জীবুদার একটা কবিতা পড়তাছি আর ভাবতাছি। চাইলে আপনিও কবিতাটা পড়তে পারেন। ভাবাভাবির বিষয়টা অপশনাল
আমরা যাইনি মরে আজও - তবু কেবলই দৃশ্যের জন্ম হয় :
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে,
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনও ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে ।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো - ঘুমে - ঘেয়ো
কুকুরের অস্পষ্ট কবলে
হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্ - রেস্তরাঁতে,
প্যারাফিন - লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে ।
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;
এইসব নিওলিথ - স্তব্ধ তার জোছনাকে ছুঁয়ে ।
কবিতা পড়া শেষ?? এখন চাইলে একটা গানও শুনতে পারেন।
মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম
ব্যান্ডের নাম : চন্দ্রবিন্দু
অ্যালবাম : জিজু
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



