আমার প্রিয় পোস্ট

ওয়েব পেজের পূর্ণ স্ক্রিন শট নেয়া যখন এতটাই সহজ......!!!

১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪২

শেয়ারঃ
0 0 0

আপনি কি কোনো ওয়েব পেজের পূর্ন স্ক্রিন শট নিতে চাচ্ছেন? হ্যা, এই কাজটি আমরা অনেকেই নানা সফটওয়্যার বা এডঅন্স এর সাহায্য নিয়ে করে থাকি। কিন্তু কেমন হবে যদি এসব কিছুর সাহায্য ছাড়াই কাজটি অনেক সুন্দরভাবে করা যায়???

aviary ডট কম আমাদেরকে এই সুযোগটি দিচ্ছে। আপনি যেই ওয়েব পেজের স্ক্রিন শট নিতে চান সেই পেইজের url টি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে “aviary.com/আপনার url” -এভাবে লিখুন। তারপর বাকি কাজটুকু aviary আপনাকে করে দিবে।

যেমন ধরুন http://www.bdcomcn.com এই পেইজটির একটি স্ক্রিন শট নিতে ব্রাউজারে লিখতে হবে-
http://aviary.com/http://www.bdcomcn.com তারপর Press Enter!



ব্যাস, বাকি কাজ aviary করবে। তারপর প্রয়োজন মত Edit করে ইমেজটি আপনার কম্পিটারে সেভ করুন।
দেখুন কত সহজেই স্ক্রিন শট নেয়ার কাজটি হয়ে গেল!

নিচে aviary দিয়ে নেয়া সামু ব্লগের একটি স্ক্রিন শট দিলাম........

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১
মদন ক বলেছেন: ভাইজান কি এটা টেকটিউন থেকে মেরে দিলেন ।।
১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: এখানে মারার কথা আসছে কেন?
আমি কি টেকটিউনসে থাকতে পারিনা ????????????
একটু ভাল করে দেখে তারপর কমেন্ট করবেন প্লিজ।
ধন্যবাদ।

২. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩
অকৃতকার্য বলেছেন: সরাসরি ওয়েবসাইট ব্যবহার করলে একটু সমস্যা হচ্ছে। যেমন, আমি সামহোয়্যারইন এ লগড ইন থাকা অবস্থায় স্ক্রীন শট নেওয়ার পরেও ছবিতে লগ-ইন বক্স দেখাচ্ছে। কারন, সাইট টি আসলে আমার ব্রাউজার থেকে শট নিচ্ছেনা। নিজেরা ক্রল করে নিচ্ছে। যখন ওয়েব সাইটের ফুল শট লাগে, অধিকাংশ ক্ষেত্রেই নিজ ব্রাউজারে যে অবস্থায় আছে, সে অবস্থার শট দরকার হয়।

এডঅনটি হয়তো নিজ ব্রাউজার থেকে শট নেয়, আন্দাজে বললাম। কেউ ব্যবহার করে থাকলে জানান। আর এড অনটিও যদি ব্রাউজার থেকে শট না নেয়, তাহলে কোন কাজের না।
৫. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪১
হাসান বলেছেন: ভাল জিনিস+

@মদন ক - একই ধরনের কিংবা একই পোষ্ট টেকটিউনে থাকতে পারে, তবে এই পোষ্টে এমন কোনো সৃষ্টিশীলতা নেই যে মেরে দেয়ার প্রশ্ন আসতে পারে।
৬. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:০১
শয়তান হন্তারক বলেছেন: কি বলে যে ধন্যবাদ দিব আপনাকে!
৯. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১:২২
আট আনা বলেছেন: অকৃতকার্যের লগে একমত, আমার আ্যকাউন্টের লগডইন অবস্থার স্ক্রিনশট নিতে পারবে না এই সাইট।
১১. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১০
মো. লুৎফর রহমান বলেছেন: এটাতো কাজী নজরুল ইসলামের কবিতা না যে,, নিজের নামে শেয়ার করা যাবে না!
১২. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৫
সুধাসদন বলেছেন: আমি একটা সাইটের স্ক্রিন শর্ট নিলাম। ইউনিকোড ফন্ট হওয়া সত্ত্বেও বাংলা লেখার পরিবর্তে বক্স-বক্স লেখা দেখাচ্ছে। কারণ কি ?
১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: দুঃখিত, না দেখে বলতে পারছি না। দয়া করে সাইটের লিঙ্কটি দিন।

১৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫১
তরু বলেছেন: ভালো লাগলো।
১৬. ২৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফায়ারফক্সের ScreenGrab এড-অনটাই ভাল লাগে।
১৯. ১৯ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৯
মহসিন০৮ বলেছেন: কিন্তু সমস্যা হল বাংলা সাইটগুলোরশটনিতে পারছিন http://www.itechbangla.com/
২১. ০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৭
মেহেদি২৪ বলেছেন: দারুন জিনিষ ভাইয়া,
২৩. ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭
মোঃ সফিকুল ইসলাম বলেছেন: বালা লাঘসে..............


ধইন্যা........................
২৪. ১৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:৩৮
অবলা পুরুষ বলেছেন: so চুইট.............লন একখান পিলাচ!!!
http://www.sromobazar.com
২৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:১৪
কালো হিমু বলেছেন: কামের পুস্ট :D পিলাছ!!

 

মোট সময় লেগেছে ২.৭৬৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই