শব্দেরা সব ছন্নছাড়া
২১ শে জুলাই, ২০০৯ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন বাসে যেতে যেতে শুনলাম-আমরা নাকি সন্ধ্যা হারিয়ে ফেলেছি। মানে বিকালের পর টুপ করে রাত নেমে পড়ে। সন্ধ্যা আর আগের মতো নেই। এইসব শুনতে শুনতে ভাবলাম, কথা মন্দ না। এখন কেমন যেন হঠাৎ করেই রাত নেমে পড়ে।
আমার ক্ষেত্রে অবশ্য রাত নামা মানে কর্মদিবস (!) শুরু। বিষয়টা এমন নয় যে রাতে কোথাও অফিস করছি। তারপরেও রাত মানেই আমার জন্য কাজ করার উত্তম সময়। কাজ বলতেও আহামরি কোন কাজ নয়। এই বই পড়া, গান শোনা, ইন্টারনেটে নতুন নতুন বিষয়ে আর্টিকল খুঁজে বের করা এইসব আর কি!
গত একমাসে রোজনামচার পরিবর্তন হয়েছে অনেক। প্রায়শই সারা রাত জাগি। তারপর খুব সকালে পাড়ার মোড়ের দোকানে নাস্তা করতে যাই। তারপর এসে জানালার পর্দাগুলো সব ঠিকভাবে নামিয়ে দিয়ে ঘর অন্ধকার বানিয়ে ঘুমাতে যাই। ঘুম ভাঙে সেই বিকালে। তারপরেও দেখি রাত নামতে অনেক বাকি। কোন কোন দিন ঘুরতে বের হয় রাত নামার আগে। তারপর অপেক্ষা করি আরেকটা রাতের।
ওহ! গত একমাসে অবশ্য আরেকটা পরিবর্তন হয়েছে। গত একমাসে ব্লগে একটাও পোস্ট নেই আমার! শব্দের পর শব্দ বসাতে গিয়ে কুলিয়ে উঠতে পারি না। শব্দেরা সব কেমন জানি ছন্নছাড়া হয়ে গেছে। আজকে ভাবলাম একটা গল্প লেখি। অনেক ভেবে গল্পের প্লট সাজালাম। কিন্তু কোথায় কি! গল্প লেখা আজকে হচ্ছে না এইটা মনে হয় নিশ্চিত।
শুধু শব্দেরা ছন্নছাড়া না ....সঙ্গে আরো অনেক কিছুই ছন্নছাড়া হয়ে গেল বুঝি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন