somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন ছেলে নাসায় চাকরি করলে যা যা হতে পারে(অবশ্যই বিজ্ঞাপন সম্পর্কিত না;);))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাসায় চাকরি পাওয়া বিরাট ব্যাপার। যতদূর জানি সিঙ্গার আরাশ(সেলাই মেশিন না, গায়কB-)B-)) যেমন কঠিনভাবে গান গেয়ে বিখ্যাত হয়েছেন তেমনি কঠিনভাবে পড়ালেখা করে নাসায় চাকরি পাওয়া যায়। তবে কোনক্রমে একবার চাকরি পেয়ে গেলে আর ঠেকায় কে।:|:| ধরা যাক, একজন অতীব মেধাবী ছেলে নাসায় চাকরি পেয়ে গেলেন। তিনি ছুটির সময় বাংলাদেশে আসলে যেসব ঘটনা ঘটতে পারে তা দেওয়া হল।


নাসা ফিরত কোন ছেলে বাংলাদেশে এসে এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে যে কাজ করবেন তা হল তার পরিচিতজনদের এয়ারপোর্টে খুজবেন। উনার আত্মীয়-স্বজনরাও উনাকে খুজবেন। কিন্তু, তারা নাসা ফিরত পোলাকে খুজে পাবেন না!/:)/:) কারণ উনার ডিজুস বেশভূষায় পরিচিতজনরা উনাকে চিনবেন না। যেহেতু উনি নাসায় চাকুরি করেন অতি অবশ্যই সাধারণ ড্রেস তিনি পড়বেন না। যা হোক, কাউকে খুজে না পেয়ে উনি মনের দুঃখে একটা কালো টেক্সি-ক্যাব ভাড়া করবেন।:P:P যখনই তিনি ট্যাক্সিতে উঠবেন তখনই পেছন থেকে মেয়ে কন্ঠে “ভাইয়া ভাইয়া” বলে চিতকার শুনা যাবে। তবে নাসা ফেরত ভাইয়া সেই চিতকার শুনবেন না, কারণ তার কানে হেডফোন থাকবে। এরই মধ্যে ড্রাইভার বলার চেষ্টা করবেন যে কে যেন ডাকছে! কিন্তু ভাইয়া গাড়ি স্টার্ট না করার জন্য ড্রাইভারের উপর প্রচন্ড বিরক্ত হবেন এবং কিছু ১৮ পিলাচ ইংলিশ গালি দিবেন। X(X(( অতঃপর ড্রাইভার মিজাজ গরম করে গাড়ি স্টার্ট দিবেন এবং বিড়বিড় করতে থাকবেন। তবে ভাইয়ার কানে হেডফোন থাকায় উনি এইসব ফাও প্যাচাল শুনতে পাবেন না।

গাড়ি চলতে থাকবে থেমে থেমে। কারন প্রচন্ড সিগন্যাল। এতে করে ভাইয়ার মিজাজ ব্যাপক খারাপ হয়ে যাবে। তিনি বলতে থাকবেন দেশ সম্পর্কে বিদেশে থাকতে যা শুনেছেন তার সবই সত্যি। এ সময় হঠাত করে তিনি দেখবেন যে সিগন্যাল শেষ হলেও গাড়ি স্টার্ট নিচ্ছে না!!;);) বারবার দেখবেন ড্রাইভার চেষ্টা করেও গাড়ি সামান্য নড়াতে পারছেন না। পাশ দিয়ে যেসব হলুদ ট্যাক্সি ক্যাব যাচ্ছে সেগুলোর ড্রাইভাররা আনন্দে চিল্লাচ্ছে আর বলছে- সব কাইল্যারই এক দশা।:P:P ভাইয়া কিছুটা অবাক হবেন। অতঃপর তিনি রাস্তার আইল্যান্ডের উপর উঠে খাম্বার মত সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। এমন সময়ই বাইক সমেত এক কাপল যখন তাহাকে অতিক্রম করবেন তখনই তিনি বিড়বিড় করে বলবেন নাসায় থাকার সময়টাই ভাল ছিল। বাইকের মেয়েটা ভাইয়ার কথা শুনবেন এবং চিতকার করে তার বয়ফ্রেন্ডকে বাইক থামাতে বলবেন।:|:| বয়ফ্রেন্ড বাইক থামাবেন এবং মেয়েটা নাসা ফেরত ভাইয়ার কাছে আসবেন। উনাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা-বার্তা হবে। এদিকে মেয়েটা নাসা ভাইয়াকে দেখে দিওয়ানা হয়ে যাবেন। আর নাসা ভাইয়াও কাপলটাকে নিয়ে কোন রেস্টুরেন্টে যাওয়ার কথা বলবেন। কিন্তু, মেয়েটা তার বয়ফ্রেন্ডকে বলবে যে তাদের টিচার কি এসাইনমেন্ট দিয়েছিল তা ঠিক মত জেনে রাস্তার পাশের রেস্টুরেন্টে আসতে। ;):P এদিকে এ প্রস্তাবে বয়ফ্রেন্ডেরতো মাথায় হাত। কিন্তু, উহার জিএফ এক আজীব চীজ। কোন কথাই শুনবেন না। শেষ পর্যন্ত বয়ফ্রেন্ডটি তাহার জিএফকে নাসা ফিরত ভাইয়ার কাছে সমর্পন করে মনে মনে বলতে থাকবেন- ব্যাটা তুই নাসায় চাকরি করস ত কি হইছে আমিও আশায় পড়ি।X(X( অতঃপর নাসা ভাইয়া এবং ওই মেয়ে রেস্টুরেন্টে কিছু সুন্দর মুহূর্ত পার করবেন। এদিকে রেস্টুরেন্টে ওনাদের সাথে দেখা হবে মেডিকেল থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ইঞ্জিনিয়ার … খানের। :P:P:P ওই ইঞ্জির সাথে থাকবেন এক ডিজুইস পরিচালক। পরিচালক নাসার ভাইয়াকে দেখেই পুরাই পাগল হয়ে যাবেন। সাথে সাথে তিনি নির্মাণ করবেন ডিজুস মুবাইল ফুনের বিজ্ঞাপণ। বিজ্ঞাপনে দেখান হবে বাংলার সব মেয়েরা নাসার ছেলেদের প্রতি কেন এত দিওয়ানা থাকে। ;)B-)


এদিকে নাসা ভাইয়াকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না দেখে উনার আত্মীয়-স্বজনরা পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিবেন। সাধারণত পত্রিকায় বিজ্ঞাপন দিতে টাকা লাগে। তবে সব পত্রিকাই এই বিজ্ঞাপণ ফ্রিতে দিবে। আর অপরাধ কন্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন নাসা ভাইয়ার আত্মীয়-স্বজনদের উলটো টাকা দিবে। :P:P
যা হোক, ওই মেয়ের সাথে কথা-বার্তা দ্রুত শেষ করতে নাসা ভাইয়া খুব চেষ্টা করবেন। তবে ওই মেয়ে কথা শেষ হলেও নিজের দায়িত্বে ভাইয়াকে ধানমন্ডি লেক, জিয়া উদ্যান ইত্যাদি দেখিয়ে সিনেপ্লেক্সে ৭ টার সময় ছবি দেখাতে নিয়ে যাবেন। ছবি-টবি দেখা শেষ করে জ্যামট্যাম পার হয়ে নাসা ফিরত ভাইয়া বাসায় আসবেন ১০ টার পর। এদিকে তার বাসায় আসার খবরে সকলের মধ্যে শান্তি ফিরে আসবে। তার বাসায় আসার খবরে বাসায় স্বস্তি ফিরে আসবে। সবাই খুব খুব খুশি হবে। দেশের মাথা দেশে হারিয়ে গেলে যে দেশের কি হত!!;);) যা হোক, আত্মীয়রা সবাই পত্রিকা আপিসে ফুন দিবেন ওই হারানো বিজ্ঞপ্তিটি না ছাপানোর জন্য। কিন্তু, অলরেডি ১২টা বেজে যাবে এবং অনেক পেপার হারানো সংবাদ ছাপিয়ে ফেলবে। X(X((
পরদিন সকালে ঘুম থেকে উঠে নাসা ফিরত ভাইয়া বাসায় বিরাট লাইন দেখতে পাবেন। তিনি তার বাবা এবং ভাইকে এইসব লাইনধরা মানুষকে সামলাতে দেখবেন এবং তার মাকে ক্রমাগত মাথা থাপড়াতে দেখলেন।:|:| ঔ তার মামাকে ল্যান্ডফুনে অবিরাম কথা বলতে দেখবেন। লাইনে দাঁড়ানো মানুষদের সাথে কথা বলে নাসা ভাইয়া জানতে পারবেন উনারা সবাই মেয়ের বাবা এবং উনাদের মেয়েকে নাসা ফিরত ভাইয়ার সহিত শুভ বিবাহ দেওয়ার জন্য তাহারা পত্রিকা আপিস থেকে ঠিকানা নিয়ে এখানে হাজির হয়েছেন। অতঃপর নাসা ভাইয়া কাউকে কিছু না বলে দেশ ত্যাগ করবেন। :D:D
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×