কখনোই বাংলাদেশের বাইরে যাওয়া হয়নি। ইন্টারনেটের কল্যানে কতো কতো দেশ সমন্ধে জেনে বসে আছি। কতো বৈচিত্র্যময় দেশ। শীতে জাঁকিয়ে বরফ পড়ে। বরফ দেশের হাতছানি কতোবার যে চোখের সামনে ভেসেছে! রাত জাগা শহরগুলোও হাতছানি দেয়। সুউচ্চ পাহাড়ের উচ্চ সীমানা, সেখানে মেঘ ভেসে যায় সেটিও হাতছানি দিয়ে ডাকে।
বরফ পড়া দেখা হয়নি কখনো, মিশরের পিরামিডের নাম কত্তো শুনেছি, উইকিপিডিয়া দেখে দেখে পিরামিড সম্পর্কে কতো কিছু জেনে ফেলেছি। গুগল ইমেজ সার্চ দিয়ে দেখেছি কতো ছবি, নানা অ্যাঙ্গেলের ছবি। এমন করে আইফেল টাওয়ার, ল্যুভর মিউজিয়াম, গ্রেট ওয়াল আরও কতো কতো বিষয়ে জানি বই আর ইন্টারনেটের পাতার মাধ্যমে। মাঝেমধ্যেই মনে হতো কখনও কি দেখা হবে না এইসব!
"বিউটিফুল বাংলাদেশ : স্কুল অব লাইফ, অ্যাডমিশন গোয়িং অন" ভিডিওটা বারবার দেখছি। অসাধারণ একটি ভিডিও। এরইমধ্যে অনেকবার দেখে ফেলেছি। বাংলাদেশের এত্তো সুন্দর সুন্দর জায়গা এখনও দেখা হয় নি! 'মুনসুন ম্যাজিকের' খুব কাছাকাছি থাকি বলেই হয়তো ম্যাজিককে উপলব্ধি করি না তেমন করে। হঠাৎ বৃষ্টিতে ভেজার আগ্রহও কিছুটা হারিয়ে ফেলেছি শহুরে ফ্ল্যাটবাড়ির বাসিন্দা হতে গিয়ে। মুনসুন ম্যাজিকের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছি এখন।
...হিয়ার লাইফ হ্যাপেনস, ওয়েলকাম টু দ্য স্কুল অব লাইফ, অ্যাডমিশন গোয়িং অন, ওয়েলকাম টু দ্য বিউটিফুল বাংলাদেশ
জীবনের এই স্কুলের কাছে আরও অনেক কিছুই শিখার আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


