তারার হাসি, আজ তোমার বয়স এক। প্রথম পাতায় আসার ব্যাপারটা জানা ছিল না তোমার। ঠিক এইদিনে আনন্দ আলোর বিজ্ঞান পাতায় এই সাইটের লিঙ্ক ছিল, তুমি অবাক এবং আনন্দিত হলে যখন http://www.somewhereinblog.net এ ক্লিক করে এ সাইটটা দেখতে পেলে ! সাথে সাথেই রেজিস্ট্রেশন, অবাক কান্ড হয়ে গেল খুব সহজ ভাবেই। কিছু না ভেবেই একটা পোস্ট দিয়ে ফেললে তুমি, "আজ আমি এখানে এসেছি, আমার খুব ভাল লাগছে... হা হা হি হি" টাইপ ! যাদুবলে সেটা চলে এল প্রথম পাতায়। তুমি অনেক কিছু পেয়েছ, অনেক ভাল সময় কাটাচ্ছ এখানে।
তোমার প্রথম ব্লগে যারা কমেন্ট করেছিল আমি তোমার হয়ে ধন্যবাদ জানাচ্ছি।
নাদান, কণা, মৃন্ময়, শাওন, নরাধম, বিহংগ, বিবেক সত্যি, বোহেমিয়ান, খুশবু, রাহা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃ্তজ্ঞতা জানাই। প্রথম দিনেই আমার ভাল চাওয়ার জন্য।
তুমি প্রথম থেকেই কাউকে ভাইয়া বা আপু ডাকতে চাও নাই। চেয়েছিলে আড়ালে লুকিয়ে থাকতে, মনে করেছিলে সবাই একেকজন আলাদা একটা মানুষ। আছে তার একান্ত নিজস্ব পরিচয়! ওটাকেই সন্মান জানাচ্ছিলে তুমি।
কিন্তু হল না, পেয়ে গেলে কিছু ভাল বন্ধু !!
আমি গর্বিত এমন বন্ধুদের দেখা পেয়ে.....................
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



