আমার প্রিয় পোস্ট

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৫

শেয়ারঃ
0 3 0

১.
সুদানের পাশেই অবস্থিত শাদ। জাতিসংঘের শরণার্থী পুনর্বাসন হাই কমিশনের শুভেচ্ছাদূত হিসাবে অ্যাঞ্জেলিনা জোলি গিয়েছিলেন শাদের একটি শরণার্থী শিবিরে। লোকজনের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করলেন তারা কি চায়। জোলি আশা করেছিলেন হয়তো লোকজন তাদের নানা ধরনের বৈষয়িক সমস্যার কথা তুলে ধরবে। কিন্তু একটি কিশোর উঠে দাড়িয়ে গেল। দৃঢ় কন্ঠে বললো- আমরা বিচার চাই। কিশোরটি গণহত্যার বিচার দাবি করলো, কিশোরটি যুদ্ধাপরাধের বিচার দাবি করলো। কিশোরের আবেদনে মুগ্ধ হয়ে অ্যাঞ্জেলিনা জোলি ‘দি ইকোনমিস্ট’ এ নিবন্ধ লিখলেন। শিরোনাম ‘A year for Accountability’। তিনি সেখানে সাবেক যুগোশ্লাভিয়া এবং রুয়ান্ডায় সংঘটিত গণহত্যার বিচারের প্রসঙ্গ তুলেছেন। কম্বোডিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে আলোচনা করেছেন। ফিরে যাই সাহসী কিশোরটি প্রসঙ্গে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থেকেও শাদের শরনার্থী শিবিরের সেই কিশোরটি দৃঢ়কন্ঠে শুরুতেই বিচারের দাবি করেছে।
পরমুহুর্তেই চিন্তা করি বাংলাদেশের কথা। স্বাধীনতার পর পেরিয়ে গেছে ৩৮ টি বছর। বিচারের দাবি বারবার উঠলেও বিচার হয়নি যুদ্ধাপরাধীদের, মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত ব্যক্তিদের, শান্তির বিরুদ্ধে অপরাধে যুক্ত ব্যক্তিদের, গণহত্যাকারীদের। গণহত্যাসহ অন্যান্য অপরাধে দায়ী ব্যক্তিদের বিচার বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তারপরেও কেউ কেউ দেশের ঐক্য বিভক্তির ধুয়া তুলে বিচারের প্রসঙ্গ এড়িয়ে যায়। ইতিহাস বিকৃতির মাধ্যমে বিচার প্রসঙ্গ ধামাচাপা দিতে চায়। কেউ কেউ অপরাধীদের বিষয়ে সন্দিহান। ১৯৭১ এ যখন মুক্তিযুদ্ধ হয় তখনও জাতি বিভক্ত হয়ে পড়েছিল। একটা অংশ তখন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করেছিল। সুতরাং এখন জাতির ঐক্যবিভক্তির কথা বলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই।

২.
খারাপ লাগে যখন চিহিৃত যুদ্ধাপরাধী বলে ‘দেশে কোন যুদ্ধাপরাধী নেই’। কেউ কেউ আবার বলে ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার এখন করা সম্ভব নয়। দেহাই দীর্ঘসময়ের!! একবার কি ভেবে দেখা উচিত না, কি তান্ডব ১৯৭১ এ চালিয়েছিল পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসররা? কি অবহেলায় তারা মানুষকে মেরে ফেলেছে! কি অবলীলায় জাতিধ্বংসের রক্তখেলায় মেতেছিল তারা!
১৯৭১ এর মার্চে অপারেশন সার্চলাইট এর মাধ্যমে শুরু হয়েছিল গণহত্যা। চলে নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, নির্যাতন, ধর্ষন , জাতিগত বিদ্বেষ! এসবের কি বিচার হওয়া জরুরী নয়?? জাতি হিসাবে কি আমাদের কর্তব্য নয় অপরাধের বিচার করা?

কেমন ছিল সেই নারকীয় হত্যাযজ্ঞ, উপলব্ধি করা যাক উদ্ধৃতিটি থেকে-

“এক সকালে পাকি হানাদারবাহিনীর সহযোগী দালালরা প্রায় ১৫শ’ পুরুষ লোককে বরইতলা (কিশোরগঞ্জ) গ্রামের রেল লাইনের ধারে জড়ো করে। ...... উপস্থিত লোকদের একজনের বাহু অন্যের বাহুর সঙ্গে বেঁধে লাইনে দাড় করিয়ে দেয়া হয়। তারপর হুকুম দেয়া হয় ব্রাশ ফায়ার করে হত্যা করার। কিন্তু এত লোককে এভাবে হত্যা করা সম্ভব হচ্ছিল না বলে তাদেরকে রেল লাইনের উপর বসিয়ে ত্রিশ কেশি ওজনের বিশেষ ধরনের শাবলের আঘাতে একে একে চূর্ণবিচূর্ণ করে ফেলা হয় তাঁদের প্রত্যেকের মাথা। এরপর মৃতদের উপর ব্রাশ ফায়ার করা হয়। এত কিছুর পরও যাঁদের দেহ একটু আধটু নড়াচাড়া করছিল তাঁদেরকে বেয়নেট চার্জ করা হয়। এদিন বরইতলায় পাকি হানাদারদের বর্বরোচিত হত্যাকান্ডের নির্মম শিকারে পরিণত হয় ৩৬৬ জন গ্রামবাসী, মারাত্বক আহত হয় আরও ১৩৪ জন।”

(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৭,৮)

এটা কি গণহত্যা ছাড়া অন্যকিছু? এর বিচার কি হওয়া জরুরী নয়? বিবেক কি বলে?

৩.
১৯৭১ সালে নারীর উপর চালানো হয়েছিল নারকীয় অত্যাচার। গর্ভবতী যুবতীদেরও রেহাই দেয়নি হানাদার বাহিনী এবং তাদের দোসররা।
খ্যাতনামা ম্যাগাজিন নিউজউইকের প্রতিবেদনের দিকে খেয়াল করি-
নিউজউইক ২৮ জুন ১৯৭১ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে ব্রাইটন জন হেস্টিংস লিখেছেন-
“I am certain that troops have raped girls repeatedly, then killed them by pushing their bayonets up between their legs. All this savagery suggests that the Pakistani army is either crazed by blood-lust or, more likely, is carrying out a calculated policy of terror amounting to genocide against the whole Bengali population.”

নারীর প্রতি এই নারকীয় অত্যাচারযজ্ঞের বিচার কি হবে না? বিচার হওয়া কি উচিত নয়?
“প্রতিদিন রাজারবাগ পুলিশলাইনের ব্যারাক থেকে এবং হেডকোয়ার্টার অফিসের ওপর তলা থেকে বহু ধর্ষিতা মেয়ের ক্ষত-বিক্ষত বিকৃত লাশ ওরা পায়ে রশি বেঁধে নিয়ে যায় এবং সেই জায়গায় রাজধানী থেকে ধরে আনা নতুন মেয়েদের চুলের সঙ্গে বেঁধে ধর্ষণ আরম্ভ করে দেয়।”

(বাংলাদেশের যুদ্ধাপরাধ : কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন, শামীমা বিনতে রহমান, পৃষ্ঠা- ২৬)

ধর্ষণ আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতার বিরুদ্ধে অপরাধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতার বিরুদ্ধে অপরাধকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়। এই অপরাধের কি বিচার হবে না?

সুসান ব্রাউনমিলার তার ‘Against Our Will : Men, Women and Rape” বইয়ের ৮৩ পৃষ্টায় লিখেছেন-
“Rape in Bangladesh had hardly been restricted to beauty, girls of 8 and grand mother of 75 had been sexually assaulted. Pakistani Soldiers had not only violated Bangalee women on the spot, they abducted tens of hundred and held them by force in their military barracks for nightly use. Some women have been raped as many as 80 times in a night.”

নারীর প্রতি এই ঘৃণ্য অত্যাচার কি আমাদের বিবেককে নাড়া দেয় না? এই অপরাধের বিচার হওয়া কি উচিত না?

“ক্যাম্পে আটক নিরীহ নারীদের ওপর পাকি সেনাদের বর্বরতার বিবরণ পাওয়া যায় ঝিনাইদহের নাজিয়া খাতুনের জবানবন্দী থেকে। যুদ্ধের শুরুতে পাকিবাহিনীর আক্রমণ থেকে জীবন বাঁচাতে পরিবার নিয়ে পালিয়ে যাবার সময় ধরা পড়েন নাজিয়া খাতুন। শৈলকুপার রাণীনগরের কাছে পাকিদের এক ক্যাম্পে তিনি বন্দী হন। দুর্বিষহ এবং ভয়ংকর ছিল সেই বন্দী জীবন। আলোবাতাসহীন ছোট একটা কক্ষের মধ্যে আরও মেয়েদের সঙ্গে তাকে থাকতে হত। কিল, ঘুষি, লাথি এসব ছিল খুব সাধারণ ব্যাপার। এর পাশাপাশি চলত পাকিদের উন্মুক্ত পাশবিক নির্যাতন। এই দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে নাজিয়াসহ অনেকেই আত্নহত্যার চেষ্টা করেছেন। কিন্তু গলায় দেবার মতো দড়ি তো দূরে থাক, কাপড়টুকু পর্যন্ত তিনি পাননি। পাকিরা তাঁদেরকে কাপড় পরতে দিত না। এভাবে নির্যাতনের এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে উঠেন। পাকিদের বীভৎস পাশবিক লালসা থেকে ন’বছরের শিশু সন্ধ্যাও রেহাই পায়নি। একাত্তরের জুন মাসে ঝালকাঠির কুড়িয়ানা আক্রমণ করে পাকিরা। সন্ধ্যা তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছুটে পালাচ্ছিলেন। কিন্তু তাঁরা সবাই ধরা পড়ে আটক হন কুড়িয়ানা স্কুলে পাকিদের ক্যাম্পে। তাঁরা চারদিন ঐ ক্যাম্পে আটক ছিলেন। কিন্তু পাকিদের নির্মম নির্যাতন থেকে কেউই রক্ষা পাননি। ঐ জানোয়াররা শিশু সন্ধ্যার ওপর এমন বীভৎস নির্যাতন চালিয়েছিল যে, কষ্ট, যন্ত্রনা আর বিরামহীন রক্তপাতে সে নির্জীব ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এর ক’দিন পরে সে মারা যায়।”

(বাংলাদেশের অভ্যুদয়ঃযুদ্ধাপরাধ ও গণহত্যা, ডা. এম এ হাসান, পৃষ্টা ১২-১৩)

এই বিভৎস নির্যাতনের বিষয়টি কি বিবেককে নাড়া দেয় না। মানবতার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হলো তার কি বিচার হওয়া জরুরী নয়?

৪.

১৯৭১ এ পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা চালায়, যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করে সাধারণ মানুষের উপর পাশবিক অত্যাচার চালায়, বন্দীদের নির্মমভাবে হত্যা করে।

“১৩ জুন পাকিস্তানী আর্মি সৈয়দপুরের ১৫০ জন লোককে ক্যান্টনমেন্ট ধরে নিয়ে যায়। এরপর তাঁদেরকে ভারতে পৌছে দেয়ার নাম করে স্থানীয় রেলওয়ে স্টেশনে নেয়া হয়। কৌশলে বন্দিদের পরিবারের বাকি সদস্যদেরকেও স্টেশনে আনা হয়। এই ফাঁকে চালানো হয় নির্বিচার লুটপাট। ট্রেনের চারটি বগির পেছনের দুটোতে উঠানো হয় নারী ও শিশুদের এবং বাকি দুটোতে পুরুষদের। দু’কিলোমিটার যাবার পর রেলওয়ে ওয়ার্কশপের একটি কালভার্টে এসে ট্রেনটি থেমে যায়। তারপরই শুরু হয় বীভৎস হত্যাযজ্ঞ। একজন একজন করে নামানো হয় আর খোলা তলোয়ারের কোপে দু’খন্ড করে ফেলা হয় তাঁদের দেহ। জানালা ভেঙে যাঁরা পালাতে চেষ্টা করেছিলেন তাঁদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। গোলাহাটে পাকিস্তানিদের এই হত্যাযজ্ঞ থেকে সেদিন তেইশজন পুরুষ পালাতে সক্ষম হলেও নারী ও শিশুদের কেউ পালাতে পারেনি। উপর্যুপরি ধর্ষণ শেষে নারীদেরকে হত্যা করা হয়। ঐদিন গোলাহাটে পাকিবাহিনী ৪১৩ জনকে হত্যা করে।”
(বাংলাদেশের অভ্যুদয়ঃযুদ্ধাপরাধ ও গণহত্যা, ডা. এম এ হাসান, পৃষ্টা ১২)

নারকীয় এই কর্মকান্ড কি যুদ্ধাপরাধ ছাড়া অন্যকিছু? যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কি শাস্তি হবে না, হওয়া উচিত নয়?

“৭১-এর সকালে তেজগাঁওয়ে নিজেদের বারান্দায় দাঁড়িয়ে এক শিশু বাংলাদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রাস্তায় টহলরত পাকিবাহিনী এই স্লোগান শুনে সাথে সাথে ছেলেটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পতাকার লাঠিটি তার মাথার তালুতে সজোরে সেঁধিয়ে দেয়। এরপর বাসায় অবস্থানরত ছেলেটির বাবা ও দাদাকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনেই মা ও দাদীকে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে হতভাগ্য দাদা ও বাবাকে ব্রাশ ফায়ারে হত্যা করে রেখে চলে যায়।”

(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৯)


আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা অনুযায়ী এটি নিঃসন্দেহে মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের কি বিচার হওয়া উচিত নয়? বিবেক কি বলে?

৫.
১৯৭১ এর পর অনেক বছর পেরিয়ে গেছে। পাকিস্তানি হানাদারবাহিনীর সহযোগি শক্তি এই বাংলাদেশেই আবার পুনর্বাসিত হয়েছে। এই বাংলাদেশেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে লাঞ্ছিত হতে হয়েছে মুক্তিযোদ্ধা। যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের অপরাধীদের বিচারের মুখোমুখি না করতে পারলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক পরিস্ফুটন সম্ভব নয়।

যারা এই নারকীয় হত্যাযজ্ঞ, খুন, ধর্ষণ, লুটপাট, অমানবিক নির্যাতন সমন্ধে জেনেও যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার চান না তাদের প্রতি ঘৃণা হয়। মানবতা বলে কিছু থাকলে যুদ্ধাপরাধীদের বিচার চাইতেই হবে। এবং যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে এ বাংলাদেশের মাটিতে।

১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দায়িত্ব বাংলাদেশের সরকারের। ‘The International Crimes (Tribunal) Act, 1973’ এর ধারা ৬ অনুযায়ী সরকারকেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
পরিশেষে, “Convention of the Prevention and Punishment of the Crime of Genocide” এর একটি অনুচ্ছেদ মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের সরকারকে।

Article 1
The Contracting Parties confirm that genocide, whether committed in time of peace or in time of war, is a crime under international law which they undertake to prevent and to punish.

চুক্তিকারী পক্ষসমূহ দৃঢ়ভাবে সমর্থন করে যে , শান্তি অথবা যুদ্ধকালে যখনই সংঘটিত হউক না কেন, গণহত্যা আন্তর্জাতিক আইনের অধীনে একটি অপরাধ এবং তার (জেনোসাইড কনভেনশনের) পক্ষসমূহ উহার নিরোধ ও শাস্তিবিধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিনীতভাবে বাংলাদেশ সরকারকে আরো একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ এই জেনোসাইড কনভেনশনের একটি স্বাক্ষরকারী পক্ষ।

 

সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৭
রাগিব বলেছেন: সহমত।

গতকালও খবরে পড়লাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজী এক গার্ডকে মার্কিন যুক্তরাষ্ট্র বের করে দিয়েছে, নাগরিকত্ব বাতিল করে তাকে অস্ট্রিয়াতে ফেরত পাঠিয়েছে।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই।

বাংলাদেশে বিচার কাজ শুরু করা উচিত যতো শিগগির সম্ভব।

২. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫২
তর্পন বলেছেন: স্বাধীনতা দিবস উপলক্ষে এই পোষ্টটি স্টিকি করা হোক!

=================================
সাম্প্রতিক পোষ্ট:
কেভিন কার্টারের ছবি এবং রুদ্রের কবিতার শকুন
ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
পড়তে যাচ্ছি।

৩. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: এদেশেও যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে! এটা এখন বাংলার গণমানুষের প্রানের দাবীতে পরিনত হয়েছে।





সামীম ভাই আজকে কি রায়ের বাজার যাবেন?
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: হুমমম যাবো। ধন্যবাদ আপনাকে।

৪. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
তায়েফ আহমাদ বলেছেন: তথ্য বহুল; সন্দেহ নেই!
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৫. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১০
রুবেল শাহ বলেছেন: আমরা শুধু আশা করে যেতে যারি বাস্তবতা হয়তো একদিন ঠিকই ধরা দেব সেই দিন অপেক্ষায় রইলাম.............


যুদ্ধাপরাধী সহ যারা সহযোগি ছিল এবং যুদ্ধ পরবর্তীকালে বিভিন্ন ভাবে যুদ্ধাপরাধীদের রাষ্টীয় ভাবে সহয়োগিতা করেছিল তাদের কে ও বিচারের আওতায় আনাতে হবে............
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: হুমম বিচার হবেই।
ধন্যবাদ তোকে।

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: হুমম বিচার হবেই।

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: বিচার হতেই হবে।

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু।

২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।

১০. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৫
কালপুরুষ বলেছেন: সহমত। এমন বীভৎস ও বর্বরোচিত অন্যায়ের বিচার হতেই হবে।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা।

১১. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৫
মুক্ত বয়ান বলেছেন: লাভ নাই, লাভ নাই।
এতদিন চিল্লাইছেন, যুদ্ধাপরাধী বিরোধী শক্তি সরকারে গেলে এই গণহত্যার বিচার হবে। এখন তো তারাই এসছে। কিন্তু এখনও ন্যূনতম সম্ভাবনা দেখছি না।
এইটা একটা নির্বাচনী ইস্যু!! যা কখনওই পুরো শেষ হবেনা।
আমরা আপাতত চিৎকার করে গণজোয়ার তুলতে পারি সাধারণের মাঝে। সবাইকে জাগ্রত করতে পারি এই বলে, জেগে ঘুমানোর দিন আজ শেষ হয়ে এল। এবার উঠে এসো। রাস্তায় নামো তোমার পিতার-ভাইয়ের হত্যা আর মা-বোনের সভ্রমহানির বিচারের দাবিতে।

আর, কর্তৃপক্ষকে ধন্যবাদ। দ্রুত পোস্টটাকে স্টিকি করার জন্য।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: হুমমম...
আমরা আপাতত চিৎকার করে গণজোয়ার তুলতে পারি সাধারণের মাঝে। সবাইকে জাগ্রত করতে পারি এই বলে, জেগে ঘুমানোর দিন আজ শেষ হয়ে এল। এবার উঠে এসো। রাস্তায় নামো তোমার পিতার-ভাইয়ের হত্যা আর মা-বোনের সভ্রমহানির বিচারের দাবিতে।

দেখি কি হয়....বিচারের প্রত্যাশায় আছি।

ধন্যবাদ আপনাকে।

১২. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৮
নির্বাসন বলেছেন: আশা না...নিশ্চিত জানি...বিচার হবেই এসবের...তবে দুঃখের কথা এই যে এই নৃশংসতার বিচার আমরা চাইলেই অদ্রুপ নৃশংসতা দিয়ে করতে পারবোনা...আর তাছাড়া পালিদের তো কিছু করা যাবেনা , হাতে আছে কেবল দালাল গুলি...এদের প্রকাশ্য রাস্তায় বিচার চাই...সবার সামনে...সবার অগোচরে জেলখানায় নয়...
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: বিচার হবেই।
পাকিদেরও কিছু করা যাবে। তবে সেজন্য শক্ত বিশ্বমতের প্রয়োজন। বিশ্ববাসীকে বিষয়টা সম্পর্কে অধিক সচেতন করতে হবে।
আপাতত সহযোগীদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে হবে। সহযোগীদের বিচার হয়ে গেলে তখন পাকি যুদ্ধাপরাধীদের বিচারের প্রদক্ষেপ নিতে হবে।

১৪. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০২
মুনীর উদ্দীন শামীম বলেছেন: আর কতকাল অপেক্ষা করতে হবে এ বিচার কার্যের জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!
পোস্টের জন্য ধন্যবাদ।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: অপেক্ষার সময় দীর্ঘ না হওয়াই উচিত। বিচার করা উচিত শিগগিরই।
ধন্যবাদ আপনাকে।

১৫. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৮
রোহান বলেছেন: যত প্রতিবন্ধকতাই আসুক বিচার এবার হবেই।

যুদ্ধাপরাধী রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়।
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: বাংলা ছাড়লে হবে না, ওদের বিচারের মুখোমুখি করতে হবে।
ধন্যবাদ আপনাকে।

১৬. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১০
জ্বিনের বাদশা বলেছেন: "তারপরেও কেউ কেউ দেশের ঐক্য বিভক্তির ধোয়া তুলে বিচারের প্রসঙ্গ এড়িয়ে যায়।"

যেই কুতুবেরা ঐক্যের ধুয়া তুলে তারা কি বোঝেনা যে ন্যায়বিচার ছাড়া কোনদিন ঐক্য হয়না!!!

আসলে এখন আর মুখে বলার, চাই চাই করে সময় নষ্ট করার উপায় নেই ...
আমি অলরেডী এতদিনে বর্তমান সরকারের পদক্ষেপ আশা করেছিলাম ...
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: এই সরকার বিপুল ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় এলো তখ্ন আশা করছিলাম খুব কম সময়ের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচারকাজের দিকে সঠিক প্রদক্ষেপ আশা করেছিলাম এতোদিনে।
কিন্তু কেমন যেন ঘুবলেট পাকিয়ে ফেলেছে। প্রচলিত আইনে কিছু মামলা হলো। ট্রাইব্যুনাল করে বিচারের প্রসঙ্গটি কেন জানি পিছে পড়ে যাচ্ছে। অথচ প্রচলিত আইনে বিচার করলে অনেক অপরাধী ছাড়া পেয়ে যাবেন। বিচার হওয়া উচিত ১৯৭৩ সালের আইনটির মাধ্যমে।

সরকার চাইলে এতোদিনে গেজেট আকারে নোটিফিকেশন পাস করে ফেলতে পারতো।

তবে আমি এখনও ইতিবাচকভাবেই দেখতে চাই। সরকার সংসদে সাধারণ প্রস্তাব পাশ করেছে, জাতিসংঘের সহায়তা চেয়েছে। এখন দেখা যাক কি হয়।

১৭. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:১৬
চাঙ্কু বলেছেন: যুদ্ধাপরাধী কুকুরগুলার তাড়াতাড়ি বিচার চাই।

আর কতকাল আমরা নিজেদের কাছে & পরবর্তী প্রজম্নের কাছে অপরাধী হয়ে থাকব ? :(
২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: সেটাই....আর কতকাল আমরা নিজেদের কাছে এবং পরবর্তী প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকব ?

১৮. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অত্যন্ত তথ্যবহুল পোস্ট। সহমত। অনেক অনেক ধন্যবাদ শামীম ভাই। তবে বলতে পারেন কেন একজন মুক্তিযোদ্ধা কে তার পরিচয়, সার্টিফিকেট লুকিয়ে ফেলতে হয়? চিৎকার করতে ইচ্ছে করে আকাশ, বাতাস কাঁপিয়ে "বিচার চাই, বিচার চাই"।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: বিচার হবেই।

ধন্যবাদ আপনাকে।

১৯. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৬
লীনা দিলরূবা বলেছেন: চুক্তিকারী পক্ষসমূহ দৃঢ়ভাবে সমর্থন করে যে , শান্তি অথবা যুদ্ধকালে যখনই সংঘটিত হউক না কেন, গণহত্যা আন্তর্জাতিক আইনের অধীনে একটি অপরাধ এবং তার (জেনোসাইড কনভেনশনের) পক্ষসমূহ উহার নিরোধ ও শাস্তিবিধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিনীতভাবে বাংলাদেশ সরকারকে আরো একটি বিষয় মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ এই জেনোসাইড কনভেনশনের একটি স্বাক্ষরকারী পক্ষ।


বিচার চাই।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: বিচার কাজ শিগগিরই শুরু করা উচিত।

ধন্যবাদ আপনাকে।

২০. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫০
মনির হাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামীম ...
আমাদের একটা গ্রুপ আছে ... ওটার ওয়েবের কাজ চলছে ... এই পোস্টা'টা (এবং আপনার আরো অনেক পোস্ট) ওখানে রাখতে চাই .. আপনার নামেই ... অসুবিধে নেই তো ?

২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: মনির ভাই, রাখতে পারেন।
ধন্যবাদ আপনাকে।

২১. ২৫ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: অবশ্যই। মানবতা লঙ্ঘন কোনও ভূখন্ড কিংবা নির্দিষ্ট কিছু মানুষের জন্যশুধু নয়। তা সমগ্রসত্বার কাছেই অপরাধ। ফলে বিচার অবশ্যই হওয়া উচিত।

অন্তত ইতিহাস এইটুকু বলতে পারে যে, তারা সব করেও পার পেয়ে গেছে।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: বিচার অবশ্যই হওয়া উচিত
ধন্যবাদ আপনাকে।

২২. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩
নুশেরা বলেছেন: সহমত। বিচার চাই। সাজা নিশ্চিত করে এমন বিচার।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: হুমমম সাজা নিশ্চিত করে এমন বিচার করতে হবে।
ধন্যবাদ নুশেরা আপু।

২৩. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৪
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার লেখাটা পড়তে পড়তে একটা বই এর কথা মনে পড়ছে (বইটা এখন কাছে নাই বলে নামটা ঠিক বলতে পারছি না) .... ঘাদানী যেদিন প্রথম ফেরদৌসি প্রিয়ভাষিনী কে সবার সামনে এনেছিল জাতীয় জাদুঘরের অডিটরিয়ামের একটি অনুষ্ঠানে (বছর ১০ আগের কথা)... ঐ দিন একটি বই ওখান থেকে কিনেছিলাম যাতে মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের কিভাবে কষ্ট দেয়া হয়েছিল তার বিস্তারিত বিবরন আছে .... একটি লেখায় এ রকম পড়েছিলাম ---

"ওদের উপরে গন ভাবে অত্যাচারের পর ওরা যে শুধু ফাঁস নেয়ার জন্য এক টুকরা কাপড় পায়নি তাই না , ওদের অনেক কে চুলে অথবা হাতে রশি দিয়ে বেধে ঝুলিয়ে রাখা হতো পাকিস্তানী সৈনিকদের চালার পথে ... আর ঐ সব পিশাচ রা তাদের যাওয়া আসার পথে ঝুলে থাকা আমাদেরই মা বোন দের শরীরের বিশেষ অঙ্গগূলোতে হাতের কাছে যাই পেত তা দিয়ে খোচাতো ... কখনো কখনো তাদের জীবন্ত শরীর থেকে মাংসের টুকরা কেটে নিয়ে উল্লাস করতো "

এ সব ঘটনা জানার পরে, এখনো যখন দেখি ঐ সব রাজাকারদের বিচার হয় না ... তখন এ কষ্ট রাখার যায়গা পাই না ভাই !
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: হুমম অনেক বীভৎস অত্যাচারের কাহিনী আছে। কষ্ট হয় এখনো তাদের বিচার করা গেল না .......

২৪. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৫
যীশূ বলেছেন: সহজ কথা, যুদ্ধাপরাধীদের বিচার চাই।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: বিচার চাই।

২৫. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: টাইপো ছিল আমার কমেন্টাতে, পড়তে হবে, অন্তত ইতিহাস এইটুকু বলতে পারে যে, তারা সব করেও পার পেয়ে গেছে, এমনটা নয়।
২৬. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২৯
অন্যরকম বলেছেন: "কিন্তু একটি কিশোর উঠে দাড়িয়ে গেল। দৃঢ় কন্ঠে বললো- আমরা বিচার চাই।"

আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... আমরা বিচার চাই.... ..... .... .... ..... ..... ..... ..... ..... .... .... ...
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: বিচাই চাই।
ধন্যবাদ অনু ভাই

২৭. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৩
পারভীন খােলদা বলেছেন: আজ জেগেছে এই জনতা............
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: হুমমম...বিচার আজ হবেই

২৮. ২৫ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৬
ফারহানা আহমেদ বলেছেন: সমস্যা হইলো আমরা সবসময় বিচার চাই, চাইতেই আছি....... ৩৮ বছর চইলা গেলো আমরা বিচার চাইতেই আছি........যেনো কেউ একজন আইসা বিচার কইরা দিয়া যাইবো।

আমরা বিচার চাই....কিন্তু কার কাছে চাই? যাগোর কাছে বিচারের দাবী নিয়া যাইতাছি তারা কি দাঁড়াইতে পারবো যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে? এতোটা মনের জোর কি তাগোর আছে? আমার মনে হয় না।

আর আমরা কেনো বিচার চাইবো? আমাদেরতো বিচার করার কথা।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: যেনো কেউ একজন আইসা বিচার কইরা দিয়া যাইবো না। বিচারের উদ্যোগ নিতে হবে আমগো সরকারকে। তাই আমাদের এতো চাওয়া।

২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
ওমর হাসান আল জাহিদ বলেছেন: কথা হল বর্তমান সরকার বিচার না করলে আর আশা করার কোন সুযোগই নেই। তাই, এই সরকারকে দিয়েই বিচারটা শুরু করতে হবে। অন্যথায়, আমাদের এসব দাবি শুধু দাবিই থেকে যাবে।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: বিচার কাজ শিগগিরই শুরু করা উচিত।

৩১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৭
মোহাম্মদ আরজু বলেছেন: আশাহত হওয়াই আমাদের ভাগ্য।

শামীম, এই সরকার যুদ্ধাপরাধের বিচারে নিজে পক্ষ হয়ে আদালতে যাবে না প্রথম সাড়ে চার বছরের মধ্যে। তুমি লেইখ্যা রাখো। শেষের দিকে হয়তো একটু শুরু কইরা মুলা ঝুলাইবো। এই বারের নির্বাচনের মতো কামে দিবো। যে, আমরা আবার আসতে পারলে শেষ করুম!
২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: দেখি কি হয়...

৩২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৯
তাপস ঘোষ বলেছেন: স্বাধীনতা দিবসে আমাদের সবার অঙ্গীকার হোক যুদ্ধাপরাধীর বিচার চাই! রাজাকারদের নিপাত চাই !

এবং এই কথা বলা যায়
৭১'র ঐ রাজাকার
এই মূহুর্তে দেশ ছাড়............!
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।

৩৩. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৪
সাদা কাগজ বলেছেন: রোহান বলেছেন: যত প্রতিবন্ধকতাই আসুক বিচার এবার হবেই।

যুদ্ধাপরাধী রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: হুমম বিচার হবেই........

৩৪. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৬
পারভেজ বলেছেন: রাজাকার, আলবদর ও তাদের দোসরদের বিচার হতেই হবে। সেই সাথে আশা করবো, যেই সব হানাদার অমানুষ পাকিস্তানী কুকুররা এই সব মানবতাবিরোধী কাজে জড়িত ছিল তাদেরকেও সনাক্ত করা হোক, বিচারের মুখমুখি করা হোক।
ধন্যবাদ শামীম।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: একমত পারভেজ ভাই।
ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: এলাকাবাসীকে ধন্যবাদ

৩৬. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৬
প্রণব আচার্য্য বলেছেন: ++++++++++++++++



অশেষ ধন্যবাদ শামীম
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব ভাই।

৩৭. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৩
গিফার বলেছেন: দারুন পোষ্ট...
অনেক ধন্যবাদ শামিম ভাই।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ গিফার।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ চানাচুর।

৩৯. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৩
বঙ্গাব্দ বলেছেন: আরেকটা কথা ভাবা দরকার,শুধু স্বদেশি রাজাকার নয় সাথে পাকিস্তানী বিহারিদেরও বিচার হওয়া উচিৎ ।

স্বদেশি রাজাকারদের কথা বলতে বলতে আমরা যেন তাদের অন্যায়ের কথা ভুলে না যাই ।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: ঠিক।
ধন্যবাদ আপনাকে।

৪০. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫
বঙ্গাব্দ বলেছেন: এই পোস্টে যে মাইনাস দিসে আশা করি সে নরকে যবে
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: বিচার হবে এমনটা সহ্য করতে না পেরেই মাইনাচ...

৪১. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৬
শিট সুজি বলেছেন: যে মাইনাস দিছে তারে আনটিল ডেথ ডুন্গা ..
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: বিচার হবে এমনটা সহ্য করতে না পেরেই মাইনাচ...

৪২. ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫১
এন এইচ আর বলেছেন: সকল যুদ্ধাপরাধী বিচার চাই। আগে করতে হবে দেশীয় হানাদারদের দোসর রাজাকার আলবদর........... দের তার পর আর্ন্তজাতিক আইনে পাকিস্থানী হানাদার দের।

এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাংলার মাটির কাছে ঋণী থাকব।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: সকল যুদ্ধাপরাধী বিচার চাই। আগে করতে হবে দেশীয় হানাদারদের দোসর রাজাকার আলবদর........... দের তার পর আর্ন্তজাতিক আইনে পাকিস্থানী হানাদার দের।
ধন্যবাদ আপনাকে।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।

৪৪. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৭
নিবিড় অভ্র বলেছেন: এই পোস্টে কে ইচ্ছাকৃতভাবে মাইনাস দিয়েছে???????????

বি:দ্র: পাকি নাগরিকদের বাংলা ব্লগে ঢোকার অধিকার নাই!
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: বিচার হবে এমনটা সহ্য করতে না পেরেই মাইনাচ দিছে....

৪৫. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪১
শূন্য আরণ্যক বলেছেন: বিচার চাই .. কারন বিচার না হলে এই টায় বার বার মনে হয় .. সব ধরনের অন্যায় করেই তো পার পাওয়া যায় ;

আমাদের নৈতিকতার ক্ষয় এখান থেকেই শুরু ;

সেখান থেকেই দূর্নীতি আর ব্যর্থ রাষ্ট্রের পথে যাত্রা ~
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: বিচার না হলে এই টায় বার বার মনে হয় .. সব ধরনের অন্যায় করেই তো পার পাওয়া যায় ;

আমাদের নৈতিকতার ক্ষয় এখান থেকেই শুরু

ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৪৬. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:১৩
সামুরাই বলেছেন: বিচার করতেই হবে এবং সেটা এখনই
২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: বিচার করতেই হবে এবং সেটা এখনই
ধন্যবাদ আপনাকে।

৪৭. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৭
শফিউল আলম ইমন বলেছেন: অসাধারণ লিখেছিস। আমি খুবই দুর্বল মানুষ। এ ধরণের ভয়াবহ জেনোসাইডের লেখা পড়লে ইমোশনাল হয়ে যায়। খুব খুব খারাপ লাগে যখন মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইগুলো পড়ি। কত আত্নত্যাগ আমাদের পূর্বপুরুষ করে গিয়েছিলেন। অথচ আমরা নির্লজ্জের মতো জাগতিক জীবন নিয়ে ব্যস্ত। এসব গণহত্যা যারা করেছিল সেসব যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার সময়টুকু পর্যন্ত আমাদের নেই।
আমরা অকৃতগ্গ হয়ে বেঁচে থাকতে চাইনা।
এ বিচার খুবই জরুরী।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: আমরা অকৃতগ্গ হয়ে বেঁচে থাকতে চাইনা।
এ বিচার খুবই জরুরী।

ধন্যবাদ তোকে।

৪৮. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:২১
হাইফেন বলেছেন: নিজামিরে কুত্তার মত পিটাইয়া মাইরা ফালা হোক।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন: :):):)

৪৯. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৬
ম. মনিরুজজামান বলেছেন: বিচার করতেই হবে...
আজামী-গাঁজামী-গাঁজাহিদী-কাসেমী
সব নেড়ি কুত্তার বিচার করতেই হবে।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন: বিচার করতেই হবে।

৫০. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ৩:১১
দোলাহাসান বলেছেন: একমত। কিছুটা আশার আলো দেখা যাচ্ছে সরকারের নড়াচড়া দেখে।

ভাল লাগলো:):)
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ দোলা আপু।

৫১. ২৬ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫২
আরিয়ানা বলেছেন: দম বন্ধ হয়ে আসা ঘটনা। কবে এর বিচার হবে?
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: বিচার হবেই। আজ হোক আর কাল হোক।

৫২. ২৬ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৯
তর্পন বলেছেন: মাইনাস দিল কে?
ریپ پاکستان کی والدہ
ریپ پاکستان کی والدہ
ریپ پاکستان کی والدہ

বাংলায় গালি দিলে বুঝবেনা সো ওই পাকিস্হান পন্হীদের উর্দুতেই গালি দেই। উর্দুওয়ালারা বুঝে নিক ।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: হা হা হা :)

৫৩. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৩৫
মুকুট বলেছেন: আগামী স্বাধীনতা দিবস যেন যুদ্ধপরাধীমুক্ত বাংলাদেশে হয়, মহান স্বাধীনতা দিবসে এই প্রার্থনা!
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আমারও একই প্রার্থনা।
ধন্যবাদ আপনাকে।

৫৪. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৫৩
ধ্রুব তারা বলেছেন: ধন্যবাদ শামীম এ পোস্টটির জন্য। সত্যিই যুদ্ধাপরাধীদের শাস্তিই প্রাপ‌্য। একই সাথে নিষিদ্ধ হওয়া দরকার ধর্মভিত্তিক রাজনীতি।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।
খবর কি তোমার?

৫৫. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫০
জ্বিনের বাদশা বলেছেন: "কিন্তু কেমন যেন ঘুবলেট পাকিয়ে ফেলেছে। প্রচলিত আইনে কিছু মামলা হলো। ট্রাইব্যুনাল করে বিচারের প্রসঙ্গটি কেন জানি পিছে পড়ে যাচ্ছে। অথচ প্রচলিত আইনে বিচার করলে অনেক অপরাধী ছাড়া পেয়ে যাবেন। বিচার হওয়া উচিত ১৯৭৩ সালের আইনটির মাধ্যমে।"

প্রচলিত আইনে মামলায় এখন যা হচ্ছে, করিমপুরের রহিমউদ্দিন আর কামালপুরের জামালউদ্দিন টাইপের বুড়োদের নামে মামলা করে, আটক করে, তাতে ঠিক কি হতে যাচ্ছে আমার বোধগম্য না ...

যুদ্ধাপরাধীর বিচার মানেই মাস্টারমাইন্ড/লিডারদের বিচার সবার আগে
... সেই বোধ থেকে আমরা গোআ/নিজামী গংদের ফাঁসী দেখতে চাই ...
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: ঠিক বলেছেন জ্বিনের বাদশা ভাই।

৫৬. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
লেখাজোকা শামীম বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কোন অজুহাত, কোন কুতর্ক, কোন অনর্থক সময়ক্ষেপন আর চাই না। এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে এই মর্মে তাদের ইশতেহারে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। সুতরাং এটা এখন তাদের নৈতিক দায়িত্ব।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: ঠিক বলেছেন, বিচার শিগগিরই শুরু করা উচিত।

৫৭. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৯
ওসমানজি২ বলেছেন: ১৯৭১ এ গণহত্যা যারা করেছিল সেসব যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হতে হবে, অবশ্যই।
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: অবশ্যই বিচার হতে হবে।
ধন্যবাদ আপনাকে।

৫৮. ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৬
অরণ্য আনাম বলেছেন:
"রাজাকার নিপাত যাক
বাঙলার মায়ের বুক মুক্তি পাক"
২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: কিছুই বলার নাই। বিচার চাই।

৬০. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৭
আইরিন সুলতানা বলেছেন: খারাপ লাগে যখন চিহিৃত যুদ্ধাপরাধী বলে ‘দেশে কোন যুদ্ধাপরাধী নেই’
------

এটা আসলেই অনেক অপমান জনক একটা ব্যাপার ...


স্বাধীনতা দিবসে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিজ্ঞা বাস্তব রূপ লাভ করুক ।


ধন্যবাদ শামীম ।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: হুমমম যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।
ধন্যবাদ আইরিন আপু।

৬১. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৪
বাবুতারা বলেছেন: অরণ্য আনাম বলেছেন:
"রাজাকার নিপাত যাক
বাঙলার মায়ের বুক মুক্তি পাক"
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬২. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১০
সদালাপী বলেছেন: বিচার করার জন্য যতটুকু ইচ্ছা, মনোবল থাকা দরকার তার কতটুকু এই সরকারের আছে?
এই সরকারের মধ্যেইত কয়েক জন রেজাকার আছে!!!!!!!!!!
বিচারের শুরু হলে তারাইত বেকায়দায় পড়ে যাবে!!!!!!!!!!!
তাই তারাই হয়ত বিচার আয়োজন ভুন্ডুল করার যতরকম চেষ্টা আছে করে যাচ্ছে!!!!!!!!
আসলে আওয়ামী সরকারের জন্য এইটা একট আই ওয়াশ নির্বাচনী ইশু ছাড়া আর কিছুই না।

আবার তোরা মানুষ হ, এই কথাটা BAL এর জন্যই প্রযোজ্য।
অনেক ধন্যবাদ এই তথ্যবহুল পোষ্টের জন্য।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: সময়েই বলে দিবে।
যুদ্ধাপরাধী যে দলেরই হোক তার বিচার চাই।
ধন্যবাদ।

৬৩. ২৬ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২০
আকাশনীল বলেছেন: বিচার চাই। আর কিছু বলার নাই।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: বিচার চাই।
ধন্যবাদ আপনাকে।

২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: দেখতাছি।

৬৫. ২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩০
ভাস্কর চৌধুরী বলেছেন:



একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার......
////////////////////////////////////////////////////////////
****************************************

কিছু শব্দ আছে
কিছু দুঃখ আছে
কিছু কথা আছে যা কখনও ভুলা যায় না। সময়ে-অসময়ে মনে পরে স্মৃতিগুলো। তাই গত ৩৮ বছরেও ভুলিনি আমাদের স্বাধীনতা।


মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর ভাই।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

৬৬. ২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
মামুনুর রহমান খাঁন বলেছেন: গতকালই পড়তেছিলাম "একাত্তরের দিনগুলি"- জাহানারা ইমাম
পড়তে পড়তে চোখে পানি এসে যাচ্ছিল


বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: হুমম বিচার হবেই।
ধন্যবাদ আপনাকে।

৬৭. ২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
শতকত বলেছেন: আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এই দেশেরই লোকজন মাত্র ৯ মাসের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে অসম্ভব একটি বিজয় অর্জন করতে পেরেছে। দেশ স্বাধীন হয়েছে। আবার সেই দেশেই আমরা স্বাধীনতার ৩৮ বছর পরও যুদ্ধপরাধীদের বিচার করতে পারছি না। মূল সমস্যাটা আসলে কোথায়?
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩২

লেখক বলেছেন: মূল সমস্যাটা যে কোথায়....
তবে বিচার হবেই এমনটাই আশা করি।

৬৮. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ৯:০২
রাফা বলেছেন: বিচার না করাই আমাদের জন্য কাল হয়েছে।জাতি বিভক্ত ছিল , বিভক্ত আছে এবং বিভক্তই থাকবে ; এই অজুহাতে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।সকল অপরাধীদের দৃষ্টান্তমুলক বিচার চাই।ধন্যবাদ ,সহমত।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: জাতি বিভক্ত ছিল , বিভক্ত আছে এবং বিভক্তই থাকবে ; এই অজুহাতে বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই

ধন্যবাদ আপনাকে।

৬৯. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৮
ফারহান দাউদ বলেছেন: "more likely, is carrying out a calculated policy of terror amounting to genocide against the whole Bengali population.”
এটাই মূল কথা ছিল। যাই হোক,মোহাম্মদ আরজুর কথাগুলো মোটামুটি সত্যি বলেই মনে হচ্ছে,যুদ্ধাপরাধীদের বিচারের ধুয়া তুলে নির্বাচনের তরী পার হওয়া,আবারো তোলা,এই করে করে বারবারই আমাদের রাজনীতিবিদরা ৭১ এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে,তা তাদের স্লোগান ৭১ এর পক্ষে বা বিপক্ষে যাই হোক না কেন। কিন্তু তারপরেও বিচার চাইতে থাকবো,৫০ বছর পরেও যদি নাজিদের বিচার হতে পারে,নিজামীদেরও হবে,আজ নয়তো কাল,নয়তো পরের বছর,নয়তো তারো পরে,কিন্তু বিচার হতেই হবে।
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: অপেক্ষা করে দেখি কি করে এই সরকার। ভালো আশাটাই করতে চাই আপাতত।
তবে বিচার হবেই।

২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: কঠিন বিচার করা উচিত....

২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে।

২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই।

৭৩. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:০৯
কেএসরথি বলেছেন:

হুম।

যুদ্ধাপরাধীদের বিচার অনেক বছর আগে থেকে চেয়েছে বাঙলী জনতা। কিন্তু বছরের পর বছর কেটে গেলো, আজও সেই জায়গায় থেমে আছে বিচারের কাজ। কবে হবে এই বিচার? আমাদের কি একটা সম্ভাব্য তারিখ জানাতে পারবে সরকার?

আপনার পোষ্টটা পরে খুব খারাপ লাগল। মনে হতে লাগল, কত কষ্ট নিয়ে মিত্যুবরন করতে হয়েছে এদেশের মানুষদের। প্রতিশোধ কখনো সুফল বয়ে আনে না, কিন্তু এখন মনে হচ্ছে, যারা এই গণহত্যার জন্য দায়ী, তাদের যদি একটিবার হাতের মুঠোয় পেতাম......
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: বিচারকাজ শুরু করা উচিত যত শিগগির সম্ভব।
ধন্যবাদ আপনাকে।

৭৪. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:১৪
অনন্ত দিগন্ত বলেছেন: আমি উপরের কমেন্টে যে বইটির কথা বলেছিলাম তার সম্পর্কে এই পোষ্টে লেখা আছে ---- Click This Link

বইটির নাম -- একাত্তরের দুঃসহ স্মৃতি, --- সম্পাদনা শাহরিয়ার কবির
২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:৫০

লেখক বলেছেন: প্রতিবেদনটা আগেই পড়েছি। ধন্যবাদ।

৭৫. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৫
তানবিন বলেছেন: আপনার লিখা পোড়ে মাথা টাই নষ্ট হয়ে গেলো... সুদু বিরোধি দোলিয় না, সাধীনতার সপক্ষ শক্তির ভিতরেও কিছু আছে। এটা আমার কথা না, এক মুক্তিযোদ্ধার মুখে শোনা কথা... so, তাদের ও বিচার করতে হবে। সাথে যারা তাদের ক্ষমা করেছে, তাদের ও বিচার করতে হবে। আমরা কাউকে রেহাই দিব না। পাকিস্তানী বাহিনী কেও বিচার করতে হবে। কারণ তারাই প্রধান যুদ্ধাপরাধী... আর আমরা যাদের বিচার চাই, তারা হলো দালাল... আমরা ২ টার ই বিচার করবো ইনসাল্লাহ্‌... কিন্তু সরকার এর জন্য বসে থাকলে লাভ হবে বলে মনে হয় না। তারা এই টা পরের নির্বাচন এর ইসু হিসাবে use করবে। যা করার, আমাদেরই করতে হবে... আবার এক দিন আমরা '৭১ এর মতো ফুসে উঠবো। সেই দিন এর আসা তে থাকলাম।

অনেক কিছু লিখতে চাই। but আমি এইখানে নতুন। বাংলা টাইপ এখনো ঠিক মতো পারি না। অনেক কষ্টে এতো টুক্‌ লিখেছি। bye.
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: আমার অবস্থান খুব পরিস্কার- যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধী সে যে দলেরই হোক তার বিচার চাই।
ধন্যবাদ।

৭৬. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৯
বন্ধু কই কৈ বলেছেন: এই সব পাষন্ড খুনিদের সব ধরনের গালি দিলেও মন ভরে না.........

এদের চিড়িয়াখানায় ক্ষুদার্থ বাঘের খাচাঁয় রেখে জনগনের সামনে খাওয়ানো উচিৎ.........
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: কি আর বলবো এদের নিয়ে.....

৭৭. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৭
তানভির আহমেদ বলেছেন: জামাত শিবির এর সারমেয়কুলরা সব কোথায় , ওদের ঘেউ ঘেউ তো শুনিনা।
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: হা হা হা

৭৯. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩০
ক্যামেরাম্যান বলেছেন: বিচার এবার হতেই হবে ....
২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: বিচার হতেই হবে।
ধন্যবাদ ক্যামেরাম্যান ভাই।

৮০. ২৭ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪২
টোকন বলেছেন: কথা কম কাজ বেশী.....

অনেক ধৈর্য ধরছি আর না... দেশ-মা আমাদের ক্ষমা করবে না যদি আমরা ওদের ছেড়ে দেই.....

আল্লাহ ওদের বিচার না করতে দিয়ে মৃত্যু দিও না...

ছাড়ন নাই এবার........
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হুমমম ছাড়ন নাই এবার।
ধন্যভাদ আপনাকে।

৮১. ২৭ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৩
ওমায়ের বলেছেন:
সময় এসেছে বিচারের - আদালতের ভেতরে নয়ত বাইরে ।
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: বিচার এবার হবেই।

৮২. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪২
শান্তির দেবদূত বলেছেন: ইচ্ছা করতেছে , একটা একটা করে ধরি আর এক কোপে ধর থেকে কল্লা নামাইয়া ফালাই X(X(X( ....... কতবড় জানোয়ার হইলে তারপরেও বলতে পারে যে বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই X(X(X( .........
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: এদের কঠিন বিচার নিশ্চিত করতে হবে। ফাসির রায় হলে তা প্রকাশ্যে কার্য্যকর করা উচিত।
ধন্যবাদ ভাইজান।

৮৩. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮
আলোর মিছিল বলেছেন: অনেক আগেই বিচার হওয়া উচিত ছিল। justice delayed, justice denied.

অপরাধীর বিচার না হওয়ায় একটার পর একটা অপরাধ হচ্ছে।এই দেশের অভ্যুদয়ের বিপক্ষে যারা সংঘটিত হয়ে ঘৃন্যতম গনহত্যায় লিপ্ত ছিল, তাদের বিচার এখনো হলো না-এটা জাতি হিসেবে আমাদের এক বিশাল ব্যর্থতা।

আমার কাছে মনে হয়, কোন সরকারেরই স্বদিচ্ছা ছিল না।তা নাহলে এত দিনে বিষয়টার নিষ্পত্তি হয়ে যেত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পেছনে যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টা একটা বড় ইস্যু হিসেবে কাজ করেছে।আমরা বিচার দেখতে চাই।
২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: তাদের বিচার এখনো হলো না-এটা জাতি হিসেবে আমাদের এক বিশাল ব্যর্থতা।
ঠিক বলেছেন।
দ্রুত বিচার করতে হবে।

৮৪. ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৩৬
আবদুল্লাহ সাঈদ খান বলেছেন: We want no more delay in justice. we want justice. War criminals should be put to death.
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮৫. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:১০
সাধীন চেতা বলেছেন: সবই তো ঠিক আছে। কিনতু বিচার করার কোন উদ্যোগ তো সরকার নিচ্ছে না।

প্রমানাদি নিয়ে মামলা করলেই তো ল্যেঠা চুকে যায়। কিনতু আদালতে না ঘিয়ে পল্টন ময়দান কিংবা টেলিভিশনের পর্দায় কিংবা পার্টি অফিসে বসে বসে বিবৃতি দিলেই তো আর বিচার হয় না। চাক্ষুষ প্রমানাদি যেহেতু নেই সেহেতু জীবিত যারা আছে তারা থাকতেই তো বিচার করতে হবে।
আবার যুদ্ধাপরাধী বলতে যদি শুধুই নিজামী, মুজাহিদ কিংবা সাকা চৌধুরী কে বুযানো হয় তাহলে আমার আপত্তি আছে।তার অভিযুক্ত হতে পারে, কিনতু আইন দ্বারা প্রমানিত না হয়ে তাদেরকে যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করা অন্যায়।
বিচার একবার করতে গিয়ে আবার বিপত্তি ঘটেছে। অবশেষে গোলাম আযমকে সুপ্রিমকোর্ট স্বীকৃত দেশের একমাত্র নাগরিক ঘোষনা করতে হয়।
তাই সঠিক প্রমান নিয়ে আদালতে গিয়ে বিচারের জন্য সরকারে নিকট উদাত্ত আহবান জানাচ্ছি।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৮

লেখক বলেছেন: নাগরিকত্ব মামলা আর যুদ্ধাপরাধীদের বিচারের মামলা এক নয়। এইটা আপনাকে মনে রাখতে হবে।
ধন্যবাদ।

৮৬. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৯
তর্পন বলেছেন: @সাধীন চেতা,

......আবার যুদ্ধাপরাধী বলতে যদি শুধুই নিজামী, মুজাহিদ কিংবা সাকা চৌধুরী কে বুযানো হয় তাহলে আমার আপত্তি আছে।তার অভিযুক্ত হতে পারে, কিনতু আইন দ্বারা প্রমানিত না হয়ে তাদেরকে যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করা অন্যায়।


ভাল! ভাল! চোখের সামনে আপনার মাকে ধর্ষণ করে, পিতা কে হত্যা করতে দেখবেন, আর বলবেন আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাদের অপরাধী বলা যাবে না । অন্যরা বললে বলবেন মায়ের ইজ্জত বা বাপের হত্যাকারীদের আইনের দৃষ্টিতে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত করতে "আপত্তি" আছে।

মনে রাখবেন "জন্মসুত্রে নাগরিক" হয়েও এর চেয়ে কম অপরাধে এরশাদ শিকদারের মৃত্যুদন্ড হয়েছে। সুতরাং গো.আজমের জন্মসু্ত্রে নাগরিকত্ব তার গলায় ফাসির দড়ি পরানো থেকে বাঁচাতে কোন সাহায্য করবে না ।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮৭. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪২
ওমায়ের বলেছেন: প্রমান না থাকলেও বিচার চাই । যুদ্ধপরাধী হিসাবে না হলেও রাজাকার হিসাবে এদের মারতে হবে । চাই রাজাকার বিরোধী মৌলবাদী । একটা একটা করে মারতে হবে । তাহলেই শান্তি মিলবে শহীদের ।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮৮. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫১
প‌্যানুয়েল প্রিন্স বলেছেন: বিচার চাই, এর থেকে বেশী বলার কিছু নাই।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮৯. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:২৮
নরাধম বলেছেন:
শামীম, আমি সাধারণত স্টিকি পোস্টে কমেন্ট করিনা। তোমাকে বলতে এসেছি যে তোমার কাছে আমি কৃতজ্ঞ এই ইস্যুটা নিয়ে লেগে থাকার জন্য। আমি একটা লেখা দিব, তোমার সাথে ওয়াদা করেছিলাম। ভাল থাক ভাই।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: সময় করে পোস্ট করেন নারু ভাই। ভালো থাকবেন সবসময়।

৯০. ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৫
এস এ রায়হান বলেছেন: আমিও যুদ্ধাপরাধীর বিচার চাই
শাস্তিক্ষেত্রে
বিনাদোষে শস্তির শিকার সবাই
নিশ্চিত অবধারিত মৃত্যু জেনেও
আমি চিল্লাই
মহাপাপীর মহাশাস্তি
অপরাধীর বিচার চাই
মৃত্যু চাই
শাস্তি চাই
শাস্তি পেলে উল্লাসে নাচতে চাই
খেয়েদেয়ে আমার আর কোন কাজ নাই
তাও আমি
যুদ্ধাপরাধীর বিচার চাই
বিচার না হওয়া পর্যন্ত শান্তি নাই
ভিক্ষুকের যেমন ভিক্ষা চাই
প্রতিউত্তরে আমার পয়সা নাই
থাকলেও নাই
দিমু না আমার ইচ্ছা
গরিবের জন্য?
সময় তেমন একটা নাই
কার কি চাই আমার জানার দরকার নাই
পাশে হেটে যাওয়া মানুষের খবর রাখি নাই
সব কিছু আমার চাই
বাড়ি চাই
গাড়ি চাই
সুন্দরী নারী চাই
জিবনেও বলি নাই
গরিবের মেয়ে বিয়ে করে তারে সুখে রাখতে চাই
প্রিয়জনদের দিতে দিতে জানে পানি নাই
এর মাঝেও আমি
যুদ্ধাপরাধীর বিচার চাই
গরিবের খাদ্য চাই
বত্র্র চাই
চিকিৎসা চাই
শিক্ষা চাই
এসব কথা শুনেও শুনি নাই
জেনেও জানি নাই
কানে দেই নাই
দাবি আমার একটাই
যুদ্ধাপরাধীর বিচার চাই
আপাতত অন্যকিছু
চাওয়ার নাই
পাওয়ার নাই
দেখার নাই
করার নাই
খালি বিচার চাই
বিচার না পেলে কি করব ভাই?
এখনো সেভাবে ভাবি নাই
তবে দেশে নুতন করে যুদ্ব লাগাতে চাই
যদিও এর জন্য
আমার কোন প্রস্তুতি নাই
বন্দুক নাই
ট্রেনিং নাই
দলবদ্ধ একতা নাই
আর এসব থাকলেও
দেখা যাবে বৌ বাচ্চার টানে যাই নাই
সবার আগে
দেশপ্রেম চাই
মানুশের উপকার করা চাই
গরিবের পাশে দাড়ানো চাই
নিজে বেহুদা লান্চ ডিনার না করে
পথের শিশুদের খাওয়ানো চাই
এক জামা পরে বছর কাটানো চাই
বেচে যাওয়া টাকা গরিবদের বিলানো চাই
জানি এইসব তবে
জিবনেও এগুলা তেমন একটা করি নাই
আমি খাই দাই
ঘুমাই
কামে যাই
যদিও কামের মূল উদ্দেশ্য জানা নাই
আর অবসরে
যখন সময় পাই
কিবোর্ড
মনিটরের সামনে বসে
টিপাই
হাতাই
নাড়াই
আঙ্গুল বাথা করে ফালাই
ক্লান্ত হলে
ঝাকাই
বেহুদা ব্লগাই
তবু আমি
যুদ্বাপরাধীর বিচার চাই
মানুষরে বুঝাই
নিজ দশ ও দেশের ভালোর জন্য
সর্বাত্নক চেষ্টা থাকা চাই
ত্যাগী হওয়া চাই
শত্রুকেও বুঝান চাই
একদিন মরে যাব ভাই
ঝামেলা কইরা লাভ নাই
এসো মিলেমিশে খাই
কারো নিস্তার নাইরে ভাই
রক্ষা নাই
যার পায়ের তলে পড়ে পিপড়া মরছে
মরনের হাত থেকে
তারও কোন অবস্থাতেই রেহায় নাই।
তারপরও আমি
যুদ্বাপরাধীর বিচার চাই
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: হুমম।
ধন্যবাদ।

৯১. ২৮ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০৭
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: এই পোস্ট অনেকবার ঘুরে গেছি.. কমেন্টস করা হয়নি...

ধন্যবাদ শামীম
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ প্রত্যু ভাই।

৯২. ২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৫
বাবুআনা বলেছেন:
আমিও
যুদ্বাপরাধীর বিচার চাই.............


কিন্তু কোন রাজনৈতিক স্বার্থ হাসিলের তা যেন ব্যবহার করা হয়........................

কারন আমরা দেখে আসছি আমরা যখনই দেশের জন্য মহৎ কোন স্বপ্ন বোপন হয় তখনি তা বিষবৃক্ষে রূপান্তর হয়!!!!
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: হুমম। আমি কিন্তু যেকোন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছি। রাজনৈতিক দলের পার্থক্য আমি কখনোই করিনি। যুদ্ধাপরাধী সে যে দলেরই হোক তার বিচার করতে হবে।
পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।

৯৩. ২৮ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২৯
শওকত হোসেন মাসুম বলেছেন: একমত শামীম। এবার আমরা ব্যর্থ হবো না।
প্রিয়তে গেল।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ঠিক এবার আমরা ব্যর্থ হবো না।
ধন্যবাদ মাসুম ভাই।

৯৪. ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
প্রগতিশীল বলেছেন:
শতকত বলেছেন: আমার মাঝে মাঝে খুব অবাক লাগে এই দেশেরই লোকজন মাত্র ৯ মাসের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে অসম্ভব একটি বিজয় অর্জন করতে পেরেছে। দেশ স্বাধীন হয়েছে। আবার সেই দেশেই আমরা স্বাধীনতার ৩৮ বছর পরও যুদ্ধপরাধীদের বিচার করতে পারছি না। মূল সমস্যাটা আসলে কোথায়?

সমস্যা কোথায় বোঝেন নাই।
মোহাম্মদ আরজুর মন্তব্যডা পড়েন। বুঝবেন।
এই সরকার আগামী সাড়ে চার বছর যুদ্ধাপরাধীদের বিচার নিয়া কিছুই করব না। শেষ ছয়মাস বিচার বিচার বইল্যা চিৎকার কইরা কইব আমাদের আরেকবার ক্ষমতায় পাঠান। তখন বিচার করব।
ভাই, মুক্তিযুদ্ধের চেতনা, যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের রাজনীতিতে এসব নিয়ে বাণিজ্য তো দীর্ঘদিনের পুরানো। যুদ্ধাপরাধীদের বিচার হলে চেতনার কথা বলে তো আর ব্যবসা করা যাবে না। অতএব বিচারের বিষয়টি যুগ যুগ ধরে ঝুলে থাকবে।
শুধু শাসক দল আওয়ামী লীগের কথা বলে লাভ কি।
এই ব্লগ লিখেছে যে শামীম তার কথাই ধরি।
ছেলেটা আইনে পড়ে বলে মনে হয়।
কিন্তু হয় সে বেকুব নইলে আওয়ামী লীগারদের মতো ধান্দাবাজ।
সারাদিন যুদ্ধাপরাধীদের বিচার বিচার বলে চিল্লায়। হাজারো পোস্ট দেয়। তার পোস্ট বারে বারে স্টিকি করা হয়। স্টিকি হওয়ার লোভ ও উত্তেজনায় আবারও বিচার নিয়ে পোস্ট দেয়। তাতে কোন অসুবিধা নাই। কিন্তু সে একবারও মুল যুদ্ধাপরাধী পাকিস্তানীদের বিচার নিয়া কিছু কয় না। তাদের যারা চুক্তি কইরা ছাইড়া দিছে হেই কামাল্যা, শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীরে নিয়া কিছু কয় না।
দেশী যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করতে অইব। কিন্তু কেউ যদি শুধু তাদের বিচারের কথা কয় পাকিস্তানীদের বাদ দিয়া তাইলে অবশ্যই বুঝতে অবই তার উদ্দেশ্য বিচার না। ধান্দা অন্য জায়গায়।
রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের এই রাজনীতি জনগন বোঝে।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীন অনেক রাজনীতি হইছে এইটা মানতেই হবে।
বিচারের বিষয় যুগ যুগ ঝুলে থাকবে এইটার সাথে একমত হতে পারলাম না।

আপনি বললেন- এই ব্লগ লিখেছে যে শামীম তার কথাই ধরি।
ছেলেটা আইনে পড়ে বলে মনে হয়।
কিন্তু হয় সে বেকুব নইলে আওয়ামী লীগারদের মতো ধান্দাবাজ।

তারমানে একটা আমাকে হইতেই হবে??? আলাদা কোন অপশন তো রাখলেন না। বেকুব না হলে ধান্দবাজ ? তাই না? বিচার চাইতে গেলেই বুঝি বেকুব??

আপনি বললেন- "সারাদিন যুদ্ধাপরাধীদের বিচার বিচার বলে চিল্লায়। হাজারো পোস্ট দেয়। তার পোস্ট বারে বারে স্টিকি করা হয়। স্টিকি হওয়ার লোভ ও উত্তেজনায় আবারও বিচার নিয়ে পোস্ট দেয়।"

সারাদিন যুদ্ধাপরাধীদের বিচার বিচার বলে চিল্লাই না আমি। আমি বলতে গেলে খুব নিরব। অনেকেই এই ব্লগে এবং বাস্তব জীবনে বিচার প্রক্রিয়ার জন্য অনেক কাজ করে যাচ্ছে। কেবল তাদের দেখে আমি অনুপ্রেরণা পাই, এই যা। হাজারো পোস্ট আমি দেই না। আর আমার পোস্ট বারে বারে স্টিকি হয় এমনটাও ঠিক না। স্টিকি হওয়ার লোভ ও উত্তেজনা?? হা হা হা । হাসাইলেন আপনে।
অনেক আগে থেকেই সংবাদপত্রে লেখি। ব্লগের চেয়ে নিঃসন্দেহে সংবাদপত্র বড় মিডিয়া, বেশি লোকের কাছে যাচ্ছে। স্টিকি হওয়ার লোভ থাকলে আর ৩ বছর ব্লগিং করতে পারতাম না। একটা করে পোস্ট লেখতাম আর স্টিকি হওয়ার জন্য অপেক্ষা করতাম। তারপর হতাশ হয়ে এবং কর্তৃপক্ষের উপর বিরক্ত হয়ে ব্লগ ছেড়ে চলে যেতাম। হা হা হা।
লোভ আর উত্তেজনার জন্য একটা বিষয় নিয়ে স্টাডি করি, একটা বিষয়ে এভিডেন্স যোগাড় করে যাচ্ছি, এমন ফালতু কথা না বললেই নয়??

আপনি বললেন- সে একবারও মুল যুদ্ধাপরাধী পাকিস্তানীদের বিচার নিয়া কিছু কয় না।

আমার পোস্টগুলো কি আসলেই আপনি মনোযোগ দিয়ে পড়েন?? আমি আমার যুদ্ধাপরাধ বিষয়ক পোস্টে সবসময়ই সামগ্রিকভাবে বিচারের কথা বলি। কোন রাজনৈতিক দলে সীমাবদ্ধ থেকে বিচার দাবি করি না। সবসময়ই জোর গলায় বলতে পারি- যুদ্ধাপরাধী যে দলেরই হোক তার বিচার চাই।
পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারও করতে হবে। তবে সেইক্ষেত্রে আন্তর্জাতিক চাপ এবং আন্তর্জাতিক রাজনীতির বিষয় রয়েছে। সুতরাং সেইটা নিয়ে কাজ করতে হবে আগে।

সময়ের কাজ সময়ে হবে...বিচার হবেই।
তবে একটা বিষয় আমি বুঝি না, যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুটি আপনার কাছে এতো অ্যালার্জিক কেন???

৯৫. ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
জেমস কালাহান বলেছেন: এবার বিচার হতেই হবে।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: ঠিক বিচার হতেই হবে।

৯৬. ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
প্রগতিশীল বলেছেন:
আমার এর আগের একটা মন্তব্য মুছে দেয়া হয়েছে। সম্ভবত এটাও সম্ভবত মুছে দেয়া হবে।

পরমত অসিষ্ণুতাও আমাদের বাকশালী চেতনার অংশ।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: কেন যে এতো জানার ভাব করেন বুঝি না। এই পোস্টে আপনি কোন কমেন্ট করেননি। করেছেন আমারই অন্য একটা পোস্টে। দেখুন-
Click This Link

আমি কমেন্ট মুছি না, এই বিষয়টা মাথায় রাখবেন।

৯৭. ২৮ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
কামাল পারভেজ বলেছেন: @প্রগতিশীল ভাই এর কি খুব প্রব্লেম হচ্ছে নাকি? যুদ্ধ অপরাধীর বিচার হবে এইটা তো ভাই সবার চাওয়া। নাকি আপনি চান না। ভাই তো মুসলিম নিশ্চয়, তো বলেন ভাই, কোনটা বেশী ক্ষতি করে, কাফির না মুনাফিক। সবার ই বিচার হবে পাকিস্থানিদের, রাজাকারদের, যারা বিচার করেন নাই তাদের, যারা বিচার চান না তাদের ও।

আপনি তো এদের কোন টার মধ্যে পড়েন না, তাই না। আর যদি পড়েন তাইলে ভাই আপনার ও বিচার হবে।
২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯৮. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
মুক্তি মণ্ডল বলেছেন: সরকার গঠন খুব কি বেশি দিন হইছে? এর ভেতর তো অনেক দূর এগিয়েছে সরকার।

আমার ধারণা এই সরকারই পারবে বিচার কাজ শেষ করতে। আর তা যদি না করে পাবলিক ঠিক এদেরকে বিচার করে দেবে। মানে নির্বাচনে ভরা ডুবি হবে পরবর্তীতে।

২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন: আমি এখনো আশাবাদী। এই সরকারের আমলেই বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব।
ধন্যবাদ আপনাকে।

৯৯. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ২:০৫
ব্যতিক্রমী বলেছেন: সর্বাবস্তায় সাথে আছি। তবে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এই কার্যক্রমে এগিয়ে আসা উচিত। তাহলেই আমাদের লক্ষ্যে পৌঁছুতে সহজ হবে।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: ঠিক বলেছেন। নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত।
ধন্যবাদ আপনাকে।

১০০. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ২:০৯
মনজুরুল হক বলেছেন:

তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ শামীম। বিচার চাই শব্দটা এখন আর উচ্চারণ করতে মন চায় না। বলতে হবে...বিচার হতে হবে।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: ঠিক বিচার হতেই হবে।
ধন্যবাদ মনজুরুল ভাই।

১০১. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৩:২৬
সীমন্ত ইসলাম বলেছেন: বিচার অবশ্যই হওয়া উচিৎ। তবে সতর্কতার প্রয়োজন আছে অনেক বেশী। বিচার ঠেকাতে জাতিগত বিভক্তি সৃষ্টির প্রচেষ্টা অবশ্যই দেখা যাবে। তাই এ ক্ষেত্রে দক্ষতার সাথে রাজনীতির পরিচালনা অত্যন্ত জরূরী। যারা বিচারের সম্ভাব্যতা নিয়ে সন্দিহান, তাদের প্রতি ঘৃণা নয়, বরং তাদের সাফল্য সম্পর্কে আস্থাবান করে তোলা প্রয়োজন। কারন ঘৃণা বিভক্তিকে উষ্কে দিবে, যার পরিনতি হতে পারে অত্যন্ত ভয়াবহ।
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন: হুমমম। ধন্যবাদ আপনাকে।

১০২. ২৯ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫০
বোতল কুমার বলেছেন: At 38, Bangladesh finds itself in a cage
SUJAN DUTTA
Click This Link

New Delhi, March 26: Bangladesh is being fenced in like a country in a cage on its 38th anniversary today.

Myanmar, the only other country with whom India’s eastern neighbour has a land border, has reinforced troops close to its border with Bangladesh. They are carrying barbed wire and rolls of concertina coil and stakes to fence part of the 270km frontier.

Fencing has begun between the Myanmarese townships of Maungdaw and Paletwa along the Naaf River, according to reports collated by intelligence agencies in India.

India has a 4,095km land border with Bangladesh, nearly two-thirds of which is fenced. The fence is in Indian territory and runs parallel to the border along Bengal, Assam, Meghalaya, Tripura and Mizoram. It is essentially a reinforcement for the Border Security Force.

The reports suggest that Myanmar’s frontier guard, the Na Sa Ka, is doing the same. But it is doubtful if the Na Sa Ka under the Myanmarese junta that runs the country from its new capital in Nyapidaw will be able to mobilise an estimated additional seven battalions to guard the fence, an analyst in the Indian security establishment said.

Unlike the fence along the Line of Control in Kashmir, the Indian fence along the Bangladesh border is not an Anti-Infiltration Obstacle System equipped with alarm systems designed to obstruct and immobilise militants trying to cross over from Pakistan. Even then, India has taken up a project to light up the fence for about 277km in Bengal.

The details of the fence that Myanmar is designing are not known. But Indian analysts note that the timing is important because it comes ahead of an international deadline to demarcate boundaries.

Last November, Bangladesh and Myanmar mobilised forces along their tense border, which is also near oil and gas reserves in the Bay of Bengal. China is attempting to play peace broker.

For Bangladesh, which declared its independence on March 26, 1971, and is seeking to re-establish its credentials as a democracy after last December’s elections, this is a major blow because it pushes the poverty-stricken country closer to the status of a pariah state in which Islamic fundamentalist outfits are suspected to have fomented the mutiny in the Bangladesh Rifles.

Myanmar has taken advantage of the disarray in the BDR to reinforce its border.

Bangladesh is being fenced in — or fenced out — by neighbours, one of which is the world’s largest democracy and the other a rare military dictatorship in the 21st century.

India and Myanmar are strengthening diplomatic relations at the same time. Last month, Vice-President Hamid Ansari visited Myanmar and inaugurated a fibre optic telephone link in Mandalay to bring the two countries closer.
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: হুমমম।

১০৩. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৮:২৬
ল্যাটিচুড বলেছেন: মনজুরুল হক ভাই এর সাথে কষ্ঠ মিলিয়ে বলছি - বিচার হতে হবে - নইলে খবর আছে ........
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: বিচার হতেই হবে।
ধন্যবাদ আপনাকে।

১০৪. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:০১
েজবীন বলেছেন: http://www.sachalayatan.com/sujan/2279

:) অবশ্যই বিচার হতেই হবে ....নো ছাড়োন্তিস্ ! :)
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: ঠিক ঠিক নো ছাড়োন্তিস :)

১০৫. ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩২
মরুবিজয় বলেছেন: সহমত - এপ্রজন্মের যোদ্ধাদের এ দাবী প্রয়োজনে শক্তি দিয়ে আদায় করে নিতে হবে - বাঙ্গালী যদিও শান্তি প্রিয় জাতি - এসুযোগ নিচ্ছে সকল সরকার - আর চাই না বড় বড় কথার মোয়া
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: বিচার হবেই।
ধন্যবাদ আপনাকে।

১০৬. ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩০
সত্যের মত বদমাশ বলেছেন: সহমত।
সরকার যদি এই গণদাবী পূরণে ব্যর্থ হয় তবে তাদের ভবিষ্যত তারাই জানে।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

১০৭. ২৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৩
মোনাবেস্ট বলেছেন: মায়ের মুখে শুনেছি এসব নির্মম সত্যের কথা আজ আবার এই লেখা পড়ে চোখে ঘৃণার আগুন ঝরল। সহমত
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: বিচারের কোন বিকণ্প নাই। বিচার না হলে ধর্ষনের ধারাবাহিকতা চলতেই থাকবে যেমন জাবি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩০

লেখক বলেছেন: বিচারের বিকল্প নাই।

 

মোট সময় লেগেছে ১.১২০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.facebook.com/samimblog

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ