আজ সন্ধ্যা(গতকাল) আমাদের প্রাণ প্রিয় ম্যাডাম তাঁর অফিসে পূর্ব নোটিশ ব্যতিত উপস্থিত সাংবাদিকদের ডেকে একটি ৪ পাতার বক্তব্য প্রদান করেন। তাতে তিনি উল্লেখ করেন "একটি অগ্রহণযোগ্য নির্বাচন দেশের সংকট আরও প্রকট করে তুলতে পারে। তাই এই পথ পরিহার করার আহবান জানাচ্ছি"।
তো আমাদের দেশনেত্রীর এই বক্তব্য শুনে আমার মনে ৩ টা প্রশ্ন জেগেছে ............
১. ম্যাডাম আপনি বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, আর আপনারই কিনা এইটা বুঝতে এত দিন সময় লাগলো যে একটি অগ্রহণযোগ্য নির্বাচন দেশকে গভীর সংকটে ফেলবে। ২ বৎসর আগে আপনি যখন পাতানো নির্বাচন খেলতে চেয়েছিলেন তখন আপনার এই বোধ কথায় ছিল?
২. নির্বাচনের ১ মাস আগে আপনার এই বক্তব্য দেবার আসল উদ্দেশ্য কী ?
৩.সুষ্টু নির্বাচন অথবা আপনার ভাষায় গ্রহণযোগ্য নির্বাচনের মানদন্ড কী?
আপনি আরও বলেছেন "যে যা-ই করুক না কেন ,আমি আগামীতে তাদের সকলের সঙ্গে ন্যায়সংগত ও আইনানুগ আচরণ করার আশ্বাস দিচ্ছি" । ম্যাডাম, আপনার এই কথার কী ভরসা? আমরা এখন ২০০১ পরবর্তী দিন গুলোর কথা ভুলে যাইনি, মনে হয়না এই ইহজীবনেও পারবো। আপনি কিভাবে ভুলে গেলেন আপনার দুঃশাসন, সেটাই আমার প্রশ্ন।
আপনি আরও বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। কিন্তু একবারও ভেবে দেখেছেন কেন আজ দেশের এই পরিস্থিতি? এর জন্য কে দায়ী? আপনি যেভাবে রাজাকারদের পৃষ্টপোষকতা করছেন তাতে কী আপনার বিবেকে কিছু বলেনা?
আপনি আজ জাতীয় ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন; কিন্তু কাদের সাথে আপনি ঐক্য ও সংহতি চান? আপনার শাসনামনে কোথায় ছিলো আপনার এই মনভাব?আর আজ হঠাৎ করে কিভাবে আপনার এই বুদ্ধির বিকাশ ঘটলো? অন্ততপক্ষে ২ বৎসর আগে জাতীয় নির্বাচনের আগে আপনার এই বোধদয়ের অনেক অনেক প্রয়োজন ছিল। তাহলে আজ আমাদের এই দিন দেখতে হত না; আর হয়তো আপনারও জেলের ভাত খেতে হত না।
আপনার যাতে সত্যিকারের বোধদয় ঘটে ও আপনি যাতে রাজাকার মুক্ত হতে পারেন, মহান আল্লাহর কাছে আমি খাস দিলে সেই দোয়া করি। আমিন।
বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন
ম্যাডাম ও রাজাকার
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



