আমার প্রিয় পোস্ট

মিয়ানমারের রণতরী অপসারণ ও একটি বিশ্লেষণ

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

শেয়ারঃ
0 1 0

চারদিনের টানাপোড়ান শেষে মিয়ানমার তার রণতরী গুলো বঙ্গোপসাগরের বিতর্কিত এলাকা থেকে সরিয়ে নিয়েছে । বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটি একটি সম্যক পরিবর্তন বিধায় আলোচনার দাবীদার।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের এ এক অন্যরূপ। মূল বিশ্লেষণে যাবার আগে একটু ঘটনার দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশের জলসীমাতে (বিতর্কিত) মিয়ানমার তেল গ্যাস অনুসন্ধানের জন্য দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানীকে নিয়োজিত করে। দক্ষিণ কোরিয়ার কোম্পনীটি চারটি জাহাজসহ বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান প্রক্রিয়া শুরু করে। চারটির মধ্যে দুইটি বাহামা, একটি বেলাইজ ও অন্যটি ভারতে রেজিস্ট্রেশনকৃত। এই চারটি জাহাজকে নিরাপত্তা দেবার জন্য আসে মিয়ানমারের দুইটি রণতরী। লক্ষণীয় ব্যাপার হল অন্য চারটি জাহাজ বিতর্কিত এলাকাতে প্রবেশ করলেও রণতরী দুইটি কিন্তু মিয়ানমারের সমুদ্রসীমাতেই ছিল।

অনুপ্রবেশের ঘটনাটি ছিল শনিবারের। বাংলাদেশ সরকার রবিবারে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায়। এতদ্রুত প্রতিবাদের ঘটনা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিরল। এই ঘটনার পরপরই বাংলাদেশ নৌবাহিনী তাদের চারটি রণতরী প্রেরণ করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয় কোম্পানীকেও এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশ বিতর্কিত জলসীমা থেকে মায়ানমারকে অবিলম্বে চলে যেতে বলে, অন্যথায় বাংলাদেশ সকল রকম ব্যবস্থা নেবার জন্য প্রস্তুত বলে মায়ানমারকে হুমকিও দেওয়া হয়। এ ব্যাপারটিও বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সংযোজন।

বাংলাদেশ মায়ানমারকে তার একটি ভালো প্রতিবেশী মনে করে এবং অধিকাংশক্ষেত্রে ভারতের চেয়ে মায়ানমারকে বাংলাদেশ তার নিরাপত্তার জন্য কম হুমকিস্বরূপ মনে করে। এই দুইটি দেশেরই বিশ্বরাজনীতিতে প্রধান সমর্থক চীন। বাংলাদেশ চীনের কাছেও এ ব্যাপারে সমাধানের জন্য আবেদন জানিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যেই তার পররাষ্ট্র সচিবকে মায়ানমারে পাঠিয়েছে এবং আগামী মাসে ভারতের সাথে আলোচনার সময়েও তাদের সাথে জলসীমা নিয়ে দরকষাকষি করা হবে বলে জানিয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের জ্বালানিখাতে এখন যে সংকট চলছে ত্বরিত ব্যবস্থা নেওয়াই তা প্রমাণ করে দিচ্ছে। অন্যদিকে ভারত গভীর সমুদ্রে এইরকম অঞ্চলে ১০০ ট্রিলিয়ন ঘনফুট এবং মিয়ানমার ৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আবিষ্কার করেছে। বাংলাদেশ ও আশা করছে এ অঞ্চলে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া যাবে এবং বাংলাদেশের মোট অর্থনীতেতে যে হারে অগ্রগতি হচ্ছে তাতে নিকট ভবিষ্যতে গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের ব্যায়ভার বহন করা বাংলাদেশের জন্য কঠিন কিছু হবেনা। আর বাংলাদেশের জ্বালানি সংকটের এ মুহূর্তে আগামীতে জ্বালানির নিরাপত্তার জন্য নতুন গ্যাসক্ষেত্রের গুরুত্ব অপরিসীম।

কিন্তু আরএকটি লক্ষ্যণীয় ব্যাপার হচ্ছে মিয়ানমার আমেরিকাকে অভিযুক্ত করেছে বাংলাদেশকে উষ্কানি দেবার ব্যাপারে, যথারীতি ওয়াশিংটন তা প্রত্যাখান করেছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে আজ মায়ানমার শুধু রণতরী সরিয়ে নিয়েছে এবং অন্য জাহাজগুলোও চলে যাবার আয়োজন করছে। সবগুলো জাহাজ গেলে তবেই বাংলাদেশ নৌবাহিনী তাদের রণতরী ফিরিয়ে নেবে।

এখন দেখার ব্যাপার কোথাকার জল কোথায় গিয়ে দাড়াঁয়। আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের এরকম প্রতিক্রিয়াতে বেশ সন্তুষ্ট। আপনারা কি মনে করছেন?

( দু;খিত এই লিখা পোষ্ট করার পর AFP তাদের রিপোর্টে জানিয়েছে বাংলাদেশের রণতরী অপসারণ দাবী সত্যি নয়)

ছবিঃ উইকিপিডিয়া থেকে নেওয়া।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মিয়ানমারতেল গ্যাস ;
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন: Myanmar refuses to back down in row with Bangladesh: YANGON (AFP)

Earlier Thursday, a Bangladesh naval official said Myanmar had withdrawn two warships, but this could not be confirmed.

আমি যখন এটি লিখছিলাম তখন AFP এর রিপোর্ট কিন্তু অন্যরকম ছিল একই লিঙ্কে।

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: নতুন রিপোর্ট পেলাম দক্ষিণ কোরিয় কোম্পানি তাদের ইন্সটলেশন সরিয়ে নিচ্ছে।

Click This Link

৪. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
আহসান হাবিব শিমুল বলেছেন: বাংলাদেশের এতোদিনে কিছু হ্যাডম হইছে তাইলে !
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ, কিন্তু নিজেই এখন কনফিউজড। বিভিন্ন নিউজ এজেন্সী বিভিন্ন খবর দিচ্ছে, তাই আমি বাধ্য হয়ে লিঙ্কগুলো সরিয়ে ফেলেছি।

৬. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০১
ইসতিয়াক আহম্মেদ বলেছেন: আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে.........
আমি যদি হুকুম দিতে নাও পারি তবুও তোমরা থেমে থেকোনা........
অনেকদিন পর একটা যুদ্ধের সুযোগ এসেছে........
আমাদের শক্তি ধেখাবার সুযোগ এসেছে তোমরা এর সদ ব্যবহার কোরো................
জয়বাংলা.........জয় ইসতিয়াক
৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১১
রাজন সান বলেছেন: তানভীর লিঙ্ক মুছো না। ভবিষ্যতে কাজে লাগবে।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ। অপসারণ খবরের লিঙ্কঃ


১।http://www.iol.co.za/index.php?set_id=1&click_id=126&art_id=nw20081106113443418C313474
২।http://asia.news.yahoo.com/081106/afp/081106061509asiapacificnews.html
৩।http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/388043/1/.html
৪।http://www.thenews.com.pk/updates.asp?id=59432

AFP এর নিউজেও ছিল কিন্তু তারা নিউজ চেঞ্জ করে ফেলেছে।

৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৭
আসিফ বলেছেন: বার্মিজ ব্যাটাদের বার্মিজ স্যান্ডেল দিয়া পিটায়া সোজা করা উচিত।
৯. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: AFPএর সেই লিংকটি……মিয়ানমারের রণতরী অপসারণ।

Click This Link

 

মোট সময় লেগেছে ১.৩৪৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগে লিখতে ভালো লাগে, পড়তে আরো বেশি ভালো লাগে! নোটিশঃ আমার ব্লগের যেকোনো লেখা, আমার অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই