আমার প্রিয় পোস্ট

দৃক গ্যালারীতে ...

২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫

শেয়ারঃ
0 1 0



ঢাকার ধানমন্ডিস্থ দৃক গ্যালারীতে চলছে আলোকচিত্র প্রদর্শনী। সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্যের ধারাবাহিকতায় আমার তোলা একটা ছবি ওখানে ঝুলে আছে!
কিছু না জেনে না বুঝে কেউ যখন কোন কিছু করার পর বাহবা টাইপ কিছু পায় তাহলে সে আনন্দ অন্যরকম। :)


আমি সংবাদটা পেয়ে খুশিতে ঢাকা শহর যাব ঠিক করলাম। ঠিক গ্যালারীর সামনে গিয়ে শুনলাম কিছু অপ্রীতিকর সংবাদ। বিতর্কিত মানুষকে দিয়ে উদ্বোধন করানোর ফলে অনেকেই এই উদ্বোধনী অনুষ্টান বয়কট করেছে, মনটাই খারাপ হয়ে গেল।




বিনয় টিনয় কিছু নয়, সত্যিকার অর্থেই সবচেয়ে পঁচা ছবিটা আমারই ...
আরো খারাপ লেগেছে প্রিন্ট করানোর পর ছবিটা ভাল দেখাচ্ছিল না কারণ ছবিটা সাধারণ একটা ডিজিটাল ক্যামেরায় তোলা ছিল। /:)


আমরা নিজেরাই ছবিটার সামনে দাঁড়িয়ে ছিলাম, আমরাই দেখছিলাম। অনেক ভাল ছবির ভীড়ে এটা কেউ দেখছিলই না...


অবশেষে দেখতে পেলাম দু’জনকে, তাই একটুও বিলম্ব না করেই ক্লিক ক্লিক। অবশ্য তারা নিজেরাই ফটোগ্রাফার এবং তাদের তোলা ছবিও ছিল প্রদর্শনীতে।


এই ছবির ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি এই ভার্চুয়াল জগতে তখন সে পড়ত মাত্র অষ্টম শ্রেনীতে, আমরা বেশ ক'জন ওর আম্মু হয়ে গিয়েছিলাম, খুব বকতাম তাকে, পড়ালেখা করার জন্য। আমি এখনো ওকে ডাকি বাচ্চা, তার আরেকটি পরিচয়, সে এখানে ব্লগিং করে।
আরেকজন আমার পরিবারেরই সদস্য, আমাকে সেই বেশি উৎসাহ দিয়েছিল ঢাকায় যাবার জন্য এবং বলেছিল তার শুক্রবারটা আমার জন্য বরাদ্দ।





শুক্রবার সকালে গিয়ে রাতেই ফিরে এসেছি নিজের ঘরে... ইচ্ছে ছিল আরো থাকার কিন্ত ফেরার সময় হয়ে গেল, খুব অল্প সময় ছিলাম কিন্তু আনন্দ পেয়েছি অনেক।
অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্রিয় নির , এ

 

সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ, গম্ভীর ভাবে হুম বলে যাবার জন্য।

২. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ছবি তোলার শখ আমারো আছে। আপনি কিভাবে ছবি পাঠিয়েছিলেন ?
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন:
অনলাইনেই আপনি সদস্য হতে পারবেন।
http://www.flickr.com আপনি রেজিস্ট্রেশন করেন, বেশ অনেকগুলি গ্রপ আছে আমাদের দেশের। পছন্দ মত গ্রুপে জয়েন করুন।
ধন্যবাদ।

৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৫
কার্ল মার্কস বলেছেন: অভিনন্দন আপনাকে, আপনার সুবাদে ২/১টা ছবি কম্পিউটারে দখেলাম।
তবে দৃকে অংশ গ্রহণ বলে কথা !
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, আপনাকে।
দৃক গ্যালারীতে প্রদর্শনীটা হচ্ছে বলেই অনেক ভাল লাগছিল।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা নাঈম।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন:
" কিম কে ?? " কিছুই বোঝা গেল না ... :(

৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৩
সাইফুর বলেছেন: তাহলে অভিনন্দন
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন:
এটা তেমন কোন বড় ব্যাপার না কিন্তু আমি আনন্দিত, ধন্যবাদ সাইফুর।

৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
মহলদার বলেছেন: আপনার তোলা ছবিটা ভালই তো লাগছে।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন:
দূর থেকে খারাপ না কিন্তু প্রিন্ট করার পর একটু সমস্যা হয়েছে।
একদিন নিশ্চয় অনেক ভাল ছবি তুলতে পারব, ধন্যবাদ আপনাকে।

ব্লগে আপনি একটা পূর্ণিমার চাঁদের ছবি দিয়েছিলেন, দূর্দান্ত একটা ছবি সেটা।

৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
জুল ভার্ন বলেছেন: সত্যিকার অর্থেই "ঘর হইতে দুই পা ফেলিয়া"-এখনো ওখানে যাওয়া হলোনা!
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন:
সাধারণত এমনই হয়, ধন্যবাদ।

৯. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
সাইফুর বলেছেন: ছেলেটাকে চিনছি :P
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: :)

১০. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
স্রাফা বলেছেন: এই প্রদর্শনীতে আমিও গেছিলাম।
আমার কাছে খুব ভাল লাগছে সবার একটা করে ছবি।
তুমি কখন গেছিলা?:)
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন:
তাই ? :)

১১. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৬
আলী আরাফাত শান্ত বলেছেন: যামু কালকে পরশুর মধ্যে!
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন:
জানাবেন কেমন লাগলো প্রদর্শনী, অনেক শুভকামনা।

১২. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০
আশাবাদী মানুষ বলেছেন: গুড ওয়ার্ক । দেশে আসলে যাব সেখানে।
২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: সবসময়ই কিছু না কিছু থাকে এই গ্যালারী্তে।
অবশ্যই যাবেন, ভাল লাগবে।

২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা!

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৩
সোহান বাশার বলেছেন: দৃক গ্যালারীতে ... স্থান পাইছেন এতে আমি মনে করি আপনি অনেক কিছু পেয়েছেন।



২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে, এইজন্যই শেয়ার করা এখানে।
সহব্লগারদের শুভকামনা কাম্য।

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
রোহান বলেছেন: ফটু ভালো হইছে...
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন:
ধন্যবাদ অনেক।

১৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২২
ঘাসফুল বলেছেন: এতো দেখি বিরাট কারবার- আপু :)
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন:
বিরাট কারবার এই কথাটি আমার এক কাজিন বলে সবসময়, বিরাট কারবার, একটা কারবার। :)

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫
অন্যমনস্ক শরৎ বলেছেন: কনগ্রাচুলেশন।

মাগার দেশ টিভির রাজাকারকে দিয়ে এই প্রদর্শনী উদ্বোধনের জন্য দৃককে মাইনাস।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন:
এটাই বেদনাদায়ক।
দেশ নয় মনে হয়, দিগন্ত।

১৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৯
শয়তান বলেছেন: বাচ্চার শেষ পোস্ট দ্রষ্টব্য।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন:
দেখলাম...

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, বিনা নোটিসে সময় দেবার জন্য।

২১. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭
অন্ধ দাঁড়কাক বলেছেন: ছবিটাতো সেরাম আসছে :)
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন:
সেরাম ... মুহূর্তটাই সুন্দর ছিল।
কিন্তু ছবিটা প্রিন্ট করার পর তেমন ভাল আসেনি।

২২. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫
লীনা দিলরূবা বলেছেন: আপনাকে অভিনন্দন।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, শুভকামনা।

২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা ।

২৫. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২
পারভেজ বলেছেন: অভিনন্দন :)
চমৎকার ছবি!
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন:
ধন্যবাদ অনেক, শুভকামনা সবসময়ের জন্য।

২৬. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর ছবি ......অভিনন্দন তারার হাসি
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা।

২৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ভেবে ভেবে বলি বলেছেন: অভিনন্দন তারার হাসি। :)
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন:
ভেবে ভেবে বলি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন:
সুইট জেরী।

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন:
শামীম, অনেক ভালো ফটোগ্রাফারদের ভীড়ে আমার একটা ছবি... ভাবতেই অন্যরকম লাগছে।
শুভেচ্ছা।

৩০. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯
পাথুরে বলেছেন: বাহ্ ভালো তো.......
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন:
শুভেচ্ছা। :)

৩১. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
মে ঘ দূ ত বলেছেন: বাহ্‌! অভিনন্দন
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন:
মেঘদূতের অভিনন্দন মেঘকণার সাথে গৃহীত হল, শুভেছা।

৩২. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১২
অপ্‌সরা বলেছেন: তোমার ছবিটা আমার খুবি ভালো লেগেছে আপুনি!!!!!!!!!
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন:
অপ্সরাকে অনেক শুভকামনা জানাচ্ছি।

৩৩. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৫
সাইফুর বলেছেন: পার্টি কিন্তু দিতে হবে । নো ওয়ে :-0
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: :)

৩৪. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫
একরামুল হক শামীম বলেছেন: সাইফুর বলেছেন: পার্টি কিন্তু দিতে হবে । নো ওয়ে :-0
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন:
পার্টি দিলেও তোমার মিস হয়ে যাবে।

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন:
এই ছবিটাও তোলা হয়েছে মাঝামাঝি ধরণের ক্যামেরায়। :)
ধন্যবাদ।

৩৬. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১২
আকাশ অম্বর বলেছেন: বাহ্‌! সুন্দর তো! অভিনন্দন!
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন:
জীবন এখানেই, এই সুন্দরে।
শুভেচ্ছা।

৩৭. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৩
জেমিনি বলেছেন: হুমমমমমমমমম আমাদের পার্টি দিতে হবে :) B-)
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: আমাদের পার্টি, হতেও পারে... :)

৩৮. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
ভুরিদত্ত বলেছেন: আপনি কোন ধরণের ফটোগ্রাফার?

আমি যেমন ফ্যাশন ফটোগ্রাফার - অ্যামেচার যদিও।
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন:
আমি কোন ধরনের ফটোগ্রাফারই না...
ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন:
যেখানে আমি আছি সেখানে পার্টি যদি হয় ... :)

৪০. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
দ্রোহি বলেছেন:
অভিনন্দন!
ছবিটা চেনা চেনা লাগে? :)
২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমার মনে হয়... আচ্ছা থাক, নাই বলি...
ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: শুভেচ্ছা !

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন:
ধন্যবাদ জানাই।

৪৪. ২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬
পুরাতন বলেছেন: অভি গেল নন্দন পার্ক
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন:
শুভ গেল ইচ্ছা নদীতে ...
:)

৪৫. ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪২
আইরিন সুলতানা বলেছেন: এই পোস্টটাই আশা করছিলাম । ফটোগ্রাফি ব্যাপারটা আমা ভাল লাগে খুব। যারা ফটোগ্রাফার তাদের দেখার ভঙ্গিটাই আলাদা হয়।

তবে ফটোগ্রাফি দেখলেই আফসোস হয়, আমার কোন ক্যামেরা নেই ! এমনকি মোবাইল ক্যামেরাও না ! :(
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন:
প্রত্যেক মানুষের দেখার ভঙ্গিটাই আলাদা...
অনেক অনেক শুভকামনা।

৪৬. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০০
আকাশ অম্বর বলেছেন:

একটা কথা জানতে চাচ্ছি, তারার হাসি।
এই ছবিগুলো কিভাবে সিলেকশন হয়েছিলো?

জানালে কৃতার্থ হবো।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন:
আমি খুব গুছিয়ে কিছু লিখতে পারি না, আমি বরং একটা লিঙ্ক দিচ্ছি। আপনি প্রথম থেকেই মন্তব্য পড়ে যান ব্লগের মত করে... বুঝতে পারবেন কিভাবে সিলেকশন হয়েছিল। :)

Click This Link

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, হৃদছায়া ।

৪৮. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২০
আকাশ অম্বর বলেছেন: 'আমি খুব গুছিয়ে কিছু লিখতে পারি না' - হাহা! ও আচ্ছা! তাই নাকি! :-)

অনেক ধন্যবাদ। জেনে নেবো।
শুভরাত্রি, তারার হাসি!
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন:
সত্যিই পারি না...
শুভেচ্ছা।

৪৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আহেম আহেম..........

ছবির পেছনের নিগূঢ় অর্থটি জানাইতে আজ্ঞা হয়। নাইলে কিন্তু 'নো প্লাস'! B-)) :-B
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন:
কথা কিছু কিছু, বুঝে নিতে হয় :P

২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

৫১. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫০
মুনশিয়ানা বলেছেন: প্রদর্শনী শেষ হয়ে গেছে, ভীষন আফসোস... :(

আমার বাসা থেকে প্রায় হাঁটাপথ। কয়েক ঘন্টা আগে জানলেও দেখে আসতাম আপনার ছবির প্রদর্শনী। আসলে পোষ্টটা চোখেই পড়েছে দেরী করে।

তবুও তারার হাসিকে অনেক অনেক অভিনন্দন, তার ছবি তোলা চলতে থাকুক। তার যেন একটা সোনায় বাঁধানো ক্যামেরা হয়। আমিন।। :) :)
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন:
আগামীতে কখনো হলে খবর দিব, সোনায় বাঁধানো ক্যামেরা নিয়ে হাজির হবেন। :)

৫২. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক অভিনন্দন...
তোমার ছবিটা অনেক সুন্দর।
অনেক ভালো থেকো...........
জীবন কাটুক এমনই আনন্দে .......
শুভকামনা।
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন:
প্রিয়টা ...

৫৩. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০
দীপান্বিতা বলেছেন: অনেক অভিনন্দন....:)

আপনি তো দারুন ছবি তোলেন! ওই ছবিটা এখানে দেওয়া যায়! তাহলে আরো ভাল করে দেখি! 8-|
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন:
ধন্যবাদ দীপা, দারুন ছবি তুলতে পারি না... কিভাবে যেন চলে গিয়েছে ছবিটা...

৫৪. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৭
আলী আরাফাত শান্ত বলেছেন: ২৭তারিখের এক ফাকে ঘুইরা আসছিলাম

আর পাশে থাকা বান্দবীকে বলতেছিলাম
এইটা আমার এক আপুর তোলা ছবি:)

অনেক কয়টা দারুন ছবি আছে ঐখানে:)
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন:
অনেক অনেক সুন্দর ছবি আছে ওখানে, থিমই ছিল এমন... "ছবিতে ফুটিয়ে তোলো বাংলাদেশ"।
অনেক অনেক ধন্যবাদ শান্ত।

৫৫. ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৯
আজম বলেছেন: হুম..আসলেই সুন্দর হয়েছে ছবিটি। সন্ধ্যার আলোর ফুটিয়ে তুলা রঙগুলো অদ্ভূত।আমি গ্রামে গেলে প্রচুর সন্ধ্যার ছবি তুলি।
এই ছবি টির লোকেশন কোথায়?
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন:
আমার এ সময়টা অন্যরকম মনে হয়, ঠিক আজানের আগের মুহূর্তে তোলা।
এটির লোকেশন খুলশী হিলের সাথেই লাগোয়া গ্লাক্সো হিল।
ঠিক এমন ব্যাকগ্রাউন্ড পাবেন সি আর বি হিল থেকে, ও এলাকাটাও অনেক সুন্দর।
শুভকামনা।

৫৬. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪০
ভোরের তারা বলেছেন: ছবির লোকেশন এবং বিষয়বস্তু দুটোই খুব সুন্দর। অভিনন্দন।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন:
ধন্যবাদ অনেক।

৫৭. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫
রুবেল শাহ বলেছেন:
এই প্রদর্শনীর আগে ও পরের অনেক ছবি ফ্লিকারে দেখেছি..........


শুভেচ্ছা ও শুভ কামনা সবসময়

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন:
আমি জানি, শুভকামনা রুবেল।

৫৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
আকাশচুরি বলেছেন: অভিনন্দন, প্রিয় তারার হাসি :)
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন:
স্বাধীন বাংলা থেকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা।

৫৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: অভিনন্দন। অনেক।

======================
তারার হাসিকে চিনে রাখলাম।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন:
অনেক শুভকামনা ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই