ঈদ এর রঙ
আমার খুব পছন্দের জিনিষ !
আমরা ছয় ভাইবোন যেন এভাবেই থাকি সারাজীবন, একে অন্যকে আদর ভালবাসায় আগলে রাখি !
'৮৯ এ ঈদ এর দিন এমন একটা ঘটনা ঘটেছিল যে জন্য আজ হয়ত আমাদের জীবনে ঈদটা সবসময় অন্য একটা দিন হয়ে আসত।
আমরা সব ভাইবোনের বয়স খুব কাছাকাছি। সারাক্ষণ এ ওর সাথে লেগে থাকি, বন্ধুত্বে আর ঝগড়ায়।
আমার বাবার রিভলবার সবসময় আমার বাবা সাথে রাখতেন এখনো রাখেন। বাইরে গেলে সাথে নিয়ে যান, একটা নীল রঙের টাওয়ালে প্যাঁচানো। যখন ঘরে ফিরেন ওটা বালিশের নিচে থাকে। এখনো রয়ে গিয়েছে নীল রঙের ব্যাপারটা। টাওয়াল বদল হয়, রঙ না।
বাবা বাইরে থেকে যখন ফিরতেন সেই ছোটবেলা থেকেই হর্ণ শোনা মাত্র আমরা নিচে নেমে যেতাম বাবাকে আনতে, দেশে ফেরার পরও এটা রয়ে গিয়েছিল। আমার বাবা আমরা ভাইবোনদের হাতে কিছু না কিছু দিতেন। কাউকে চাবি, ব্যাগ, সেই রিভলবার, কিছু না থাকলে কলম ও চশমা বের করে দিতেন।
যাই হোক, ঈদ এর সেই দিনে আমার অনেক দুস্ট ভাই রিভলবারটা নিয়ে আমার ছোট বোনকে দেখাচ্ছিল কিভাবে গুলি করতে হয়! কারণ ও জানে ওখানে কোন বুলেট নাই। কিন্তু একটা বুলেট সবসময় থাকে তা হয়তো জানতনা। এবং এভাবে খেলতে খেলতে একসময় সে ট্রিগারে চাপ দেয়............ কিন্তু আল্লাহের অশেষ রহমতে ওটা আমার বোনটির কপালে বা বুকে না লেগে পাশ দিয়ে চলে যায়। পরে আমার ভাই বলছিল ও নাকি আমার বোনটিকেই টার্গেট করে গুলি ছুড়েছিল।
এদিকে আমরা দুইবোনকে কোথায় যেন সালাম করার জন্য পাঠানো হয়েছিল শুধু এটা মনে আছে গ্রামের ফাঁকা রাস্তা আমরা শুধু দুইজন হাঁটতে হাঁটতে আসছিলাম আর বিকট শব্দে আমরা দুজন কেঁপে উঠেছিলাম কারণ আমরা প্রায় গেটের কাছেই ছিলাম।
ঘরে ঢুকে দেখি বাবার রাগী চেহারা, মা ভয়ে শেষ। বাবার মাথায় তখন এটা ছিলনা আজ অন্য কোন বিপদ হতে পারত। আমার বাবার রাগটা ছিল আমার ভাইটার উপর, কেন সে ওটা নিয়ে খেলতে গেল আর বুলেটটার টার্গেট হয়েছিল আরেকটা বাবারই অনেক পরিশ্রমের জিনিষ।
এর রেশ কেটে যেতেই সবার মনে হল আজ গুলিটা যদি লেগেই যেত তাহলে কি হত !!!
আমার আরেক বোকা বোনটি আমাকে এক ফাঁকে বলল আজ যদি কিছু হত তাহলে আমরা আর ঈদ করতে পারতাম না। এখন এসব আমরা বলাবলি করলে আমার মেঝবোনটি লজ্জ্বা পায় আর আমার ছোটবোনটি আমার ভাইটাকে প্রায় মনে করিয়ে দেয়, “বড় ভাই তুমি তো আমাকে মেরেই ফেলেছিলে, কত পঁচা ছিলে তুমি ... কিভাবে আমাকে মেরে ফেলতে চাইলে... “ আমার ভাইটা আদর দিয়ে বোনটিকে জড়িয়ে ধরে।
আমরা তিন বোন চার ভাই ছিলাম এখন আছি তিন আর তিন। একটি ভাই আমার, আকাশের তারা হয়ে গিয়েছে। অনেক আদর আর ভালবাসা আমার আদরগুলির জন্য!!!
( ঈদ প্রসঙ্গে লিখতে গিয়ে উল্টাপাল্টা লিখে ফেলেছি, সহ্য করবেন নিজগুণে। )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

