বিজয়ের এই মাসে যুদ্ধাপরাধীর জন্য মানপত্র
হে বর্ণচোরা গিরগিটি
হিমেলের এই হিমঝড়া দিনে আজ মনে পড়ছে আপনার যুদ্ধাপরাধী জীবনের সেই তৈলাক্ত দিনগুলোর কথা। আপনার পাকিস্তান-প্রীতি যুদ্ধক্ষেত্রে পশ্চাৎদ্দেশে গুলি খাওয়া কোনো পাকসেনার আর্তনাদের মতোই নিখাদ। মওলানা মওদুদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সেদিন আপনি সেই যুদ্ধাহত পাকসেনার পশ্চাৎদ্দেশে অলিভ ওয়েল মাখিয়ে আনুগত্যের যে প্রমাণ দিয়েছিলেন আজ তা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হলেও; আমরা জানি আপনি আজও তার যোগ্য উত্তরসূরী।
কালক্রমে অতিকায় ডাইনোসর লোপ পেলেও শত্রুর মুখে ঝাঁটা মেরে শত অপমান, হাজারও লাঞ্ছনা, লক্ষ কুটুক্তিকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে ডোন্ট মাইন্ড' মানসিকতা নিয়ে গিরগিটির মত আপনার এই বেঁচে থাকা সত্যিই বিস্ময়কর!
হে অদ্ভুত জীব, সৌরজগতের ন্যায় ক্ষমতাকে কেন্দ্র করে দুষ্ট গ্রহ হয়ে অবিরত চক্কর খেয়েছেন আপনি। আবার সময় বুঝে হয়তো মানুষ নয় শিয়াল, শকুনের বেশে গা ঢাকা দিয়ে থেকেছেন এই স্বাধীন বাংলায়। বলিহারি আপনার কূটকৌশল!
হে পাকিস্তানি প্রেত
অখণ্ড পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় পরাধীন বাংলায় আপনার কণ্ঠস্বর ছিল সদা সোচ্চার। বাংলাদেশ এক টুকরো জমি। এই জমির জন্য কারো কোনো আদর্শ থাকতে পারে না- একাত্তরে আপনার স্বজাতিদের কণ্ঠে শ্রুতিমধুর এমন বাণী আমরা শুনেছি বহুবার। পাকিস্তান রক্ষায় আপনার ঘর্মাক্ত উদ্যোগ এখনও বৃথা যায়নি জনাব। যে জন বঙ্গেতে জন্মে বঙ্গ হবে আফগান, বাংলা হবে তালেবান এমন স্বপ্নে বিভোর সেই জনের মধ্যেই আপনার স্বপ্ন তীর্থের কাকের মতো বেঁচে রইবে ইনশাল্লাহ।
হে বেহেস্তের টিকেটদাতা
যুদ্ধাপরাধী হয়েও সকল সরকারের সাথে ছিলাম, আছি, থাকবো- এমন কথা গর্বে গর্ভবতী হয়ে আজ আপনি বলতেই পারেন। কিন্তু আমরা তো জানি, একাত্তরে গণিমতের মাল হিসেবে হাজার হাজার মা-বোনের সম্ভ্রম হরণকারীদের দোসর হয়েও আপনার পেয়ারের অখণ্ড পাকিস্তানে এই আপনাকে কতই না ভয়ে ভয়ে দিন কাটাতে হয়েছে মুক্তি বিচ্ছুগুলোর জন্য। এজন্য বেহেশতের টিকেট বিক্রিরও উদ্যোগ নিয়েছিলেন। বলেছিলেন, মুক্তি বিচ্ছুগুলারে হত্যা করা মানেই বেহেশতের টিকেট হাতে পাওয়া। কিন্তু হায়! তেলাপোকার কাছে বেহেশত মানেই যে হারপিক পরিষ্কার টয়লেট নফরমান বাঙালি একথা সেদিন ঠিকই বুঝেছিল। সুতরাং তাদের স্থান হলো বধ্যভূমিতে। আজ এতদিন পর সেই বধ্যভূমি থেকে উঠে আসা বেত্তমিজ হাড়গুলোই কিনা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়।
হে বকধার্মিক, ধর্মের কল যে বায়ুতে নড়ে আপনি আরেকবার তা প্রমাণ করলেন।
হে ঘৃণিত যুদ্ধাপরাধী
খোদা বিরোধীতার আরেক নাম গণতন্ত্র, ইসলামে নারী নেতৃত্ব হারাম- এগুলো আপনাদেরই মুখনিসৃত বাণী। এসকল বাণী দিয়েছেন ঠিকই কিন্তু সুযোগ বুঝে পরক্ষনেই স্যালাইনের মতো মিশে গেছেন ক্ষমতাসীনদের জোয়ারে। গড়েছেন লেজুড়বৃত্তির অসামান্য ইতিহাস। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই সান্ত্বনায় ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার জন্য খোলস পাল্টেছেন বহুবার। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পলিথিনের মতো আপনার জীবনী শক্তি। তাই প্রতিবারই নতুন রুপে নির্লজ্জের মত আবির্ভূত হয়েছেন। তাই আর রাজারকার নয়, যুদ্ধাপরাধী হিসেবেই মানুষ এখন ঘৃণাভরে উচ্চারণ করবে আপনার নাম।
থু থুযুক্ত বিদায়
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।