সরকার পর্যায়ক্রমে দেশের ৭ টি শীর্ষ স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতলকে মেডিকেল ইউনিভার্সিটি করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এইসব প্রতিষ্ঠান সাধারন জনগণের স্বাস্থ্য সেবার প্রায় সবটুকুই বিনা মূল্যে দিয়ে আসছে। লক্ষ লক্ষ মুমূর্ষু রুগীর একমাত্র আস্রয় এইসব মেডিকেল কলেজ গুলো। ধারণ ক্ষমতার কয়েকগুন রুগীর পরিচর্যা হয় এইসব মেডিকেলে। একই ব্যাড এ কয়েকজন রুগী, ফ্লোর এর মাঝে সারিবদ্ধ ভাবে শুয়ে আছে রুগী আর রুগী। সহায় সম্বলহীন এইসব মানুষের একমাত্র বিশেষায়িত সেবা প্রতিষ্ঠান এইগুলো। এগুলোকে ইউনিভার্সিটি এর আওতায় আনলে নিঃস্ব এইসব লোকের চিকিথসার কি হবে একথা কেউ ভাবছে না। ইউনিভার্সিটি হলে বিনামূল্যে চিকিথসা দেয়া অনেক কমে যাবে। রুগীর ব্যাড ও কমে যাবে কারন তখন আর ফ্লোর বা অতিরিক্ত রুগী ভর্তি হবে না। একই ব্যাড এ দুজন রুগিও থাকবে না। টাকা ছাড়া পরীক্ষা নিরীক্ষাও বন্দ হয়ে যাবে। যেটার জ্বলন্ত উদাহারন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। সাধারন মানুষ কোথায় চিকিথসা নিবে? চিকিথসা সেবা পাওয়া দেশের সবার মউলিক অধিকার। এ অধিকার হতে কাওকে বঞ্চিত করা যাবে না।
তাছাড়া এইসব মেডিকেল কলেজ হল ডাক্তার তৈরির কারখানা। এখানে হাজার হাজার ডাক্তার পড়াশুনা করছে,বিনামুল্যে প্রসিক্ষন নিচ্ছে। সারা দেশের ডাক্তার তৈরির মূল হচ্ছে এইসব প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে এসব প্রতিষ্ঠানের কোন বিকল্প নাই। সরকারি বেসরকারি সব ডাক্তার সবাই পর্যায়ক্রমে এখানে প্রসিক্ষনের সুযোগ পায় আর এভাবেই দেশে বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি হলে সরকারী ডাক্তারদের এসব স্থানে প্রসিক্ষন নেয়া অসম্ভব হয়ে পড়বে। বেসরকারি ভাবে যারা প্রসিক্ষন নেয় তাদেরও রাস্তা বন্ধ হয়ে যাবে যেমনটি হচ্ছে বঙ্গবন্ধুতে। মেডিকেল কলেজ গুলো বেসরকারি খাতে চলে যাবে। বিনামুল্যে আর কেউ পড়ার সুযোগ পাবে না। দেশে মান সম্মত ডাক্তার তৈরির পথ রুদ্ধ হয়ে যাবে।
দেশে মানসম্মত স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের অনেক প্রয়োজন। আরও অনেক গুলো প্রতিষ্ঠান দরকের। জনগণের স্বাস্থ্য সেবার যা অবস্থা তাতে আরও অনেক বড় বড় সরকারী হাসপাতাল হউয়া দরকার। তাই এইসব প্রতিষ্ঠানের সেবার দ্বারকে রুদ্ধ না করে নুতন করে কিছু করুন।
স্বল্প সংখ্যক স্বার্থপর লোক এটার পিছনে আছে। এদের স্বার্থ হল চাকুরির মেয়াদ বারান,বদলিহীন চাকুরির নিশ্চয়তা, দলীয়করন করা,নিয়োগ বানিজ্য ইত্যাদি। দেশের বা মানুষের চিন্তা এদের মোটেও নাই। এরাই প্রধান মন্ত্রীকে উল্টাপাল্টা বুঝিয়ে এইসবে রাজী করিয়েছেন। জনগণের স্বার্থ বিরোধী একাজে আশাকরি আমাদের মাননীয় প্রধান মন্ত্রী সায় দিবেন না। তিনি যেভাবে কারমাইকেল কে ইউনিভার্সিটি না করে নুতন ইউনিভার্সিটি উপহার দিয়েছেন সেভাবে এইসব প্রতিষ্ঠান কে বন্ধ না করে নুতন নুতন ইউনিভার্সিটি ও হাসপাতাল বানাবেন আশা করি। তাহলে আরও জনগন এর স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। দেশে মান সম্মত আরও বেশী ডাক্তার তৈরি হবে ও জনগন কিছু একটা পাবে।
আসুন আমরা সবাই মিলে জনগণের সেবা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


