হয়..........নয়তো প্লেইন গল্প ঠিক জমেনা।।। নীলা চরিত্রটিরও বিকমিত হওয়ার সুযোগ ছিল অনেক............
একটি সেন্টেন্স খুবই ইফেকটিভ মনে হয়েছে: "বি ইউজফুল"
""রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করো জাহান্নামে যাবে কি না""....বাক্যটাতে হুমায়ুন আহমেদের প্রভাবযুক্ত মনে হয়েছে, এর
লেখক বলেছেন: আমার যেকোন গল্পে আপনার মন্তব্য খুব করে প্রত্যাশা করি।
আপনার পর্যবেক্ষণগুলো কাজে লাগবে। নাম ২ টা আসলেই বেশি কমন হয়ে গেছে। ঠিক করে দিতে হবে।
অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যটা মনে হচ্ছে সম্পূর্ণ হয় নি। এর .....পরে কিছু থাকলে লেখেন দয়া করে। ![]()
আহারে!..... কি সুন্দর লেখা!! কথা সত্য বলেছেন
লেখক বলেছেন: সুন্দর ধন্যবাদ আপনার জন্য ![]()
সাইফুর বলেছেন:
জটিল লিখছো
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই। ![]()
হিমালয়৭৭৭ বলেছেন:
হ্যা, একটু অংশ ভাদ পড়ে গেছে, ভুলে আগেই ইন্টার প্রেস করে ফেলেছি।।। মানে বলতেচাচ।চিলাম , ঐ বাক্যটিকে অন্য কোন অভিব্যক্তি বা হিউমার দিয়ে রিপ্লেস করা যায় কিনা........যেমন হতে পারত, এরকম যখন অবস্থা তখন হঠাৎ করে নায়কের মোবাইল কেড়ে নিয়ে সিম খুলে রাখলো নিজের কাছে...কিংবা হঠাৎ করে ট্যাক্সিক্যাব ডেকে বসলো এইটুকু রাস্তায় যাোয়ার জন্য........এরকম আর কি...আরও অপশন হতে পারে...গত ৭ দিনে ২টি নতুন গল্প পোস্ট করেছি:
'ত' যদি ৩ হত!
পাঠক সমীপেষু..
২টাই পড়ার নিমন্ত্রণ রইল.....
লেখক বলেছেন: সময় করে পড়ে নিবো। মন্তব্য জানাবো আশা রাখছি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
জহিরুল ইসলাম মুসা বলেছেন:
অমিত নামের (অথবা রূপক) ছেলেটাকে চিনি মনে হয়।
লেখক বলেছেন: কিভাবে?
![]()
পরিমল কায়সার বলেছেন:
সুমন রহমান ভাইয়া আমাকে বললেন,১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
লেখক বলেছেন: বিব্রত হওয়ার কি আছে? নিকবালক হিসেবে খাড়া করানোই তো আপনার কাজ, নাকি?
আমি তাকে বললাম,
ভাইয়া এ কথা সত্য যে আমি আপনার মত নিক নিয়ে দীর্ঘদিন লিখালিখি করিনা। আপনি বাপজানের দেয়া দীন মোহাম্মদ নামখানা শোকেসে তুলে রেখে সুমন রহমান নিকে সর্বত্র গত কয়েকশত বৎসর যাবত লিখালিখি করছেন। আমি আপনার তুলনায় নবীন। আমি নিকবালক হলে আপনি নিকবৃদ্ধ। আপনার মত নিকপাকনা হতে আমার আরো কয়েকশত বৎসর লাগবে। কিন্তু আপনি অন্যের খাড়া করা জিনিস কিভাবে ও কেন কাজে লাগাতে চান ভাইয়া?
এরপর মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াকু সৈনিক দীন মোহাম্মদ ওরফে সুমন রহমান ভাইয়া আমার কথাটি মুছে দিলেন। আমাকে তার ব্লগে ব্লক করলেন।
লেখক বলেছেন: হুমমম
আবু সালেহ বলেছেন:
গল্প ভালো লেগেছে.....শাইম্মা...
"আমি তোমাকে যখন ভালোবাসি, তোমার চারপাশটা সহ ভালোবাসি। তোমাকে ভালোবাসি মানে তোমার আচরণ, ভালোলাগা, মন্দলাগা সবকিছুকেই ভালোবাসি...।”"
এভাবে কেউ ভালোবাসেনা....গল্প বা উপন্যাসেই সম্ভব...
কেউ ভালোবাসলেও তার নিজের মত করে ভালোবাসতে চায়.....
মানে সে যা পছন্দ করবে তার ভালোবাসার মানুষটাকেও তাই করতে হবে...
লেখক বলেছেন: হয়তো তাই.....
ধন্যবাদ সালেহ ভাই।
লেখক বলেছেন: হা হা হা.....
তাই নাকি? ![]()
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
নীলা!! ডর খাইছিলাম! আমিতো ভাবলাম কিনা কি লিখলো আমারে নিয়া! :।পোলাপাইন সব সময়ই বেশি উলটা পালটা বুঝে, কষে মাইনাচ এইডিরে
অবশেষে-হায়রে প্রেম! (দীর্ঘশ্বাস)
লেখক বলেছেন: হায়রে প্রেম..... !!! (মহাদীর্ঘশ্বাস)
ধইন্যাপাতা পড়ার জন্য।
লেখক বলেছেন: দারুন প্রতিউত্তর দিছো।
ধইন্যাপাতা আর সরিষার তেল মিশায়া ভর্তা বানায়া ভাত খাইমু ![]()
দীর্ঘশ্বাস কন্টিনিউ...........
জেরী বলেছেন:
এলাকাবাসীর মনে এত প্রেম কোথা থেকে আসে,বুঝি না(দীর্ঘশ্বাসের ইমো)নীলার এ্যাটিটুড ভালো লাগছে
লেখক বলেছেন: হা হা হা...নার্চার বলে একটা টার্ম আছে না? এলাকাবাসীর কাছ থেকে দেখে দেখে শিখি (মহাদীর্ঘশ্বাসের ইমো)
ধইন্যাপাতা। এমন মনোভাব যে কেন সবার হয় না..... ![]()
ফেরারী পাখি বলেছেন:
শামীম অনেক সুন্দর হয়েছে লেখা। কেমন সহজ প্রকাশ।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: দেখলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: কিরে খবর কি?
এতো হাসিখুশি কেনো? ঘটনা কি? ![]()
একরামুল হক শামীম বলেছেন:
@ রুবেল, দোস্ত ছবিটা সেভ করে রেখে মুছে দিছি।ধন্যবাদ তোরে। ছবিটা আমার কাছে ছিল না।
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
শামীম ভাই, ইংরেজি ডিপার্টমেন্টের ক্লাস কলাভবনের দ্বিতীয় তলায় হয়......তৃতীয় তলায় না!......লেখক বলেছেন: ওরে তাইলেতো ভুল করে ফেলছি।
আমি অনেক ভালো ছেলেতো, তাই ইংরেজি ডিপার্টমেন্টের দিকে কম যাই। খিক খিক খিক ![]()
অনেক ধইন্যাপাতা।
লেখক বলেছেন: ধইন্যাপাতা উইথ শরষের তেল ![]()
লেখক বলেছেন: হুমমম কিতা? কোন ডাউট অ্যাবাউট দ্যাট- "আমি ভালো ছেলে"? ![]()
লেখক বলেছেন: ইয়ে মানে ...আপনে তা জনলেন কিভাবে....
![]()
যাইহোক, গল্প পড়ছেন তাই ধইন্যাপাতা ![]()
নিবিড় অভ্র বলেছেন:
মমমম১২ বলেছেন: মেয়েরা যে মাঝেমাঝে জাহান্নামে যেতে চায় এইটা কেমনে জানলেন?? তার সাথে দু'একবার গেছিলেন নাকি?ওরে রে....... ঘঠনা কিতা???
ইডাও আগে পড়চি..... অতীব সৌন্দর্যপূর্ণ
লেখক বলেছেন: ঘটনা বড়ই জুটিল ![]()
সৌন্দর্য্যপূর্ণ থ্যাঙ্কু ![]()
েজবীন বলেছেন:
আশপাশের খুটিনাটির বর্ননা করে তোমার গল্প লেখার স্টাইলটা ভালো লাগে....সব কিছুতে পজিটিভ ভাব আনো সবার মাঝে, কিন্তু সেটা কি সব ক্ষেত্রে দেখা যায়, হ্যা, তবে ভাবতে লাগে ভালোই ওমন.........
লেখক বলেছেন: আপনাকে মাইকে ধন্যবাদ জেবীন আপু। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















লেখা ভাল লাগছে পড়তে। প্রেম কাহিনী যদিও সাধারন, তাতে "শেখার আছে অনেক কিছু"- এরকম একটা জিনিশ খেয়াল করলাম। তবে শেষে এসে একটু কম ভাল লাগলো।
"সবকিছুই যেন সেই বিকালটার মতো। সেই বিকালে, তারা একে অপরকে ভালোবাসা উপলব্ধি করেছিল।"
এখানে সেই বিকেলের বর্ণনা কম থাকাতে পাঠকের একটু আপসোস হতে পারে।