somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাপাবাজী সমাচার

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধুর ! আজকের সকালটাই মাটি হয়ে গেল । শালা বিল গেটস, ফোন করার আর টাইম পাইলি না । আজকে রাতে নাকি মেলিন্ডা চ্যাঁপা শুটকির ভর্তা বানাবে । আমি না গেলে তাদের খাবারই হজম হবে না । কি আর করা, মেলিন্ডা আমার ছোট বোনের মত । এত করে যখন বলছে, তাই রাজি হয়ে গেলাম । ফোনটা রেখে মেজাজটাই বিগড়ে গেল । কালকে রাতে একটু বেশিই ড্রিংক করে ফেলেছি । মাথাটা এখনও ঝিমঝিম করছে । শাওয়ার আর ব্রেকফাষ্ট শেষে ড্রাইভারকে বললাম লিমুজিনটা বের করতে । ফেরারীটা আর ভাল লাগছে না । ভাবছি নতুন একটা বুগাত্তি কিনব । আমার ড্রাইভারটা ভাল, স্মুথলি ড্রাইভ করে । সাধে কি আর ব্যাটাকে মাসে এক লাখ ডলার দেই /:)

অফিসে বেশীক্ষণ থাকতে মন চাইছিল না । আজকে আবার কোম্পানির এনুয়্যাল রিপোর্ট দিয়েছে । কি সব লোককে যে চাকরি দিয়েছি, সব অকর্মা । ঠিকমত যদি কাজ করত ! রিপোর্টটা দেখে তো মেজাজটা আরও খারাপ হয়ে গেল । এবছর কোম্পানির লাভ মাত্র দশ ট্রিলিয়ন ডলার ।

একটু আগে টিভিতে দেখলাম লর্ডসে বাংলাদেশ-অষ্ট্রেলিয়ার ম্যাচ হবে । বাংলাদেশ ইদানিং ভালই করছে । আজকের ম্যাচটাও অনায়েসে জিতে যাবার কথা । আমি আবার ক্রিকেট এর ভক্ত । ঠিক করলাম মাঠে বসেই খেলাটা দেখব । পাইলটকে বললাম প্রাইভেট প্লেনটা রেডী রাখতে ।

লর্ডসে যেতেই সব হৈ-হুল্লোর করতে করতে এগিয়ে এল । রাণী এলিজাবেথকে দেখলাম বিশাল এক ব্যান্ড পার্টি নিয়ে এগিয়ে আসছে । কোত্থেকে যে এরা খবর পায় ? একটু শান্তি মত খেলা দেখব, সে সুযোগটাও দিবে না । আমি আসব শুনে আজকে নাকি আবার সরকারী ছুটিও ঘোষণা করে দিয়েছে । মাঠে ঢুকতেও পারিনি তার আগেই ক্লার্ক, পন্টিংরা সব দৌড়ে এল অটোগ্রাফের জন্য । আরে ব্যাটা আগে খেলা শেষ কর । মাঠে নামলে তো আশরাফুলের পেসের ভয়ে প্যান্ট ভিজিয়ে ফেলিস ।

নাহ । খেলাটা জমল না । পন্টিং আজকেও ডাক মেরেছে । তামিমতো একাই অষ্ট্রেলিয়াকে উড়িয়ে দিল । দুপুরের আগেই খেলা শেষ । সারাটা বিকাল এখন আমি কি করব ? যাক সুযোগ যখন পাওয়া গেছে একবার ওবামার সাথে দেখা করে আসি । অনেক দিন ধরে চাপাচাপি করছে আমি যেন একবার হোয়াইট হাউসে ঢুঁ মেরে আসি । মিশেল আবার ভাল কফি বানায় । ফোন করে মেদভেদকে আর মানচিনিকে বললাম তাড়াতাড়ি যেন হোয়াইট হাউসে এসে পড়ে । এই সুযোগে সবার সাথে দেখাও হয়ে গেল ।

হতচ্ছাড়া ওবামাটার কান্ডজ্ঞান বলে কিছু নেই । কফিতে মাত্র চুমুক দিয়েছি, অমনি এসে ভিক্ষা চাওয়া শুরু করল । ষ্টেটসে নাকি কি সব মন্দা চলছে, বাজেটে ঘাটতি পরে গেছে । কি আর করা, এই সব অভাবীদেরকে তো আমারই দেখতে হয় । সুইস ব্যাঙ্কের চিফকে ফোন দিয়ে বললাম আমার একাউন্ট থেকে যেন ২৫ বিলিয়ন ডলার দিয়ে দেয় । মেদভেদ আর মানচিনিও সুযোগ পেয়ে জেঁকে ধরল । ওদেরকেও দিয়ে দিলাম ২৫ বিলিয়ন করে । এদিকে আবার মেলিন্ডা বারবার ফোন দিচ্ছে । তাড়াতাড়ি যেন পৌছে যাই ।

আটটা বাজতেই বিলের বাসায় পৌছে গেলাম । চ্যাপা শুটকিটা ভালই লাগল । খাওয়ার পর টেরেসে গিয়ে বসেছি, তখনই বিল মাথা নিচু করে সামনে এসে হাজির । উইন্ডোজে নাকি লস যাচ্ছে, নতুন একটা ব্যাবসা ধরবে । বললাম ঠিক আছে, একদিন বাসায় এসে নিয়ে যাস ।

যাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে । কালকে আবার একটু মঙ্গলে যাব । ওখানকার চানাচুর ফ্যাক্টরির এলিয়েন লেবারগুলো নাকি ষ্ট্রাইক করেছে । দুপুরের খাবারের সময় যেন তাদেরকে এক চামচ ক্যাভিয়ার বেশী দেয়া হয় । নাহ, এসব ফালতুগুলোকে নিয়ে আর পারা গেল না /:) সকালেই চলে যাচ্ছি মঙ্গলে । এখন গিয়ে ঘুমাই ।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ রাত ১:২৬
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×