somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ তথ্যকণিকা

১৯ শে জুন, ২০১০ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিটির এই ফুটবল দিয়েই খেলা হয়েছিল প্রথম বিশ্বকাপ।

* ফুটবল ইতিহাসের সবচেয়ে হালকা বুট পরে খেলছেন এবারের বিশ্বকাপের খেলোয়ারড়া। এই বুটের ওজন মাত্র ১৬৪ গ্রাম। নির্মাতা এডিডাস।

*বিশ্বকাপ ফুটবল এবং বিশ্বকাপ ক্রিকেট দুটোতেই অংশ নিয়েছেন ভিভিয়ান রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেট এবং মাতৃভূমি এন্টিগুয়ার পক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নিয়ে খেলেন তিনি।

*২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডর মাথায় গোল করেন তুরস্কের হাকান সুকুর। এটি বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড।

*১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের বল বানানো হয়েছিল বানরের মাথার খুলি দিয়ে। খুলির চারপাশে মোড়ানো হতো কাগজ তারপর চামড়া।

*১৯৭০ সাল থেকে বিশ্বকাপে হলুদ এবং লাল কার্ডের প্রচলন শুরু হয়। কিন্তু লাল কার্ডের প্রথম ব্যবহার হয় ১৯৭৪ সালে।

* বিশ্বকাপে প্রথম হলুদ কার্ড দেখা ফুটবলার সোভিয়েত ইউনিয়নের লভচেভ (১৯৭০)

*বিশ্বকাপের ইতিহাসে প্রথম লাল কার্ড দেখা ফুটবলার চিলির কার্লোস কাসলোজি (১৯৭৪)

*বিশ্বকাপে বাছাইপর্ব শুরু হয় ১৯৩৪ সাল থেকে।

* বিশ্বকাপে ডোপটেস্ট শুরু হয় ১৯৬৬ সাল থেকে।

* গোল্ডেন বুট, গোল্ডেন বলের প্রচলন হয় ১৯৮২ সালে।

*এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের মধ্যে জনসংখ্যা এবং আয়তনে বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। জনসংখ্যা সব মিলিয়ে ৩০ কোটি ৭০ লাখ। আয়তন ৯৬,২৯,০০০ বর্গ কিমি।

* এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের মধ্যে জনসংখ্যা এবং আয়তনে ছোট দেশ স্লোভেনিয়া। জনসংখ্যা ২০ লাখ। আয়তন ২০,২৭৩ বর্গ কিমি।

*একটি আদর্শ ফুটবলের ওজন ১৪-১৬ আউন্স

* অধিনায়ক এবং কোচ হিসেবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

*বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করেন আর্জেন্টিনার গুইলামো স্ট্যাবিল। মেক্সিকোর বিপক্ষে ১৯৩০ সালে।

*১৯৫৮, ১৯৬২, ১৯৭০ তিনবার বিশ্বকাপ জেতায় জুলে রিমে কাপ চিরতরে নিয়ে যায় ব্রাজিল। কিন্তু ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর এটি ২য় বারের মতো চুরি হয়ে যায়। যা আর পাওয়া যায় নি। ১৯৬৬ সালে ১ম বার যখন কাপটি চুরি হয় তখনও এটি পাওয়া যাচ্ছিল না। গোয়েন্দা, পুলিশ সকলে ব্যর্থ হওয়ার পর পিকলিস নামের একটি কুকুর ঝোঁপের আড়ালে খবরের কাগজে মোড়ানো অবস্থায় জুলে রিমে ট্রফিটি উদ্ধার করে।

* জুলে রিমে ট্রফি ডিজাইন করেছেন ফ্রান্সের ভাস্কর এবেলা লা ফ্লেউর।

*এখন যে বিশ্বকাপ ট্রফি আমরা দেখি এর ডিজাইন করেছেন ইতালির ভাস্কর সিলভিও গাজ্জানিয়া। ১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে এটি প্রথম প্রদর্শিত হয়।

* বিশ্বকাপ ট্রফির নিচে বিজয়ী দেশের নাম লেখা থাকে। ২০৩৮ সালে এই ট্রফি নতুন করে বানানো হবে। কারণ ততদিনে এর নিচে আর বিজয়ী দেশের নাম লেখার জায়গা থাকবে না।

* বিশ্বকাপ মাসকটের প্রচলন হয় ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে। প্রথম মাসকটের নাম ছিল উইলি।

*জার্মানির লোথার ম্যাথুস ৫টি বিশ্বকাপে ২৫টি ম্যাচে খেলেছেন। যা একটি রেকর্ড।

* বিশ্বকাপে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ মিসর।

*টোটাল ফুটবলের জনক বলা হয় নেদারল্যান্ডসের ইয়োহান ক্রইফকে।

*আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে।

তথ্যসূত্র : পাঞ্জেরী শিক্ষা সংবাদ
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১০ সকাল ১০:৪৬
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×