আমার প্রিয় পোস্ট

জীবন সাগরে ...

২৮ শে মে, ২০০৯ রাত ১০:৪১

শেয়ারঃ
0 0 0




জীবন সাগরে বাইছি তরী,
আমি একাকী ভাঙ্গা হাল ধরতে পারি
এই অসময়ে কোন বন্ধুর হাত
ধরবে আমার হাত দেব পাড়ি
হেইয়া ...

সুজন বন্ধু সে কোথায় আছে
কেমন করে যে টানবে কাছে
ঝড় তুফানে যে ঢেউ এর খেলায়
ভাসবে আমায় নিয়ে এই অবেলায়
ঝড়ের মাদল এই ঢেউ এর দোলা
দুচোখ ভরে আমি দেখতে পারি
বন্ধু তুমি থেকো আমার পাশে
হাতে হাত রেখে যেন চলতে পারি।
হেইয়া....
........................

জীবন দুলছে দুলছি আমি
দুলছি তবুও আমি হাসতে জানি
এক থেকে হাজারটা বন্ধু পেলে
হাজার কন্ঠে গান গাইতে পারি
এইতো সময় বন্ধু চেনার
এসো সবাই মিলে জান কবুল করি
জীবন যতই ভয় দেখাক
সবাই মিললে তা সইতে পারি
হেইয়া ...
-----------------------------
লোপামুদ্রা মিত্রের অসম্ভব সুন্দর একটা গান।

Click This Link

 

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ৯:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে মে, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন:
হয়তো আগেও শুনেছেন, তারপরেও শুনে দেখেন। ভাল লাগবে...

২. ২৮ শে মে, ২০০৯ রাত ১০:৫৭
শেখ রহিম বলেছেন:

শুনে দেখি গানটা সুন্দর কি না?
যদিও ইদানিং আপনার ব্লগে আসতে বয় পাই!!! কখন ব্লক করে দেন কে জানে!!!!!!
২৯ শে মে, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন:
:) :(

৩. ২৮ শে মে, ২০০৯ রাত ১১:০৭
মুক্ত বয়ান বলেছেন: ও.. এইটা গান!!
আমি ভাবছিলাম.. বাসায় বিয়ার কথা কইতে পারতেছেন না.. তাই, আমগোরে জানাইলেন। ;)
গানটা আসলেই সুন্দর। আগেই শুনছি..
এই রকম আরেকটা গান আছে ..
"আয় কে যাবি আয়
কে মন হারাবি আয়"
শুইনা দেখেন.. আপাতত বিজি.. লিংক দিতার্তাছিনা। :(
২৯ শে মে, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন:
ঠিক আছে।

৪. ২৯ শে মে, ২০০৯ রাত ১২:২৩
কালপুরুষ বলেছেন: শুনেছি গানটা। খুব ভাল গান।
২৯ শে মে, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে ...
গান সবসময়ই সুন্দর।

৫. ২৯ শে মে, ২০০৯ রাত ১২:৩৮
আশরাফ মাহমুদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

(ছবিটা কার? ;) সুন্দর। )
২৯ শে মে, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন:
ছবিতে আমার বন্ধু বাবু, ছবিটা আজ থেকে ৭/৮ বছর আগে তোলা।
ধন্যবাদ আপনাকে।

৬. ২৯ শে মে, ২০০৯ রাত ৩:৫৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
"তোমার জন্যে মেঘলাদুপুর/ অসময়ে বর্ষণ/ তোমার জন্যে কনেদেখা আলো/ বিকেলের আয়োজন...
তোমাকে ভেবেই এ জীবনে লাগে/ ঝড়ের ভীষণ টান/ এ মরুভূমিতে তোমার জন্যে আমার পুষ্পস্নান...

ডেকে যায় তোমাকে..."

এটা কি শুনেছেন, তারা?
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন:
শোনা হয়নি...

৭. ২৯ শে মে, ২০০৯ রাত ৮:৩০
জেরী বলেছেন: ছবিটা কার আপু??

**আমারে ও কয়েকজন নিয়মিত মাইনাস দেয়। আগে রাগ লাগলে ও এখন নিজেরে সেলিব্রেটি ব্লগার ভাবি.......সেলিব্রেটি ব্লগার না হলে কি কেউ নিয়ম করে মাইনাস দিয়ে যাবে নাকি??;)
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন:
কাল রাগ লেগেছিল, আজ আর রাগ নেই... থাক, যার ইচ্ছা দিক, সমস্যা তো নেই।

৮. ২৯ শে মে, ২০০৯ রাত ১০:৩৭
চিকনমিয়া বলেছেন: ঠান্ডা গান ভালা লাগেনা, তয় কাইলকাই আফারে পেলাচ দিচি
২৯ শে মে, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন:
ভাল লাগে নাই বলছ ? :(

৯. ০২ রা জুন, ২০০৯ রাত ৩:৩৯
মৃন্ময় আহমেদ বলেছেন: বন্ধু তুমি থেকো আমার পাশে
হাতে হাত রেখে যেন চলতে পারি।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন:
শুভকামনা সবসময়ের জন্য মৃন্ময়।

১০. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:০২
মেঘ বলেছেন: খুব দারুণ একটা গান।
মনে করানোর জন্র ধন্যবাদ।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন:
কিছু মনে পড়ে গেল কি ? :)

১১. ১১ ই জুন, ২০০৯ রাত ১২:২৭
নাজনীন খলিল বলেছেন:
গানটা একসময় শুনবো। মুক্তবয়ানের কমেন্ট লাজওয়াব।:)
১১ ই জুন, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন:
:P

১২. ১১ ই জুন, ২০০৯ সকাল ৮:৩০
বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: তুমি বলছিলা সবসময় আছ....:(
য়েখন তোমাকে কোথাও পাচ্ছি না:(:(
১১ ই জুন, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন:
আমি যখন ডুব দিই, আমার ছায়াও আমাকে খুঁজে পায় না।

* তোমার প্রোফাইলের ছবি এটাই থাকুক।

 

মোট সময় লেগেছে ০.৮৯৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই