ঘুম অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তবে অনেকেই আছেন যারা অনেক কষ্ট করেও রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারেন না। কারন উনাদের ঘুম আসে না! উনাদের জন্য কিছু উপদেশনামা দেওয়া হল। উপদেশ সমূহ ফলো করলে উনাদের বেশ উপকার হবে।
১। রাতে খাওয়ার পর-পর বিটিভি ছাড়া অন্য যে কোন চ্যানেলের টক-শো শুনবেন। সেখানে বিভিন্ন পণ্ডিতগণ বিভিন্ন বিষয়ে বিশাল বিশাল লেকচার ছাড়বেন। সেসব লেকচার বেশিরভাগই হবে দেশকে নিয়ে। বিশেষ ভাবে বলতে গেলে দেশের সামগ্রিক অবনতি নিয়ে।
২। ১নং ফর্মুলা কাজে না দিলে আপনি “উন্নতি ফর্মুলা” এপ্লাই করতে পারেন। মানে বিটিভির রাত ৮ ঘটিকার ধারণকৃত সংবাদ শুনবেন। দেশের উন্নতি দেখে আপনি সত্যিই পুলকিত হবেন। দেখবেন উন্নতির জোয়ারে দেস ভেসে যাচ্ছে।
৩। একেবারেই ঘুম না আসলে আপনি বাংলাদেশের প্রত্যেকটি খেলার পরে ধুতুরাফুলের থুক্কু আশরাফুলের মতামত শুনতে পারেন।
৪। ছাত্রদের ঘুম আসে বেশি- এটাই স্বাভাবিক। তবে ঘুম না আসলে পড়ার বই নিয়ে পড়তে বসেন। স্যারের ক্লাস লেকচার বইয়ে দাগিয়ে সেগুলো পড়তে থাকুন। দেখবেন পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বেন।
৫। যাদের গেরালফ্রেন্ড আছে উনারা সকাল সকাল উঠে ডেটিং এ যাবেন তাই তাড়তাড়ি উঠতে হবে – এ চিন্তা শুরু করুন। ঘুম আসবেই। আর যাদের গেরালফ্রেন্ড নেই তারা গেরালফ্রেন্ড থাকলে কি করতেন, কই কই ডেট করতে করতে যাইতেন, ইত্যাদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখার কথা চিন্তা করেন। ঘুম আসতে বাধ্য।
৬। যাদের পড়ালেখাও নাই, গেরালফ্রেন্ডও নাই তারা পরেরদিন বাসের মধ্যে কিভাবে বানরের মত ঝুলতে ঝুলতে এবং বিভিন্ন সিগনেলে আটকে থেকে কতক্ষণ দেরিতে কর্মক্ষেত্রে গিয়ে পৌছাবেন- একবার চিন্তা করুন। দেখবেন ঘুম চলে আসবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


