somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু গানের লিরিক্স...............ভাল লাগলে আওয়াজ দিবেন।।।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীপ ছিলো শিখা ছিলো
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

ঝর্না কেমনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

দীপ ছিলো শিখা ছিলো
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

--------------------------------------------- মান্না দে
লিংক
###########################
কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে

দখিনা বাতাসের তোড়ে
খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা
ঝিলমিল নদীর কূলে আসিরে

কান্দে তবু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে

মাইনষের স্বপন
ঘুনে ধরা বইঠা যেন
দুমড়ায় মুচড়ায় যায়
সব বন্ধুরে

কান্দে শুধু মন কেন কান্দেরে
যখন সোনালী রূপোলী আলো
নদীর বুকে বাসা খোঁজেরে
ব্যান্ড - ভূমি (কলকাতা)
link
#################
বেদনা মধুর হয়ে যায়
------- জগজিৎ সিং

বেদনা মধুর হয়ে যায়,
তুমি যদি দাও ।।
মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।

কুয়াশায় রাত হয় ভোর,
কেটে যায় আঁধারের ঘোর ।।
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।

যেদিন জেনেছে এই মন,
তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে,
সবই যে তোমার ।।

যত ভুল ভেঙে গিয়ে তাই,
দেখি ফুল যেদিকেই চাই ।।
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও ।।
মুখের কথাই হয় যে গান,
তুমি যদি গাও ।।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।
link
-০-০-০-০-০-০-০-০-০-০-০-
যেখানে সীমান্ত তোমার
-কুমার বিশ্বজিৎ

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে(২)

হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেতো আমার আছে জানা(২)
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে(২)

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আশা(২)
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
Link
------------------------
ব্যান্ড মহীনের ঘোড়াগুলি – শহরের উষ্ণতম দিনে

শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে
বৃষ্টির নিশ্বাস তোমায় দিলাম আজ ।
আর কিইবা দিতে পারি
পুরোনো মিছিলের পুরোনো ট্রামেদের সারি
ফুটপাত ঘেসা বেলুন গাড়ি
সুতো বাঁধা যত লাল আর সাদা
ওরাই আমার থতমত এই শহরে
রডোডেন্ড্রন,
তোমায় দিলাম আজ।

কি আছে আর
গভীর রাতের নিয়ন আলোয়
আলোকিত যত রেস্তোঁরায়
সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার
সব থেকে উঁচু ছাদ
তোমায় দিলাম আজ।

পারবো না দিতে
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস
তোমায় দিলাম আজ ।

শহরের কবিতা আর ছবি
সবই তোমায় দিলাম আজ ।

তোমায় দিলাম, তোমায় দিলাম , তোমায় দিলাম
তোমায় দিলাম, তোমায় দিলাম , তোমায় দিলাম
Link

উৎসর্গঃ একজন আরমান ভাই কে।।তার শূন্যতা গুলো ভরে উঠুক এক অনাবীল আনন্দে.............
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×