টাকা যদি ছিঁড়ে বা পুড়ে যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যে কোনো কারণেই টাকা ছিঁড়ে বা পুড়ে যেতে পারে। অনেক সময় টাকার ছেঁড়া অংশ হারিয়েও যেতে পারে। পুরোনো টাকাতে ফাঙ্গাস পরে টাকা নষ্ট হয়েও যেতে পারে। আবার টাকার গায়ে লাগানো নিরাপত্তা সুতাটি উঠে বা ছিঁড়ে যেতে পারে। এ ধরনের অচল টাকা নিয়ে আপনাকে বিড়ম্বনায় পরতে হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি কী করবেন?
এ ধরনের ঘটনায় প্রথমেই নিশ্চিত হয়ে নিন টাকাটি জাল কিনা। কারণ জাল টাকা নিয়ে আপনি নিশ্চই ব্যাংকে যাবেন না। দ্বীতিয়ত দেখুন নোটটির কতটুকু অংশ আপনার কাছে আছে। ব্যাংক কখনও অর্ধেক বা অর্ধেকের কম থাকা নোট বদলে দেয় না।
টাকা ছিঁড়ে গেছে এজন্য ছেঁড়া টাকা স্কচটেপ লাগিয়ে ব্যাংকে যাবেন না। তাহলে নতুন টাকা পাবেন না। স্কচটেপ লাগানো থাকলে তা উঠিয়ে সেখানে পাতলা সরু কাগজ দিয়ে আঠার মাধ্যমে জোড়া দিন।
এবার সোজা চলে আসুন বাংলাদেশ ব্যাংকের দাবি শাখা কাউন্টারে। সেখান থেকে ফরম নিয়ে পূরণ করে নোটের পিছনে স্বাক্ষর দিয়ে কাউন্টারে জমা দিন।
এবার কাউন্টার থেকে পাওয়া রিসিট নিয়ে তাদের দেয়া নির্দিষ্ট তারিখে আপনাকে পুনরায় ব্যাংকে যেতে হবে। ব্যাংক যদি নোটটি পরীক্ষা করে সেটার বিনিময় মূল্য প্রদানের যোগ্য মনে করে তাহলে দাবি শাখা থেকে আপনাকে একটি টোকেন দেয়া হবে।
সেই টোকেন নিয়ে ত্রুটিপূর্ণ টাকা বিনিময় কাউন্টারে গেলে আপনি সমমূল্যের একটি নতুন নোট পাবেন। অবশ্য আপনার আবেদন বাতিল হলে টাকা বদলে দেয়ার জন্য কর্তৃপক্ষের পুনর্বিবেচনার উদ্দেশ্যে আপনি আপিলও করতে পারবেন।
টাকা পুড়ে গেলে সেখানে সাদা কাগজ লাগানোর দরকার নেই। এক্ষেত্রে সরাসরি বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হতে হবে। টাকার সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান বা কমিশনারের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সেখানে টাকাটা কীভাবে পুড়েছে তা লিখিত থাকতে হবে।
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।