ইচ্ছে ডাণার কবিতা.
২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একই বৃত্তে বন্দি মোরা একই বৃত্তে বন্দি
যে বসে ভাই হট সীটেতে
করে ফায়দা লোটার ফন্দি।
ধানে দিলে ধান টা পঁচে
নৌকা্ও হয় ফুটো
বৃত্তে ঘুরে জীবন কাটে
সামনে ঝুলে মুলো।
#
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
মেঘলা আকাশ সকাল দুপুর
ক্লান্তি উবে যাক
আজ বৃষ্টি থাক।।
#
কারও হৃদয় পোড়ে
কারও হৃদয় জুড়ে
কারও হৃদয়ের অন্ত পুরে।
#
ত্রিভূজ প্রেমের গল্প
সময় খুবই অল্প
হৃদয় পোড়ার গল্প।
#
ভালবেসে ভাল থাকিস
জীবন যন্ত্রনা উবে
দেখা হবে জানিস
পশ্চিমে নয় পূবে।
#
যখন তোমার হৃদয় জুড়ে ধোঁয়া
আমি তখন খাচ্ছি বসে মোয়া
ভালবাসা নয় ফালতু আমার কাছে
দূর্ণাম রটুক যতই আমার পাছে
পাবে নিশ্চয় বিয়ের নিমন্ত্রন
সময় যতই করুক মন্থন।
#
কখন জানি ছিঁড়ে গেছে তার
ছেড়া তার জোড়া লাগেনি আর...
তারপর থেকে এখনও তেমায় স্মরি
হৃদয় পোড়ে ভালবাসা পেলে মরি।
পরিশেষে শুধু একটাই জবাব দিতে পারি আজ সকল অসম্ভবের মাঝে আজ কেবল বেঁচে আছি.............বেঁচে আছি.............শুধুই বেঁচে আছি.............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস...
...বাকিটুকু পড়ুন
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।
তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।...
...বাকিটুকু পড়ুন
অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,...
...বাকিটুকু পড়ুন