তপন বাগচীর কবিতা : যাত্রাকাহিনী ৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যাত্রাকাহিনী : ছয়
আজকের নবযাত্রাদিনে আমি তোমাকেই মেনেছি নায়ক
ঘনঘোর রাত্রিপথে আমাকে কে সঙ্গ দেবে জানি না হদিশ
সহে না সহে না আর একাকীত্ব-- বড় দায় যন্ত্রণাদায়ক
কাছে এসে হাত ধরো, আনন্দে উঠুক মেতে ভরা মজলিশ।
বুকের ক্রন্দন ঢেকে দুই চোখে মেখে নিই জলরঙধারা
হাসির গমক বুঝি ঘাই মারে কারো কারো বন্ধ দরোজায়
রাতের প্রহর কাঁপে, পেঁচকের ডাকে নাচে সবুজ পাতারা
হ্যাজাকের নিবু আলো কোন দূরে ডেকে নিয়ে যায়!
যে ছিল পরাণসখি, তারে আমি দিগ্বিদিক পাই নাই খুঁজে
আমার কীসের দোষ, খিলিপান সাধে যদি অচেনা নাগর
আমি তার হাত ধরে একা একা যেতে যাই খড়ের গম্বুজে
আমি তো ডোবায় তুষ্ট, এনে দিতে বলি নাই অসীম সাগর।
মঞ্চের মায়ায় নাচি, কোনোদিন হই নাই সলাজ নায়িকা
নিজের কপালে মাখি একা একা অমোচনী বৈজয়ন্তী টীকা।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।