somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তারেক_মাহমুদ
আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

বিশ্বকাপ ২০৪৬(খেলার সাথে রাজনীতি মেশানোর গল্প)

২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০৪৬ বিশ্বকাপ। বাছাই পর্বে দূর্দান্ত খেলেছে বাংলাদেশ, এশিয়ার চ্যাম্পিয়ন হিসাবেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই সেরা স্টাইকারের নাম আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব। সারা পৃথিবীতে এরা এক নামে পরিচিত। এখন আর কেউ বাড়িতে বাড়িতে ব্রাজিল আর্জেটিনার পতাকা লাগায় না। সবার বাড়িতেই এখন লাল সবুজের বাংলাদেশের পতাকা। অনলাইনেই নেই ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কাদা ছুড়াছুঁড়ি।

এখন কেউ আর মেসি নেইমারের ছবিযুক্ত জার্সি গায়ে ঘুরে বেড়ায় না। সবার গেঞ্জিতেই এখন আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবের ছবি। মেসি নেইমাররা এখন অবসরপ্রাপ্ত সম্মানিত খেলোয়াড়। মেসি পত্রিকায় এক কলামে লিখেছেন, আমি বিশ্বকাপ জিততে পারিনি এটা আমার সারা জীবনের দুঃখ, কিন্তু আমার বিশ্বাস আব্দুল কুদ্দুস ঠিকই বিশ্বকাপ উচিয়ে ধরতে পারবেন । নেইমার তার কলামের লিখেছেন, আমার আর কৌতিনহো জুটির চেয়েও আব্দুল কুদ্দুস ও আব্দুল ওহাব জুটি ভয়ংকর। বাংলাদেশই এবারের বিশ্বকাপের হট ফেভারিট।

গ্রুপ পর্বে দুই জয় এবং এক ড্র, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে ২য় পর্বে উন্নিত হল। দ্বিতীয় পর্বে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হল জার্মানির সাথে অতিরিক্ত সময়ে আব্দুল ওহাবের গোলে ১-০ বাংলাদেশ জিতে কোয়াটার ফাইনালে চলে গেল বাংলাদেশ। কোয়াটার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ, এ ম্যাচে ২-১ গোলে জিতে বাংলাদেশ সেমিতে উঠে গেল। সেমিফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। ব্রাজিলকে ২-০ গোল উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ। দূটি গোলই করেন আব্দুল কুদ্দুস।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মায়ানমার। আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব প্রাণ দিয়ে লড়ে যাচ্ছেন। দুজনের চোখে গোলের ক্ষুধা, কিন্তু কিছুতেই গোল পাচ্ছেন না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ,খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ২৮ মিনিট শেষ কিন্তু গোলের দেখা নেই। ২৯ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে আব্দুল কুদ্দুসের দুর্দান্ত গোল, চিৎকারে ফেটে পড়লো গোটা বাংলাদেশ।সবার চোখে যখন আনন্দ অশ্রু তখন আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাব এই গোলকে বিশেষ ভঙিমায়ায় উজ্জাপন করতে লাগলেন। অনেকের কাছেই বিষয়টি কিছুটা দৃষ্টিকটু লাগলো।

পরবর্তীতে মায়ানমার ফিফার কাছে অভিযোগ জানলো আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবের বিরুদ্ধে। ফিফা তাদেরকে এককোটি টাকা জরিমানা করলো। কিন্তু তাতে দুঃখ নেই আব্দুল কুদ্দুস এবং আব্দুল ওহাবদের,মায়ানমার সামরিক বাহিনীর প্রতি বিশ্ববাসীর সামনে যে ঘৃণা প্রকাশ করতে পেরেছে এতেই তারা খুশি।

পরবর্তীতে পত্রিকার পাতায় বেরিয়ে এল আব্দুল কুদ্দুস এবং ওহাবের বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠার গল্প। ২০১৭ মায়ানমার সামরিক বাহিনীর ধর্ষনের শিকার হয়েছিল বিশ্বসেরা এই দুই খেলোয়াড়ের মা,তারই ফসল এই দুই খেলোয়াড়।

অনেকেই বলেন খেলার সাথে রাজনীতি মেশাতে হয় না, আমি বলি মাঝেমাঝে খেলার সাথেও রাজনীতি মেশাতে হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×