আমার প্রিয় পোস্ট

একটি ট্রেন ভ্রমণ।

৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

শেয়ারঃ
0 0 0


একটুকু রইলেম চুপ করে ;
তারপর বললেম,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।'
------------------------------------------------------------------------------
জাগো রে, জাগো রে, চিত্ত, জাগো রে -
জোয়ার এসেছে অশ্রু - সাগরে।
কূল তার নাহি জানে, বাঁধা আর নাহি মানে,
তাহারি গজনগানে জাগো রে !
তরী তোর নাচে অশ্রু - সাগরে ।।
--------------------------------------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে -
খুশি রই আপন মনে, বাতাস বহে সুমন্দ।।
-------------------------------------------------------------------------------

তোমারে ডাকিনি যবে কুঞ্জবনে
তখনো আমের বনে গন্ধ ছিল,
জানি না কি লাগি ছিলে অন্যমনে,
তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
-------------------------------------------------------------------------------

যাত্রা আমার চলার পাকে এই পথেরই বাঁকে বাঁকে
নতুন হল প্রতি ক্ষণে ক্ষণে।
-------------------------------------------------------------------------

ভাসিয়ে দিতে হবে আমার এই তরী।
তীরে ব'সে যায় যে বেলা মরি গো মরি।
ফুল-ফোটানো সারা করে বসন্ত যে গেল সরে,
নিয়ে ঝরা ফুলের ডালা বলো কি করি ?।
--------------------------------------------------------------------------------

আমি যদি জন্ম নিতাম কালিদাসের কালে
দৈবে হতেম দশম রত্ন নবরত্নের মালে,
একটি শ্লোকে স্তুতি গেয়ে রাজার কাছে নিতাম চেয়ে
উজ্জ্যয়িনীর বিজন প্রান্তে কানন ঘেরা বাড়ি।
------------------------------------------------------------------------

কোন টানে জানা হতে অজানায় চলে
আধো-হাসি আধো অশ্রু-জলে।
ঘর ছেড়ে দিয়ে তবে ঘরখানি পেতে হয় তারে
অচেনার ধারে।
------------------------------------------------------------------

অলসসময়ধারা বেয়ে
মন চলে শূণ্য-পানে চেয়ে।
সে মহাশূণ্যের পথে ছায়া-আঁকা ছবি পড়ে চোখে।
কত কাল দলে দলে গেছে কত লোকে
সুদীর্ঘ অতীতে
জয়োদ্ধত প্রবল গতিতে।
--------------------------------------------------------------------

হে বিরাট নদী,
অদৃশ্য নিঃশব্দ তব জল
অবিচ্ছন্ন অবিরল
চলে নিরবধি।
--------------------------------------------------------------------------------

জীবপালিনী আমাদের পুষছে
তোমার খন্ডকালের ছোট ছোট পিঞ্জরে,
তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান।
---------------------------------------------------------------------------

হাসিটি ছিল বড়ো সুখে ভরা।
মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুশি হতে
হৃদয়টি ছিল তাই হৃদিপ্রাণহরা।
তোমার আপন ছিল ভালো তুমি বেসেছিলে
এই শ্যাম ধরা,তোমার এই শ্যামধরা।।
-----------------------------------------------------------------------------
রবীন্দ্রনাথ থেকে ধার করা ... একমাত্র আশ্রয়স্থল।

 

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
অধর বলেছেন: তোমারে ডাকিনি যবে কুঞ্জবনে
তখনো আমের বনে গন্ধ ছিল,
জানি না কি লাগি ছিলে অন্যমনে,
তোমার দুয়ার কেন বন্ধ ছিল।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন:
কি জানি সে আসবে কবে
বসন্তের এই মাতাল সমীরণে ...

২. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
পারভেজ বলেছেন: অসম্ভব ভালো লাগলো। পুরো ভ্রমণটাই হয়ে গেলো যেন! কতো চেনা এই পথটা! কতোদিন হয়ে গেলো সূবর্ণে চড়া হচ্ছেনা। :(
অনেকগুলো প্লাস দেয়ার সুবিধাটা থাকা উচিত ছিল।
প্রিয়তে।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন:
সূবর্ণ তার রঙ বদলে সাদা হয়ে গিয়েছে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা।

৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
অন্যমনস্ক শরৎ বলেছেন: অনেক ভালো লাগলো। চিটাগাঙ ইউনি মনে হয়।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন:
ইউনি পার করে এসেছি অনেক আগে।
এটা ঢাকা চট্টগ্রামের রেলপথে...

৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন:
হাসি দেখে মনে হচ্ছে তুমি ঠিক ওখানে ছিলে...
কেন যে টম বেচারাকে নাজেহাল কর ... :(

৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
মাহাফুজুর রহমান বলেছেন: চমৎকার।ছবিগুলো অসাধরন।ধন্যবাদ আপনাকে।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন:
ছবি্র সাথে কবিতা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১২
আইরিন সুলতানা বলেছেন: ভালই লাগছিল পড়তে...মাঝে মাঝে ছবি...চমৎকার এবং উপভোগ্য...সবটুকু অংশই।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা আইরিন।
অনেক ভাল থেকো, অনেক আদর।

৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২
অপ্‌সরা বলেছেন: আর একটা প্লাস নাও আপুনি।
অনেক অনেক অনেক সুন্দর ছবিগুলো তার উপরে রবীন্দ্রনাথ।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন:
আর অপসরা ... :)

৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
রিসাত বলেছেন: ++(তনুজা ইশটাইল)
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন:
ইশটাইল ... !!!
মোগাম্বো খুশ হোয়া

৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৯
ক-খ-গ বলেছেন: আরে জোস হৈছেতো.......
০১ লা মে, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন:
জোস একটা ধন্যবাদ আপনাকে।

১০. ০১ লা মে, ২০০৯ রাত ১২:০৭
মৃন্ময় আহমেদ বলেছেন: একটু নস্টালজিক হইয়া পড়িলাম।। কতো যে ট্রেন জার্নি করেছি দেশে থাকতে... আমার প্রিয় ভ্রমণ...
০১ লা মে, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন:
দেশের বাইরে গেলেই মানুষ এমন নস্টালজিক হয়ে পড়ে সবকিছুর জন্য। কি জানি নেই, কি জানি নেই একটা ভাব কাজ করে।
শুভেচ্ছা !

১১. ০১ লা মে, ২০০৯ রাত ১২:২৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দারুণ। সবাই দেখি ঘুরে বেড়ায় আর ছবি পোস্ট করে, সাথে বোনাস কবিতা। :(
০১ লা মে, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন:
এই পোস্টের কবিতা ধার করা।
আমি লিখতে পারি না তাই ছবির আশ্রয় নিই। (ছবি ভাল তুলতে পারি তাও কিন্তু না)।
ধন্যবাদ আপনাকে।

১২. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৩৬
মৃন্ময় আহমেদ বলেছেন: দেশের বাইরের সাথে এ ট্রেন যাত্রার নো রিলেশন... দেশে থাকলেও এই লেখা পড়ে নস্টালজিক হতাম।
০১ লা মে, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন:
অনেক শুভকামনা মৃন্ময়।

১৩. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৪৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।'

রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।'

________________________

ছবি আসাধারণ
১ম ছবিটা দেখে রবীন্দ্রনাথও মুগ্ধ হবেন আশা রাখছি।
তাকে দেখাতে পারেন।

শুভকামনা
০১ লা মে, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন:
তিনি দেখেছেন এবং ...

১৪. ০১ লা মে, ২০০৯ রাত ১২:৫৬
নাজনীন খলিল বলেছেন:
চমৎকার!+++++++++++

কেমন আছো? অনেক শুভেচ্ছা রইল।
০১ লা মে, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন:
আমি ভাল আপু।
তোমাদের মিস করি, থাক না এখন।

০২ রা মে, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন:
ধন্যবাদ।

১৬. ০১ লা মে, ২০০৯ বিকাল ৪:০৫
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: আমি ট্রেনের জানলা দিয়া বাংলা দেখি না আফসোস লাগে।
কখনো কখনো নেমে মাটের বুকে দৌড় দিতে ইচ্ছে করে।
০২ রা মে, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন:
দে দৌড়, কে মানা করল।
একজন প্লেয়ারের সে বডি ফিটনেস তো আছে। :)

১৭. ০২ রা মে, ২০০৯ দুপুর ১২:৫১
সাইফুর বলেছেন: ছবিগুলো ভালো লাগছে
০২ রা মে, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন:
পুদিনা পাতা।

১৯. ০২ রা মে, ২০০৯ দুপুর ১:৪৫
আউলা বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে :)
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন:
শুভেচ্ছা রইল আউলা।

২০. ০২ রা মে, ২০০৯ বিকাল ৩:২৫
সহেলী বলেছেন: তোমার ভ্রমনের আনন্দ অভিজ্ঞতা ছড়িয়ে দিলে ...
কত্ত সুন্দর ছবি আর তার সাথের লেখাগুলো !
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন:
ধন্যবাদ সহেলী, ভাল আছেন নিশ্চয়ই।

২১. ০২ রা মে, ২০০৯ বিকাল ৩:৩৩
কালপুরুষ বলেছেন: লেখার মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ হয়ে গেল।

ভাল লাগলো।
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।

২২. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ১০:১০
নিহন বলেছেন: ছবির সাথে কথার মিল জাক্কাচ ।
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন:
কেক কোথায় আমার ?
আজব ছেলে তুমি !

২৩. ০৫ ই মে, ২০০৯ রাত ১২:৪৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: দেখার চোখে ছবিগুলোর পছন্দ ভালো... কিছুদিন আগে ইচ্ছে করেই মফস্বলের লোকাল ট্রেন ভ্রমণ দিলাম।। অন্যরকম্‌...............
০৫ ই মে, ২০০৯ রাত ১১:০১

লেখক বলেছেন:
শুনে ভাল লাগল, মন আর মানবিক দিকগুলি কাজ করলেই এমন উল্টাপাল্টা কাজ করতে ইচ্ছা করে।

২৪. ০৫ ই মে, ২০০৯ রাত ১১:১০
চিকনমিয়া বলেছেন: আফনেতো ভালাই ফুডু তুলেন, ভালা
০৬ ই মে, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন:
পুদিনা পাতা চিকন মিয়া।

২৫. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:৪১
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: তারামনি তুমারেতো কেউ কবু মাইনাস দেয় নাই!!
আমি য়েকটু ট্রাই করে ইতিহাস হমু?:)
২৭ শে মে, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

২৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫
মে ঘ দূ ত বলেছেন: "রবীন্দ্রনাথ থেকে ধার করা ...
একমাত্র আশ্রয়স্থল।"

ছবিগুলো এবং নীচে কবিতা গুলো পছন্দ হয়েছে।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন:
হ্যাঁ, একমাত্র আশ্রয়স্থল।
অনেক ধন্যবাদ।

২৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৮
চতুষ্কোণ বলেছেন:
অলসসময়ধারা বেয়ে
মন চলে শূণ্য-পানে চেয়ে

অসাধারণ! +++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন:
এই পোস্টের ছবি তেমন ভাল আসেনি, কিন্তু আমার নিজের অনেক প্রিয় পোস্ট।
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই