আমার প্রিয় পোস্ট

আপনার পড়া সবচেয়ে প্রিয় বই কোনটি?

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

শেয়ারঃ
0 1

ক্লাস টেন এ ওঠার পর নিয়মিত সেবা প্রকাশনীর ক্ল্যাসিক সিরিজ পড়তাম। এর আগ পর্যন্ত প্রিয় বই এর তালিকায় ছিল শুধুই তিন গোয়েন্দার বই অথবা বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠ্যসূচির কোনো ক্ল্যাসিক বই। ভেরা পানোভার পিতা ও পুত্র এর মতো বই থেকে শুরু করে হেমেন্দ্রকুমার এর আবার যখের ধন এগুলোই ছিল তখনকার প্রিয় বই।

এখনো মনে পড়ে হ্যারিয়েট বিচার স্টো এর আঙ্কল টমস কেবিন পড়ে আঙ্কল টমস এর জন্য কেঁদেছিলাম। ভিক্টর হুগো'র লা মিজারেবল বইটা পড়ার পর বেশ কয়েকদিন মন খারাপ ছিল। একই সাথে বিশ্বসাহিত্য কেন্দ্রের সিলেবাসের অন্তর্ভুক্ত অনেক বই আমাকে যেমন আনন্দ দিয়েছে তেমনি মনও খারাপ করে দিয়েছে। একটা বই ছিল মামার বিয়ের বরযাত্রী, সম্ভবত খান মোহাম্মাদ ফারাবী'র লেখা, বইটা পড়ে কতো যে হেসেছি!

এরপর যখন সেবা পড়া শুরু করলাম, তখন তো মনে হলো সমস্ত বিশ্ব সাহিত্য আমার হাতের মুঠোয়। এত বই এর অনুবাদ। গোগ্রাসে গিলেছি সেবার অনুবাদ গুলো। শী এর সাথে পরিচিত হয়েছি, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এর বাথসেবা এভারডেন কে চিনেছি। কত মজার মজার বই যে উপহার দিয়েছে সেবা আমাকে তা বলে শেষ করা যাবেনা।

এরপর উচ্চমাধ্যমিকে উঠে শুরু করেছিলাম গ্রীক নাটক পড়া। এরপর তারপর চলছেই, কিন্তু এত বই এর মধ্য থেকে কেউ যদি হঠাৎ করে আমার সবচেয়ে প্রিয় একটি বই এর নাম বলতে বলে তাহলে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক। কেননা নতুন নতুন বই পড়ার সাথে সাথে প্রিয় বই এর তালিকাও আপডেট হয়। তাই এখন পর্যন্ত পড়া সব বই এর মধ্যে সবচেয়ে প্রিয় বই বের করা আসলেই কঠিন।

*********
আপনাদের সবচেয়ে প্রিয় বইটির নাম জানিয়ে যাবেন আশা করছি। সবচেয়ে প্রিয় হতে হবে কিন্তু, একাধিক হলে হবেনা!!
*********

বাংলা সাহিত্যে আমার পড়া সবচেয়ে প্রিয় বইঃ দত্তা
আর বিশ্বসাহিত্যেঃ ফার্মার বয়- লরা ইঙ্গলস ওয়াইল্ডার এর লেখা

বি.দ্র. স্মৃতি থেকে লেখা বলে আশা করছি, লেখক ও বই এর নামে যদি ভুল থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
শাওন বলেছেন: একট না তো আছে বেশ কিছু । এক একটা এক একভাবে ভালো লাগে
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: সেটাই তো সমস্যা। আমি জানতে চেয়েছিলাম শুধু একটা বই এর নাম বলতে দিলে কার মাথায় কোন বইটার নাম আসে!!

২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
ওয়ার হিরো বলেছেন: এইভাবে ১ টা ২ টা প্রিয় বই এর নাম বলা সম্ভব না, আমার গুলার নাম কইতে গেলে একটা ডাটাবেজ সিস্টেম খাড়া করাইতে হোবে। অনেক অনেক বই ই প্রিয়।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: আমিও সেটা বুঝতে পেড়েছি, কিন্তু একটা বই এর নাম বলতে দিলে যেটার নাম সবার আগে মাথায় আসে সেটাই বলে ফেলেন...

৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০০
টোনা বলেছেন: আমি তপু ---- মুহাম্মদ জাফর ইকবাল
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, কঠিন এই কাজটি করার জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪
নোঙ্গর ছেঁড়া বলেছেন: (১) সুইস ফ্যামিলি রবিনসন
(২) ডিকশনারী

আর একটার নাম কইতাম না...হেইড‍া আপ্নে আমি সবাই ছোডকালে লুকাইয়া পড়চি.....খ্যাক, খ্যক
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন: আরে ডিকশনারী ও দেখা যায় যে, ঐটা তো আমার সবচেয়ে অপ্রিয় কিন্তু সবচেয়ে ব্যবহৃত বই। ( নাকি এইটা আবার কোনো গল্পের বই এর নাম!! :P

৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
ক্লান্ত মন বলেছেন: পর কপালে রাজা রানি - আশুতোষ মুখোপাধ্যায়

আরো অনেক অনেক আছে। :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: আসলেই অনেক আছ, যেমন আমার হঠাৎ মনে পড়ল, পিজনার অব জেন্ডা অবলম্বনে লেখা ঝিন্দের বন্দী ও আমার এক সময়ের প্রিয় বই ছিল।

৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭
আহমেদ রাকিব বলেছেন: একটা বইয়ের নাম বলা অসম্ভব।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: কঠিন, কিন্তু অসম্ভব মনে হচ্ছে না, কয়েক জন ব্লগার ইতোমধ্যে চেষ্টা করে সফলতা অর্জন করেছেন ( আমি সহ)। ;)

৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১২
বকলম বলেছেন: সেবা'র একটা বই এখনও পেলে আবার পড়ার খুব ইচ্ছে আছে। বইটার নাম "প‌্যাপিলন" ৩ খন্ডের বই। বার বার ভয়ংঙ্কর সব জেল থেকে পালানোর রোমাঞ্চর এক কাহিনী। ১৯৯৩ সালের দিকে ছাত্রাবস্থায় টাকার প্রয়োজনে আমার ২০০ এর মতো সেবার বই খুব সস্তায় বিক্রি করে দিই। সেই আফসোস এখনো আমাকে মাঝে মাঝে তাড়া করে। যদিও কিশোর থ্রিলার/ক্লাসিক পড়ার মতো বয়সটা অনেক দূরে ফেলে এসেছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: নিশ্চয় অসম্ভব খারাপ লেগেছিল ঐ সময় বইগুলো বেচতে।/:) প্যাপিলন পড়েছি, অনেকেরই প্রিয় বইগুলোর মধ্যে এটা একটি।

৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১২
ভাবারূ বলেছেন: .::সিদ্ধার্থ ::. হেরমান হেস্
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: আমি তো এইটা পড়ি নাই, তবে যেহেতু আপনার সবচেয়ে প্রিয় বই, পড়ে ফেলার চেষ্টা করব।

১০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭
হা...হা...হা... বলেছেন: একটার কথা বললে অন্যটা চোখ রাঙ্গায়। তাই কয়েকটির কথা বললাম।

১. মাদার- মেকসিম গোর্কী (বানান ভুল হলো)........ ৮ম শ্রেনীতে থাকতে পড়ে ছিলাম। বাইটির কথা মনে হলে এখন রক্ত টগবগ করে।
২. অল কোয়ায়েট অনদ্যা ওয়ের্ষ্টান ফ্রন্ট- মারিয়া রেমার্ক
৩. ৭১এর দিন গুলি- জাহানারা ঈমাম
৪. প্রথম আলো- সুনীল
৫. পূর্ব-পশ্চিম- সুনীল
৬. সেই সময়- সুনীল
৭. দূরবীন- শীর্ষেন্দু
৮. আই লাভ ইউ, ম্যান (মাসুদ রানা) -কাজী আনোয়ার হোসেন
৯. কাছের মানুষ- লেখকের নাম মনে পড়ছে না।
১০. প্রথম প্রতিশ্রূতী- আশাপূর্ণা দেবী

আরো অনেক...............................
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: দিলেন তো মাথে আউলাইয়া, আমি তাইলে , আমার পছন্দের একশটা বই এর তালিকা পোষ্ট করুম কিন্তু!!X((
আপনার তালিকার বইগুলো অবশ্যি প্রিয় হয়ে ওঠার মতো বই, কিন্তু একটা বই এর নাম বলেন প্লীজ।

১১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
হা...হা...হা... বলেছেন: প্যাপিলন বইটি পড়া হলো না। :( কোথাও না পেয়ে বইটির খোঁজে সেবা প্রকাশনীর বাংলাবাজার অফিসে গিয়েছিলাম সেই ১২/১৩ বছর আগে, তাও পেলাম না।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আহারে, পুরাতন বিক্রেতা দের কাছে এইরকম বইগুলো ভাগ্যে থাকলে মাঝে মাঝেই পাওয়া যায়।

এরিক মারিয়া রেমার্ক এর বই গুলো অসাধারণ লাগত, (আপনার তালিকার দ্বিতীয় বই প্রসঙ্গে), আমার আরেক জন প্রিয় লেখক হলেন টমাস হার্ডি, এতো নিরাশাবাদী, তবুও ওঁর লেখা ভালো লাগে।

১২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
ক্লান্ত মন বলেছেন: ঝিন্দের বন্দী আমিও পড়েছি। আমার প্রিয় লিষ্টে আছে :)

এই নামের সত্যি নাকি ১ টা রাজ্য আছে। আমার দেখার খুব ইচ্ছে। :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: জানতাম না তো!:-* আপনি খুঁজে পেলে মনে করে, আমাকে জানিয়ে যাবেন।

১৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
অংকন বলেছেন: কালবেলা
মানব জমিন
জোৎনা ও জননীর গল্প


গন উইথ দ্য উইন্ড
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, তবে একটা বই এর নাম বললে বেশি ভালো লাগত। জোৎস্না ও জননীর গল্প, এই বইটা আমার এখন পড়া হয়নি!! অনেককেই এই বইটাকে তাদের পড়া সেরা বই এর তালিকায় রাখতে দেখেছি।

১৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
তায়েফ আহমাদ বলেছেন: এভাবে খুঁজতে গেলে খুব বসশী কিছুই পাবেন না।
আপনি সম্ভবতঃ ব্লগে অনিয়মিত।
প্রিয় বই নিয়ে ইতিমধ্যেই বেশ অনেকগুলো পোষ্ট এসেছে।
তিনটি পোষ্টের লিংক দিচ্ছি।
আশা করছি যা চাইছেন তা পেয়ে যাবেন।

Click This Link


Click This Link


Click This Link

ভাল থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: হ্যাঁ, আমি ব্লগে বেশ অনিয়মিত। পোষ্টগুলো দেখলাম, শেষের পোষ্টটা অনেক ভালো লাগল। কিন্তু আমি তো ভালো বই বা পছন্দের বই গুলোর লিষ্ট চাইনা, আমি দেখতে চেয়েছিলাম, একটা মাত্র বই এর নাম বলতে দিলে, সবাই কোন বইটার নাম বলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, লিঙ্ক গুলোর জন্য।

১৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: অল কোয়ায়েট অন দ্যা ওয়ের্ষ্টান ফ্রন্ট- এরিক মারিয়া রেমার্ক
এই মুহুর্তে এটার কথা মনে হল। তবে আসলে লিস্টটা বিশাল।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় গুলোর মধ্যে কোনটার কথা আপনার সবার আগে মনে আসে, আমি এই রকমই জানতে চেয়েছিলাম। এরিক মারিয়া রেমার্ক এর থ্রী কমরেডস বইটাও দারুণ।

আর হ্যাঁ, প্রিয় বই এর তালিকা তো বিশাল হবেই।

১৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
মারুফ হোসেন বলেছেন: ১ টা ২ টা প্রিয় বই আসলে বলা যায় না।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: চেষ্টা করেন, তবে বেশি টানাটানি করতে যাবেন না, মাথা বিগড়ে যাবে! :-/

১৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: ধুর...একটা বইয়ের নাম কেমনে কই! #^$^%$^$#####
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: যেমনে আমি কইছি। :P আসলেই কাজটা অনেক কঠিন।

১৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
তায়েফ আহমাদ বলেছেন: একটা বইয়ের নাম করতে গেলে আসলেই কষ্ট হবে।
অনেকগুলো প্রিয় বইয়ের প্রতি অবিচার করা হয়েছে বলে মনে হবে।

@পূর্ণিমাঃ
কাছের মানুষ- সুচিত্রা ভট্টাচার্য
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: এইটা একটা সত্য কথা বলেছেনঃ একটা বইয়ের নাম করতে গেলে, অনেকগুলো প্রিয় বইয়ের প্রতি অবিচার করা হয়েছে বলে মনে হবে।

১৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩
অপ্‌সরা বলেছেন: নিসঙ্গ গ্রহচারী .... মুহাম্মদ জাফর ইকবাল


প্রথমেই মাথায় এটা এলো।

২। শিবরাম রচনা সমগ্র
৩। দূরবীন ...শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪। পার্থীব.....শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫।একা এবং কয়েকজন...... সূনীল গঙ্গোপধ্যায়
৬। পূর্ব পশ্চিম..........সূনীল গঙ্গোপধ্যায়
৭।কালবেলা , কালপূরুষ, উত্তরাধিকার ....সমরেষ মজুমদার
৮।মাধুকরী......বুদ্ধদেব
৯। পথের পাঁচালী বিভুতিভূষন
১০।কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ ফাগুনের পালা গজেন্দ্র কুমার মিত্র।
১১। প্রথম আলো সূনীল গঙ্গোপধ্যায়

১২ মানব জমীন

আপাতত ১২ টাই থাকুক।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: যাক তবুও তো একটা বাছাই করতে পেরেছেন। হ্যাঁ নিঃসঙ্গ গ্রহচারী আমার ও পছন্দের বই, তবে আরো ভালো লাগে জাফর ইকবাল এর ড সফদার আলীর মহা মহা আবিষ্কার।

২০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫
ভেবে ভেবে বলি বলেছেন: এই মুহূর্তে কয়েকটা মনে পড়ছেঃ

১ বাংলা সাহিত্য- একা এবং কয়েকজন (সুনীল গঙ্গোপাধ্যায়), পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি (মানিক বন্দোপাধ্যায়), মহাকাশে মহাত্রাস (জাফর ইকবাল স্যার), আর সত্যজিত রায়ের সব লেখা।

২ আন্তর্জাতিক সাহিত্য - ইস্পাত (নিকোলাই অস্ত্রভস্কি), পার্ল এস বাকের লেখা চীনাদের নিয়ে একটা উপন্যাস, কি যেন নামটা............ ভুলে গেছি। :(

আর আপনার মত আমারও ভেরা পানোভার 'পিতা ও পুত্র' দারুণ প্রিয়। :)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: মনে হয় পার্ল এস বাকের দ্য গুড আর্থ এর কথা বলছেন ধন্যবাদ আপনাকে।

২১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
বো কা মা ন ব বলেছেন: পথের প্যাচাঁলী

এক কথায় অসাধারণ
২২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০
বো কা মা ন ব বলেছেন: "পথের প্যাচাঁলী" নামটা ভুল হয়ে গেছে মনে হয়। ৫ বছর আগে পড়ছিলাম, তাই বানানটা সঠিক মনে নাই। :(
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। পথের পাচালী হবে মনে হয়, আর পথের প্যাচাঁলী নামে একটা টিভি অনুষ্ঠান ছিল ;)

২৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩
শ।মসীর বলেছেন: পরিণীতা - বার বার পড়া বই
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার পছন্দটি জানানোর জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: আরে, আর. এল . ষ্টিভেনসন এর লেখাতো ছোটবেলায় খুব ভালো লাগত। বিশ্বসাহিত্য কেন্দ্রে থাকতে পড়েছিলাম ট্রেজার আইল্যান্ড--- দস্যুদের গাওয়া--হো হো রামের বোতল, এই গান টা আজো মনে আছে।

২৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
সোহায়লা রিদওয়ান বলেছেন: সম্ভব না !! একটা বই এর নাম লেখা !!! :-(
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: বিবিসি রেডিও'র সবচেয়ে পুরাতন ও জনপ্রিয় একটা প্রোগাম এর নাম ডেজার্ট আইল্যান্ড ডিস্ক। এই অনুষ্ঠানের শেষে অতিথিকে জিজ্ঞাসা করা হয় উনি তার সাথে কোন একটি প্রিয় বই নিয়ে যেতে চান!! চাইলে ঐ লিস্টে তাদের একটি করে প্রিয় বই এর নাম দেখতে পারেন।

Click This Link

তাই চেষ্টা করলে দোষ কোথায়? আর আসলেই কাজটা কঠিন ;)

২৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আপাতত ঘুরে-ফিরে-ঘুরাইয়া ঘুরাইয়া "পেড্রো পারামো"।
ভাল লাগাকে যদি প্রিয় বই বইলা সার্টিফাই করা লাগে দেন বিশাল তালিকা হয়া যাইব....আপাতত পেড্রো পারামো তে মজে আছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: রালফো'র লেখা এই বইটা আমি পড়ি নাই, আসলে রালফো'র কোনো বইই পড়ি নাই :( তবে যেহেতু আপনার প্রিয় পছন্দ তাই বইটি কখনো সুযোগ পেলে পড়ার চেষ্টা করব। বইটা নিয়ে পোষ্ট করেন না একটা?

২৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০১
অপ্‌সরা বলেছেন: আরো মনে পড়েছে
সেই সময়- সুনীল
এই আমি রেনু- সুনীল
উভচর মানুষ
মালাকাইটের ঝাঁপি
মৎস্যকন্যা
আনা ফ্রাঙ্কের ডায়েরী
আনা কারেনিনা
শরৎচন্দ্রের সবগল্প
রবীন্দ্রনাথের সমাপ্তি ও শাস্তি
জলমানব- মুহাম্মদ জাফর ইকবাল
ফিনিক্স-মুহাম্মদ জাফর ইকবাল
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: ১২+১১ X(( , হ্যাঁ , আনা ফ্রাঙ্কের ডায়েরী হৃদয় ছুঁয়ে যাবার মতো আর আলেক্সান্দার বেলায়েভ এর উভচর মানুষ ও দারুণ, বুঝছি আপনি সায়েন্স ফিকশনের ভক্ত।

২৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০২
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: @সোহায়লা রিদওয়ান:
ঠিক কইছেন।
ওভারল য়েকটা বইকে প্রিয় বলা সম্ভব তবে রিসেন্টলি যেটা ভাল লাগছে সেটা বলা যায়।
২৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
আমিন আসিফ বলেছেন: গড ফাদার! ইংরেজি টাও বাংলার মত!!
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: ক্রাইম নভেল হিসাবে গডফাদার ঠিক আছে, আমার পড়া প্রিয় বই গুলোর মধ্যে একটা।

৩০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
হেমায়েতপুরী বলেছেন: ইদানিং জীবনান্দকে নিয়ে প্রবন্ধ পড়ছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: জীবনান্দকে নিয়ে ঝটপট একটা পোস্ট দিয়ে দেন না, আমার কাছের এক বন্ধু জীবনান্দ দাশ এর খুবই ভক্ত, অন্য একটা ব্লগে দেখি এ নিয়ে লেখালেখিও করে।

৩১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২০
ত্রিশোনকু বলেছেন: রুপসী বাংলা-জীবনানন্দ
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: কবিতা বেশি না পড়লেও জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় এই কাব্যগ্রন্থটি ঠিকই পড়েছি, ভালো লেগেছে, তবে আমার প্রিয়তে নেই।

৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২২
শ্বেত সওদাগর বলেছেন: লা মিজারেবল।
একটা মাত্র বলতে বলায় এটার নাম বললাম। তবে, আঙ্কল টমস কেবিন, পিতা ও পুত্র- এই বই দুইটিও অসাধারণ। আমিও মূলত তিন গোয়েন্দার বই অথবা বিশ্বসাহিত্য কেন্দ্রের বইগুলো পড়তাম।
মামার বিয়ের বরযাত্রী বইটিও পড়েছি, কিন্তু গল্পটার কিছুই এখন মনে নেই। খুব সম্ভবত এটি খান মোহাম্মাদ ফারাবী'রই লেখা।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: যাক আপনার সাথে আমার অনেক মিলবে মনে হচ্ছে B-) (একই ব্যাকগ্রাউন্ড তোঃ বিশ্বসাহিত্য কেন্দ্র আর সেবা দিয়ে পাঠ শুরু)

৩৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪
এলোমেলো বলেছেন: কবি তারাশংকর

পথের প্যাচাঁলী


পৃথম আলো

দুরবীন ..............
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: পথের পাচালী অনেকেরই প্রিয় বই, আমারও অনেক প্রিয়। আপনাকে ধন্যবাদ।

৩৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
মানুষ বলেছেন: অলটাইম ফেভারিট : রসময় গুপ্ত রচনা সমগ্র।

এই মুহুর্তে : Motorcycle Diaries by Ernesto Che Guevara.
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: ................

আচ্ছা Motorcycle Diaries মুভিটা কি এই বই অবলম্বনে হয়েছে? বইটা আমি পড়ি নাই /:)

৩৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০
নির্বাসন বলেছেন: দ্যা প্রফেট-জিবরান এর লেখা...অনন্য সাধারণ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। এই বইটার নাম শুনেছিলাম, এইটা কি কবিতার বই? পড়া হয়নি কখনো। ভালো থাকবেন।

৩৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১
মানুষ বলেছেন: হুম এই বই অবলম্বনেই হয়েছে। বইটা পড়লে বেশী মজা পাবেন আমি নিশ্চিত।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ওকে, তাহলে তো পড়তেই হয়। ধন্যবাদ আপনাকে।

৩৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
অদ্রোহ বলেছেন: একটার নাম ...............অসম্ভব !
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: চেষ্টা করলেই তো হতো... :((
কাজটা আসলেই কঠিন!

৩৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
ফারহান দাউদ বলেছেন: এইভাবে হবে না, ১০০ বললে চেষ্টা করা যায়।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: হা হা হা ............... :)

তাহলে একটা বই এর লিস্ট বানাতে হবে, সবাই ঐখানে তাদের পছন্দের বই গুলোতে টীক চিহ্ন দিবে, অবজেক্টিভ এর মতো। না হলে পেজ এতো লম্বা হয়ে যাবে যে কেউ এর শেষ খুঁজে পাবেনা।

যেটা সবার আগে মনে আসে, সেইটা লিখে দেন।

৩৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: ১২+১১ , হ্যাঁ , আনা ফ্রাঙ্কের ডায়েরী হৃদয় ছুঁয়ে যাবার মতো আর আলেক্সান্দার বেলায়েভ এর উভচর মানুষ ও দারুণ, বুঝছি আপনি সায়েন্স ফিকশনের ভক্ত।


আরে না আমি পৃথিবীর সবকিছুরই ভক্ত। তবে স্বপ্নের জগতে বিচরন করি মাঝে মাঝে।
৪০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
মানুষ বলেছেন: আনা ফ্রাঙ্কের ডায়েরী যখন পড়েছিলাম সে সময় আমার মগজ পরিপক্ক ছিল না। যার ফলে ভাল লাগে নাই :(
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: আমি যখন ক্লাস সেভেনে গালিভার্স ট্রাভেলস পড়েছিলাম- তখন কি বুঝেছিলাম যে, এটা স্যাটায়ার!! আমি তো পুচকে আর দৈত্যাকার মানুষের কান্ড কীর্তিতেই তখন মুগ্ধ!

৪১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
ত্রিশোনকু বলেছেন: "এই বইটার নাম শুনেছিলাম, এইটা কি কবিতার বই? পড়া হয়নি কখনো। ভালো থাকবেন।"

জিবরান খলিল জিবরান (১৮৮৩-১৯৩১)এর লেখা এটা গদ্য। তার লেখা আরেকটি অপূর্ব বই: ব্রোকেন উইংস, অনেক আগে বাংলায় অনুদিত -জিবরাইলের ডানা।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ, জিবরান খলিল এর বই আগে কখনো পড়া হয়নি। ওনাকে কবি হিসাবেই জানতাম। দেখি ব্রোকেন উইংস টা সংগ্রহ করে ফেলব।

৪২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
মধুমিতা বলেছেন: বাংলা সাহিত্যেঃ কবি, তারাশংকর
বিশ্বসাহিত্যেঃ থ্রি কমরেডস, রেমার্ক
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

লেখক বলেছেন: যুদ্ধের পটভূমিকায় লিখা এরিক মারিয়া রেমার্ক এর বইগুলো আসলেই অসাধারণ।

৪৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
কাব্য বলেছেন:
এ জীবনে যত বই পড়ছি, তার মাঝে ২টা আমার খুবই ভালো লাগিছে।আর বেশ উপকারীও বটে। এনারা হলেন:--

১। English to Bangla dictionary

২। Bangla to English dictionary

এই দুটাই আমার ফ্রিয় বই।এখনো মাঝে মাঝেই পড়ি :)
অনলাইনেও পড়ি B-)B-)B-)B-)
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: এই দুইটা যে আপনার প্রিয় বই তা আপনার প্রফাইলের ছবিটা দেখেই বুঝতে পারছি। :P যাক দুইজন কে পেলাম, যাদের ফ্রিয় (প্রিয়) বই ডিকশনারী, প্রথমবার তো ভেবেছিলাম এটাও হয়তো কোনো উপন্যাসের নাম। :P

৪৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
অপ্‌সরা বলেছেন: আরো মনে পরেছে।


শঙ্খনীল কারাগার ( এই বইটা স্পেশাল কারণ তখন তিনি সত্যিকারের লেখক ছিলেন :P)
বরফ গলা নদী
জুলভার্ন সমগ্র
সুকুমারের কবিতা সমগ্র
পাগলাদাশু
দেবযান

হুমায়ুন আহমেদের ইদানিং কালের অনেকগুলো বই যদিও সবগুলোই একি রকম লাগে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: জুলস ভার্ণ এর আশি দিনে বিশ্ব ভ্রমণ (রাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেজ) আর সাগর তলে ( টোয়েন্টি থাউজেন্ড লীগস আন্ডার দা সী) সবচেয়ে বেশি ভালো লেগেছিল। শঙ্খনীল কারাগার ছবি দেখেছি, বইটা পড়া হয়নি। সুকুমার রায় এর কবিতা নিয়ে কতো মজা করেছি!! আবোল তাবোল বইটার কথা এখনো মনে পড়ে।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: ২৪ নং কমেন্টের জবাবে এই বইটার কথায় বলেছিলাম। আমার ও এই বইটি পড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের সুবাদে। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস বই।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ, একটা বই এর নাম বলে গেলে ভালো হতো........

৪৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০১
জেরী বলেছেন: অনেককককক.......
*প্রথম আলো- সুনীল
*পূর্ব-পশ্চিম- সুনীল
* সেই সময়- সুনীল
* দূরবীন- শীর্ষেন্দু
*একা ওকয়েকজন
*ন হন্যতে
*লা লুই বেঙ্গলী
*বাবলী
*সবিনয়ে নিবেদন
*একটু উষ্ঞতার জন্য
*মা(আনিসুল হকের)
*পরিণী্তা
*কালবেলা , কালপূরুষ, উত্তরাধিকার
আরো আছে......যে বইগুলো এখনো হাটের কাছে পেলে আবার ও পড়ি
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: ন হন্যতে আর লা লুই বেঙ্গলী এর মধ্যে আমার কাছে লা লুই বেঙ্গলী কেন জানি বেশি ভালো লেগেছিল।

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: প্রিয় বই এর তো হিসাব নাই, তবে একটা বাছাই করতে বললে কোনটা করতেন?

৪৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৬
নাজমুল হক রাসেল বলেছেন: যদি একটা বইয়ের নাম কইতে কন তাইলে "ত্রিরত্নের নোইবিহার"। জেখানেই যাই ওটা থাকবেই সাথে
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: সেবা'র অনুবাদ টা তাই না?

৫০. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২২
মাসুদুল হক বলেছেন: রূপের ডালি খেলা - লেখক ইউরি ইয়াকভলেভ, আমার পড়া অসম্ভব প্রিয় একটা বই, এই লেখককে তারপর অনেক খুঁজেছি, প্রগতি থেকে সম্ভবত তার আর কোন বই বের হয় নি, অনুবাদ করেছিলেন ননী ভৌমিক।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এই বইটা তো পড়ি নাই /:)
নিশ্চয় অনেক ভালো বই। ননী ভৌমিক এর অনেক অনুবাদই পড়া হয়েছে প্রগতি প্রকাশন, মস্কো এর সৌজন্যে

৫১. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
ব্যতিক্রমী বলেছেন: তারাশঙ্করের- কবি বইটা খুব ভালো লাগে। এই বইটির দুটো লাইন খুব দগ্ধ করে- "ভালোবেসে সাধ মিটিল না এ জীবনে
হায় জীবন এতো ছোট কেনে"।

শওকত আলীর- প্রদোষে প্রাকৃতজন আর বিভূতির পথের পাঁচালী তো অবশ্যই।

বাংলা সাহিত্যে আর অনেক প্রিয় বই আছে।

রুশ লেখক টলস্টয় এর আন্না কারেনিনা পড়ে লেভিনের প্রতি গভীর মায়া সৃষ্টি হয়েছিল। তেমনি আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: অনেক দিন আগে, লেভ তলস্তয় এর ক্রয়েটজার সনাটা নামে একটা গল্প পড়েছিলাম, গল্পটা কেন জানি বেশ আলোড়িত করে ছিল, এখন আর কারণটা মনে নাই! নোবেলজয়ী লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী আর জন স্টেইনবেক এর দ্য গ্রেপস অব র‌্যাথ এই দুইটা বইই আমার প্রিয় বই এর তালিকায় থাকবে ।

৫২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫
ত্রিশোনকু বলেছেন: ন হন্যতে আর লা লুই বেঙ্গলী এর মধ্যে আমার কাছে লা লুই বেঙ্গলী কেন জানি বেশি ভালো লেগেছিল।"

ন হন্যতে তে বাংগালী মেয়েটি একটু রাখ ঢাক করে ঘটনার বয়ান করেছেন তাছাড়া ভাষাটাও সাবলীল নয়, বিদেশী ছেলেটি তার নিজস্ব খোলামেলা সংস্কৃতির প্রভাবে ও প্রান্জল ভাষা প্রয়োগে তার বইটিকে অনেক বেশী উপভোগ্য করেছেন।

এ বই দুটি এক জুটিতে অনবদ্য বিশ্ব সাহিত্যে।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনার ব্যাখাটা ভালো লাগলো।

৫৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪
আসিফুজ্জমান তমাল বলেছেন: কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না।

কাউন্ট অব্‌ মন্টিক্রিষ্ট কি কেউ পড়েছেন ?

অনেক গুলোর মধ্যে একটার কথা বল্লাম।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: হ্যাঁ পড়েছি তো, আলেক্সান্দার দ্যুমা'র কাউন্ট অব্‌ মন্টিক্রিষ্ট, থ্রী মাস্কেটিয়ার আর ম্যান ইন দা আয়রন মাস্ক এই তিনটা বই মনে হয় একই সূত্রে গাঁথা। ধন্যবাদ আপনাকে।

৫৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২
বিবর্তনবাদী বলেছেন: প্রিয় বইয়ের তো শেষ নাই। তবে দুই একটার নাম বলি,

যদ্যপি আমার গুরু---- আহমদ ছফা

অবিশ্বাস্য--- সৈয়দ মুজতবা আলি

এবং অবশ্যই

শেষের কবিতা।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: সৈয়দ মুজতবা আলী'র কোন যেন একটা বইয়ে "বেঁচে থাকো সর্দি কাশি' নামে একটা গল্প পড়েছিলাম, গল্পটা খুব ভালো লেগেছিল।

৫৫. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫১
আসিফুজ্জমান তমাল বলেছেন: ২ টা বই এর হদিস কি কেউ দিতে পারবেন ?

১) ইষ্টিষন (ছোটদের বই)
২) অদৃশ্য ট্যাবলেট (ছোটদের বই)

কোন লেখকের নাম মনে নেই।
পারলে অবশ্যই জানাবেন।অনেক দিন ধরে খুজছি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন: আমার জানা নেই, দেখি অন্য ব্লগা'রা কি বলেন?

৫৬. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
সৌম্য বলেছেন: চাঁদের পাহাড়
আরণ্যক
দেশে বিদেশে (সৈয়দ মুজতবা আলী)
কবি (তারাশঙ্কর)
টুকুনজিল
ফাউন্ডেশান
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর কবি উপন্যাস এর কথা আরো একজন ব্লগার বলেছেন। আইজাক আসিমভ এর ফাউন্ডেশন এর কথা বলেছেন?
বাংলা সাহিত্যে ভ্রমণ কাহিনীতে মনে হয় এখনো দেশে বিদেশে সবার উপরেই স্থান পাবে। আর সৌম্য'দার পছন্দের লিস্টে ভ্রমণ কাহিনী থাকবেনা, তা কি হয়?

৫৭. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
ফারহান দাউদ বলেছেন: কম্পিউটার আসার পরে আমার প্রিয় বই হইলো পকেট অক্সফোর্ড ডিকশনারি, জিনিসটা কি সোন্দর, ওয়ার্ড টাইপ করলেই অর্থ আইসা পড়ে।:)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: B-)
ডিকশনারি জিনিসটা দেখি - অনেকেরই পছন্দ :-*
আমার প্রিয় ডিকশনারি হলঃ লংম্যান ডিকশনারি অব কন্টেম্পোরারি ইংলিশ!! আমিও আমার পছন্দের ডিকশনারির নাম জানিয়ে দিলাম। :P

৫৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
সায়েম মুন বলেছেন: কেমতে একটা বইয়ের খথা কই। বাকীগুলান মন খারাপ করবে যে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: বাকিদের না জানিয়েই বলে ফেলেন, আর দেখেছেনই তো কয়জন আর একটা বই এর নাম বলেছে? আর আমিও তো এই তালে পোস্টের মধ্যে জবাব প্রদানের ফাঁকে ফাঁকে প্রিয় বইগুলোর নাম দিয়ে দিয়েছি। :P

৫৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০
নতুন বলেছেন: god of small things-- Arundhati Roy

কবি - হুমায়ুন আহমেদের


আরো আছে... তবে আমি দেশের বাইরে আশার সময় এই দুইটাই নিয়া আসছিলাম...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: গড অব স্মল থিংস- বইটা বেশ, তবে যতদূর মনে পড়ছে, লেখিকা প্রচুর ভারতীয় শব্দ ব্যবহার করেছেন সারা বই জুড়ে।

৬০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
বিলাশ বিডি বলেছেন: ফিকশনঃ পথের পাঁচালী
নন-ফিকশনঃ Planet Earth - Caesar Emiliani

সবমিলিয়েঃ পথের পাঁচালী :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: হুম, পথের পাঁচালী অনেকেরই প্রিয় বই। আমারও অনেক প্রিয়।

৬১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
মাসুদুল হক বলেছেন: রম্য গল্পের দিক দিয়ে বলতে গেলে নি:সন্দেহে কে. জেরোমের থ্রি মেন ইন আ বোট, এর চেয়ে ভালো রম্য উপন্যাস লেখা সম্ভব হতে পারে সেটা আমি বিশ্বাস করি না।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: সেবা'র অনুবাদটার নাম "ত্রিরত্নের নৌবিহার"। আরো একজন ব্লগার এই বইটিকে সবচেয়ে প্রিয় বলেছেন।

৬২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
আসাদুজ্জামান সোহাগ বলেছেন: টাফ জব ভাই।। অসংখ্য বই আছে।। কোনটাকে বাদ দিতে ইচ্ছে করছে না।।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: কি আর করা! /:)

৬৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৮
দখিনা বাতাস বলেছেন: দ্য রোড ব্যাক/ ব্ল্যাক অবিলিস্ক- এরিক মারিয়া রেমার্ক
দুরবীন
৭১র দিন গুলি- জাহানারা ইমাম
বর্ন আইডেন্টিটি
কবি- হু, আহমেদ
এক মুঠো জন্মভুমি- সৈয়দ সামশুল হক


আরো আছে, কিন্তু এখন মনে হইলো এই কয়টাই :)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: এরিক মারিয়া রেমার্ক এর বই অনেকেরই প্রিয় বলেই মনে হচ্ছে। আমার থ্রি কমরেডস আর অল কোয়াইট অন দ্যা ওয়েষ্টার্ন ফ্রন্ট এই দুইটা বেশি পছন্দের।

৬৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
লিয়ন বলেছেন: টমি মিয়ার রান্নাঘর
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: :-*
ধন্যবাদ জানাবার জন্য। :P

৬৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
ঝুমী বলেছেন: আলেক্সান্দার বেলায়েভ এর উভচর মানুষ।

মাত্র একটা বইয়ের নাম বলার সুযোগ দিলেন। আপনাকে তো মাইনাস দেয়া উচিত। +:P
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: হ্যাঁ, মাত্র একটা বলার সুযোগ দিলাম, নাহলে তো বিশাল একটা তালিকা হয়ে যেত!!

বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য থাকাকালীন এই বইটা পড়েছিলাম, মনে হয় গল্পের মূল চরিত্রের নাম ছিল ইকথিয়ান্ডার । অনেক ভালো লেগেছিল বইটা, দারুণ সায়েন্স ফিকশন।

৬৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
আমি এবং আঁধার বলেছেন: ১।আরণ্যক।
২।জীবনানন্দের অসংখ্য কবিতা।
আরো অনেক অনেক বই।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: হুম, জীবনান্দের কবিতা অনেকেরই খুব প্রিয়, ধন্যবাদ আপনাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: হুম বুঝলাম :)

৬৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫২
কালপুরুষ বলেছেন: দূরবীন - শীর্ষেন্দু

গর্ভধারিনী - শীর্ষেন্দু

কালপুরুষ - সমরেশ

আমি, সে ও সখা - আশুতোষ

সাত পাকে বাঁধা - আশুতোষ

মেম সাহেব - নিমাই ভট্টাচার্য্য
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ দা, কিন্তু, বিশ্বসাহিত্য কই গেল? :((

৬৯. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
ত্রিশোনকু বলেছেন: @ কালপুরুষ,

লোটাকম্বল কেমন লেগেছে?
৭০. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯
অগ্নির বলেছেন: আমি যখন ক্লাস ফাইভে পড়ি, পরীক্ষা শেষের ছুটিতে গ্রামের বাড়ীতে গিয়ে ভয়ানক বোর হয়ে যাচ্ছিলাম, অনেকটা ডেজার্ট আইল্যান্ডে একা পড়ে যাবার মতই। সেইসময় নানুর রান্নাঘরের মিটসেফে অ-নে-ক দিনের পুরনো ছেড়াখোড়া বিধ্বস্ত এই বইটা খুঁজে পাই। প্রায় ৩০-৪০ বছর আগের এ বইটার পাতাগুলো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিলো। প্রথমেই নম্বর অনুযায়ী পাতাগুলো গুছিয়ে নিয়ে পড়তে শুরু করলাম। এরপর দেখি থামা অসম্ভব। প্রায় ৫০০ পাতার বই এক বসায় পড়ে শেষ করতে হয়েছিল, উঠতে পারিনি। বইটার নাম হল 'আলোর পরশ' , লেখক এ এম হাশেম খান। প্রাচীন আরবের পটভূমি, যেখানে নতুন ধর্ম ইসলামের প্রচার মাত্র শুরু হয়েছে, সেখানে দুই সাহসী মানুষের প্রেমের কাহিনী। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, প্রেম, মানবিকতাই ধর্মের মূল উদ্দেশ্য ,এ গল্প এটাই বলেছে বারবার।
অসংখ্য প্রিয় বই আছে আমার। একটার নাম বলে অন্যগুলোকে ছোট করতে পারবনা । কিছু বই আছে যেগুলো ক'দিন পরপর না পড়লে আমার জীবনীশক্তি কমে আসে । সঞ্চয়িতা ও রবীন্দ্রসমগ্র, সৈয়দ মুজতবা আলী সমগ্র, সুকুমার রায় সমগ্র, শরৎচন্দ্র ও বিভূতিভূষন সমগ্র , এগুলো ছাড়া বেহেস্তে যেতেও আমার আপত্তি আছে । হঠাৎ একটামাত্র নাম বলাতে যে নামটা মনে ফ্ল্যাশ করল, সেটাই বললাম। অসাধারণ একটা বই । অসাধারণ !
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: আলোর পরশ - এই বইতো আমি পড়ি নাই। বইটা কি আজিজে অথবা নীলক্ষেতে পাওয়া যায়?

৭১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৯
হাসান বায়েজীদ বলেছেন: ইয়োস্তেন গার্ডারের সোফির জগৎ..সম্ভব হৈলে পৈড়েন।


তবে প্রিয় বই আসলে অসংখ্য না হলেও একটা লিষ্টি দাবী করে স্ববাবত:ই।
মাসুদ রানা সিরিজের "মুক্ত বিহঙ্গ" বহুবার পর্ছি ভালো লাগার জন্য, ঠিক ততোবারই পর্ছি কাজী আনোয়ার হোসেন রূপান্তরিত "রবিন হুড"। এরিখ মারিয়া রেমার্কের সব পেপারব্যাকের এক কথায় পোকা...তবে বেশি ভালো লাগছে অল কোয়ায়েট, আর স্বপ্ন মৃত্যূ ভালোবাসা। বরাবরই থ্রিলারপ্রেমী।
লেটেষ্টের মধ্যে অন্ধ-ভক্ত বলা যায় ড্যান ব্রাউনের।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: কাজীদা'র রূপান্তরিত রবিনহুড বইটা আসলেই অসাধারণ, বইটা পড়ে কত যে হেসেছি, রবিন এর পিটুনি খাওয়া, লিটল জন এর সাথে মারামারি আরো কত কি! কিন্তু শেষে রবিনের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছি। আর এরিখ মারিয়া রেমার্কের বইগুলো তুলনাহীন।

৭২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৪
অরণ্যচারী বলেছেন: সুনীলের "পূর্ব পশ্চিম" আমি দুইবার পড়েছি, কিন্তু বেশি ভালো লেগেছে "সেই সময়"।

শীর্ষেন্দুর "পার্থিব", "দূরবীন" ভালো লেগেছে।

সমরেশের "উত্তরাধিকার", "কালবেলা", "কালপুরুষ", "গর্ভধারিণী", "সাতকাহন"।

সঞ্জীব চট্টোপাধ্যায়ের "লোটাকম্বল" দ্বিতীয় খণ্ডের প্রথম অর্ধেক পড়ে মজা পেয়েছিলাম।

হুমায়ূনের "জোছনা ও জননীর গল্প", "কে কথা কয়", "মধ্যাহ্ন"।

মুহম্মদ জাফর ইকবালের প্রায় প্রতিটি কিশোর উপন্যাসই ভালো লাগে, কিন্তু "আমার বন্ধু রাশেদ" আর "হাত কাটা রবিন" তুলনাবিহীন।

শরতের "গৃহদাহ"।

রবীন্দ্রনাথের "দত্তা"।

বঙ্কিমের "দেবী চৌধুরানী" (একটা বইই পড়েছি)।

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: শরত্চন্দ্র চট্টোপাধ্যায় এর দত্তা পড়ে খুবই ভালো লেগেছিল, তবে রবীন্দ্রনাথ এর দত্তা আছে বলে জানতাম না! আসলে কি আছে? নাকি ভুলে লিখেছেন? হাকা রবিন বইটা আসলেই চমৎকার।

৭৩. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
অরণ্যচারী বলেছেন: মাসুদ রানা সিরিজের "স্নাইপার" পড়ে অসাধারণ লেগেছে, কাহিনীটা Shooter মুভি অবলম্বনে, কিন্তু মুভির চেয়ে অনেক ব্যাপক।

তিন গোয়েন্দা সিরিজের "কাকাতুয়া রহস্য" এবং আরো অনেক বই।

সিডনী শেলডনের Nothing Lasts forever এবং Tell Me Your Dreams.

৭৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
অরণ্যচারী বলেছেন: একটা বইয়ের নাম বলতে বললে বলব "জোছনা ও জননীর গল্প"।
৭৫. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪২
ভুরিদত্ত বলেছেন: The Existential Imagination - Frederick R. Karl and Leo Hamalian
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৮

লেখক বলেছেন: এই বইটা কিসের উপর লিখা? মানে সারমর্ম জানতে চাইছি।

৭৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২০
অগ্নির বলেছেন: 'আলোর পরশ' বইটা কোথাও পাবেননা। আমি এটার উৎস খুঁজেছি অনেক, কিন্তু পাইনি। আমার নানুর মার আমলের বই ছিল। আমার এ্যান্টিক কালেকশন -এ আপাতত রাখা আছে এরকম আরও কিছু প্রাচীন বইয়ের সাথে, যেগুলো আর কখনো কোথাও পাওয়া যাবেনা।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: /:)

৭৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৪৪
অরণ্যচারী বলেছেন: সরি সরি সরি

শরতের দত্তাকেই ভুলে রবীন্দ্রনাথের দত্তা লিখে ফেলেছি। এত বড় ভুল কিভাবে করলাম জানি না।

আবারো সরি। :(:(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: আরে ব্যাপার না, ভুলতো মানুষই করে। ধন্যবাদ আপনাকে।

৭৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
ভুরিদত্ত বলেছেন: ফুল্লি পেচগি! ;)

http://en.wikipedia.org/wiki/Existentialism

( কষ্ট কইরা পইড়া লন অর জামাল ভাস্কররে ধরেন )
৭৯. ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৭
নার্ডী বয় বলেছেন: প্রিয় বইয়ের সংখ্যা অনেক।তবে যে কয়টি কখনো ভুলব না সেগুলো হল:

১।Jude the Obscure by Thomas Herdy

২।মাধুকরী-বুদ্ধদেব গুহ

৩।The Mother by Maxim Gorky

৪।আমি গুপ্তচর-সেবা প্রকাশনীর অনুবাদ করা একটা বই।লেখিকার নামটা মনে নেই।কোনদিন ভুলতে পারবোনা এ বইগুলোর কথা।
২৬ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: জুড দ্য অবসকিউর অসাধারণ একটা বই। আর আমি গুপ্তচর কি মার্থা ম্যাকানা'র লিখা?

০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮১. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৪
যীশূ বলেছেন: কবি-তারা শংকর
০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: হ্যাঁ, অনেকেরই প্রিয় বই। আর বিশ্বসাহিত্যে কোন বইটা সবচেয়ে নাড়া দিল?

৮২. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এরিক মারিয়া রেমার্কের লেখা ভালো লাগে। তবে একটা বইয়ের নাম বলা যাবেনা, বলা যায় নাকি, সম্ভব?
০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: খুবই কঠিন কাজ! তবুও কিন্তু অনেকেই পেরেছেন দেখলাম।এরিক মারিয়া রেমার্ক'এর লেখা অনেকেরই প্রিয়।তবে থ্রি কমরেডস আর অল কোয়াইট ইন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট অসাধারণ লেগেছিল!

৮৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
চোরকাঁটা বলেছেন: এরিকের- থ্রি কমরেডস; সৈয়দ আবদুল হাকিমের অপরিণত পাপ; জাফর ইকবালের দুষ্ট ছেলের দল, হুমায়ুন আহমেদের অন্যদিন, নীললোহিতের কৈশোর; হ্যারী পটার :)
আরো হাজার হাজার :|
০৯ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: লিস্ট ভালো হয়েছে :P অনেক মিল খুঁজে পেয়েছি :P

০৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: তাহলে কি আর করা! :(

৮৫. ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৮
মুক্ত সন্তান বলেছেন: বিভূতীভূষণ বন্দোপাধ্যার এর - চাদের পাহাড়।

দাদা এটা জেনে কি করবেন, জানাবেন।
৮৬. ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৯
মুক্ত সন্তান বলেছেন: বিভূতীভূষণ বন্দোপাধ্যার এর - চাদের পাহাড়।

দাদা এটা জেনে কি করবেন, জানাবেন।
২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: এটা জেনে কৌতুহল মিটাবো! দেখতে চেয়েছিলাম কে কোন বই এর নাম বলেন। অন্যেদের পছন্দ সম্পর্কে জানাটা ভালো! ধন্যবাদ আপনাকে।

৮৭. ২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬
রোদন রহমান বলেছেন: লিলুয়া বাতাস.. হুমু..
২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

৮৮. ০৩ রা মার্চ, ২০১১ দুপুর ১:৪৯
সজল৯৫ বলেছেন: এক সময় হাতের কাছে যা পেতাম তাই পড়তাম কমিকস্ কার্টুন, ..... প্রিয় বইগুলো উপরের অনেকের সাথেই মিলে যায়। তাই যে বইটা কারো সাথে মিলেনি সেটা হল
"অলক্ত" রুনু হকের এই বইটি ১২বছর আগে পড়েছিলাম। এবার বইটা খুজে পেলাম উপরের বেশ কিছু পাতা হাড়িয়ে গেছে। প্রকাশনীর নাম জানানেই। নেটে সার্চ করেও কিছু পেলাম না । বইটার এক কপি সংগ্রহ করতে ইচ্ছা করে। কেহ লিংক পেলে জানাবেন কিন্তু।


+++...+
১১ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অলক্ত - এই বইটার নাম শুনি নাই আগে! হুম, কমিক্স অনেক পছন্দের জিনিস ছিলো।

৮৯. ১১ ই জুন, ২০১১ দুপুর ২:১৫
বাল্মীকি বলেছেন: মন্টেজুমার মেয়ে- হেনরি রাইডার হ্যাগার্ড
কবি-তারাশংকর
অগ্নিপুরুষ-কাজী আনোয়ার হোসেন
পৃথিবীর প্রাচীন ইতিহাস- রাদুগা প্রকাশন/প্রগতি প্রকাশন
ঘরে বাইরে-রবি
দেনা পাওনা-শরতচন্দ্র
পুতুল নাচের ইতিকথা-মানিক
লা মিজারেবল-ভিক্টর হুগো
দি কনফেসন্স- রুশো
২৩ শে জুন, ২০১১ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: ইস, এখনো মনে পড়ে, লা মিজারেবল পড়ে কেঁদে দিয়েছিলাম। কি চমৎকার ছিলো সেই দিনগুলো। এখন বই পড়া হয় খুবই কম!

 

মোট সময় লেগেছে ২.৯৯৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগে লিখতে ভালো লাগে, পড়তে আরো বেশি ভালো লাগে! নোটিশঃ আমার ব্লগের যেকোনো লেখা, আমার অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই