আমার প্রিয় পোস্ট

বৃষ্টি তোমাকে মানায় না

১৮ ই জুন, ২০০৮ রাত ২:০৭

শেয়ার করুন:                   Facebook

তুমি ঝরছো তীব্র জলের ধারায়
ঝরছো তো ঝরছোই অঝোরে
রিমঝিম রিমঝিম শব্দে।

আজ দেখি তুমি হার মানাবে
অশ্রুধারাকেও ভাসিয়ে নিবে
ধ্বংস করে দিবে সব।

ওরে প্রিয় থাম, আর ঝরো না
আমার ছোট্ট পৃথিবী
বৃষ্টি তোমাকে কোথায় রাখি !

বিজলী ছাড়া আসলে কেন
আর ঝড়ো হাওয়া-
এছাড়া তোমাকে কি মানায় ?

আজ তুমি কেমন যেন
ঝাপসা, থমথমে, নীরব
মানায় না, একেবারেই না।

যাও এখন, আবার ফিরে এসো
তান্ডব আর বিজলীর সাজ নিয়ে
ঝড়ো হাওয়াকে সঙ্গী করে,
উড়িয়ে নিয়ে যেও সব
বিশেষ করে আমাকে-
কেমন?

 

 

  • ২৯ টি মন্তব্য
  • ২২৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই জুন, ২০০৮ রাত ২:১৬
comment by: যীনাত বলেছেন: বাহ্। সুন্দর লিখেছেন।
+++
উড়িয়ে নিয়ে যেও সব
বিশেষ করে আমাকে-
এ অংশটা বেশি ভাল লাগল।
১৯ শে জুন, ২০০৮ রাত ২:১৫

লেখক বলেছেন: উড়ে যেতেই চাই , সত্যিই চাই।

২. ১৮ ই জুন, ২০০৮ রাত ২:২৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: চমৎকার !!!!!

বৃষ্টি তুমি আর ঝর না
আর আমার প্রিয়ার কথা,
ভালো লাগার কথা...
মনে করতে চায় না ।

বৃষ্টির সাথে মনের আকুতি.......।
মনের কুঠুরীতে জমে থাকা
ভালো লাগাটুকু প্রকাশ করি
বৃষ্টির তালে তালে........।

খুব ভালো লাগলো
শুভেচ্ছা ও ভালো লাগা রেখে গেলাম।

১৯ শে জুন, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: সুন্দর আপনার কমেন্ট আরও সুন্দর আপনার ভাল লাগা।

৩. ১৮ ই জুন, ২০০৮ রাত ২:২৬
comment by: মানুষ বলেছেন: না মানালেই ভাল। বেশ কবিতা টবিতা বের হয়ে আসে।
১৯ শে জুন, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: কবিতা না ,টবিতাই বের হয়।

৪. ১৮ ই জুন, ২০০৮ রাত ৩:১৩
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ছবিটা খুবই সুন্দর। কবিতাটাও।
অবশ্য আমি কবিতা বুঝি না ওত।
১৯ শে জুন, ২০০৮ রাত ২:১৭

লেখক বলেছেন: আমিও না কিন্তু পড়তে খুব ভাল লাগে।

৫. ১৮ ই জুন, ২০০৮ ভোর ৪:২২
comment by: পলাশ রহমান বলেছেন: ভাল লেগেছে।
১৯ শে জুন, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১৮ ই জুন, ২০০৮ ভোর ৪:২৫
comment by: রাশেদ বলেছেন: ভালো লাগছে।
১৯ শে জুন, ২০০৮ রাত ২:২১

লেখক বলেছেন: ভাল থাকবেন।

৭. ১৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫৩
comment by: মৈথুনানন্দ বলেছেন: এক ভাঁড় বিষণ্ণতা...

...আপু বল্লে না ঢাকা থেকে চট্টগ্রাম কতো ঘন্টা বাই কার? আমি তো বলে দিয়েছি আমি কোথায় থাকি! :(
১৯ শে জুন, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন: বিষন্নতা...

৮. ১৯ শে জুন, ২০০৮ রাত ১২:৫৫
comment by: মৈথুনানন্দ বলেছেন: সাঁজ > সাজ ( চন্দ্রবিন্দু হবে না - তোমার সর্দি হয়েছে না কি ) :P
১৯ শে জুন, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: জাঁনি না ।

৯. ১৯ শে জুন, ২০০৮ রাত ১:০০
comment by: চিকনমিয়া বলেছেন: এই কবিতাডা কিন্তক ভালা হইচে:)
ক্যান হইচে কমুনা,
খেক খেক খেক:)
১৯ শে জুন, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: জানলে তো বলবে !!! তুমারে মাইনাচ............।

১০. ২১ শে জুন, ২০০৮ বিকাল ৪:৪৯
comment by: মৈথুনানন্দ বলেছেন: চিন্তা করো না তারাপু...সব ঠিক হয়ে যাবে...আমি মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি...তিনি যেন শিগ্গিরিই সুস্থ্য হয়ে ওঠেন।
১১. ২১ শে জুন, ২০০৮ বিকাল ৫:১০
comment by: নাহিন বলেছেন: ভাল
১২. ২৪ শে জুন, ২০০৮ ভোর ৫:২৬
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: দারুন !!!!
তুমি কোথায় !!
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: আছি...

১৩. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
comment by: শেখ জলিল বলেছেন: দারুণ! বৃষ্টিমুখর কাব্য।
০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: আপনি আমার ব্লগে এসেছেন এই সৌভাগ্য আমি কোথায় রাখি !!! অনেক অনেক ধন্যবাদ।

১৪. ০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: বৃষ্টি তোমায় দিলাম..
০১ লা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: আমার সারাটা বিকেল মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।

১৫. ০৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৯
comment by: স্রাফা বলেছেন: ওরে প্রিয় থাম, আর ঝরো না
আমার ছোট্ট পৃথিবী
বৃষ্টি তোমাকে কোথায় রাখি !!

য়ের উপরে আর কোবতে হ্য়??!!
সত্যি খুব বেশি ভাল হইছে
১৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৩
comment by: তামো ব্লগ বলেছেন: +
১৭. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮
comment by: তারার হাসি বলেছেন: মৈথুনানন্দ, তামো ব্লগ, স্রাফা , নাহিন অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভেচ্ছা ।

 



 


আমার আমি ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪২৪৫