আমি তোমার অস্থিরতা দেখতে চাই না, আমি চাই তোমার শান্ত চিত্ত।
আমাকে আশ্বস্ত কর, সত্য শ্রবণে দ্বিধা দূর কর, নিরুদ্বিগ্ন ভাবে আমায় শেষ করতে দাও।
উত্তেজিত হতে বাধ্য করেছো তুমি...
মিথ্যাবাদী তুমি, নিজেকে সর্বনিন্ম স্তরে নামিয়ে এনেছে।
নিষ্কাম অকর্ম একজন।
মহান সাজতে চাইতে, ছিলেও আমার চোখে তেমন।
কেন চুপ করব?
ভাবার সময় ঐ নীল আকাশটার দিকে তাকিয়েই তোমাকে ভাবতাম।
অথচ ...
সব নীতিকে বিসর্জন দিয়ে আঁধারে ডুবে গেলে সেই নিষ্কলুষ তুমি...
এরপর আর কি থাকতে পারে আমার কাছে?
ভাবলে কি করে, আমার মনকে অনাবৃত করব সব অন্তর্জ্বালা ভুলে?
তবে হ্যাঁ...
আমি এখন মৃত একজন হলে তোমার জন্য ভাল হত।
কঠোর এবং নিষ্ঠুর তুমি, এখন কেন কাছে পেতে চাইছ?
সব হারিয়েছ কি?
মনে আছে আমার সব...
সব কিছুর উর্ধে বিরহ যন্ত্রণা সহ্য করেছি, এসব কিছুই না।
আহ, থামো তো!
এখন আমি দুর্বল নই, মানসিকভাবে পরাভূত হবার কোন সম্ভাবনা নেই।
একি কাঁদছ!
কান্না ঝরে ছায়া মানবের, চরম বিস্ময় আমার জন্য!!
বিমল আনন্দ উপভোগ করলাম, আজ আমার অনেক আনন্দ।
অতৃপ্ত আমি আজ পরিপূর্ণ তৃপ্ত...
অবসান হল অপেক্ষার।।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



