আমার প্রিয় পোস্ট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন

চোর!

২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৬

শেয়ার করুন:                   Facebook

পাড়ার লোকদের ডেকে একদিন ভোরে,
গেদু বলে যা ছিল সবই নিল চোরে।
সাধাসিধা প্যান্ট আর গেন্জি পরা,
আঁধারেতে চেহারাটা যায় না ধরা।
সিঁধ কেটে ঘরে ঢুকে চারিদিকে চায়,
আলমিরা সিন্দুক কোথা যদি পায়।
আলমিরা সিন্দুক কিছু নাই মোর,
তাই আমি ভাবি, দেখি কি করে সে চোর!
পাশের টেবিলে ছিল মোর হাত ঘড়ি,
চোর সেটা দেখিতেই নিল হাত ভরি।
এরপর চোখ দিল খাটের তলায়,
মোর দামী জুতোজোড়া রেখেছি সেথায়।
জুতোজোড়া পেয়ে সে পুটলিতে ভরে,
আর কিছু পায় কিনা সেই খোঁজ করে।
যা কিছু সম্পদ পেয়েছে সে ঘরে,
সবই নিয়েছে তার পুটলিতে ভরে।
সবশেষে সেই চোর গেল দরজায়,
যাওয়ার আগে ফের চারিদিকে চায়।
ধীরে ধীরে দরজাটা খুলল সে চোর,
খুলে আর দেরি নয় দিল এক দৌড়।
তখন আমি শুধু বসে বসে ভাবি,
এইরূপ সম্পদ আর কোথা পাবি!
বৃথা কেন চোরটাকে দিলাম ছাড়ি,
ডান্ডা দিয়ে যদি দিতাম বাড়ি!
আমিইবা শক্তিতে কম কিসে তার,
আমাকে মেরে কি কেউ পায় কভু পার!
যদি আমি উঠে গিয়ে তাকে মারতাম,
এক ঘুষিতেই ব্যাটা ভুলে যেত নাম।
তবু আমি কোন দুঃখে শুয়ে বিছানায়,
হা করে দেখেছি শুধু চোরটা পালায়।
লোকজন কথা শুনে বলে, ওরে বোকা
এত বড় হলি তবু রয়ে গেলি খোকা।
নিজের দোষ তুই চাপাবি কার ঘাড়ে?
কথায় বলে, চোর পালালে বুদ্ধি বাড়ে।
------------------------------------------------------
(পাঠকদের বলে রাখি, আমি কোন কবি বা লেখক নই। লেখাঝোঁকা আমি শখের বশেও করি না, করি ঝোঁকের বশে! ২০০২ সালে মহসিন কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নকালীন কলেজ বার্ষিকীতে প্রকাশের জন্য ১টি কবিতা, ১টি রম্য গল্প এবং ১টি প্রবন্ধ লিখেছিলাম নিতান্তই ঝোঁকের বশে। সেখান থেকেই কবিতাটি বন্ধুদের জন্য। লেখাটা যেহেতু ৫ বছর আগের এবং আমি অনেক অপরিপক্ব ছিলাম, আশা করি পাঠকরা সেভাবেই এটাকে বিবেচনা করবেন।)

 

 

  • ১৪ টি মন্তব্য
  • ১৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৮
comment by: মুহিব বলেছেন: বস চালাইয়া যান
২. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ মুহিব বস!
৩. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: অচেনা বাঙালি বলেছেন: জোসিলা হইছে।
৪. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৪
comment by: মনের কথা বলেছেন: চালান
৫. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৬
comment by: মিরাজ বলেছেন: এখনও কি কবিতা লিখছেন? শুরুটাতো চমত্কার।
৬. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৭
comment by: ঠোঁটফাটা ব্লগার বলেছেন: ৫
৭. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ অচেনা বাঙ্গালী ও মনের কথা।
মিরাজ ভাই, এখন তেমন সময় পাই না, তবে এখন থেকে চেষ্টা করব সময় বের করার।
৮. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৮
comment by: ম স রানা বলেছেন: ৫
৯. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০০
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ ঠোঁটফাট ব্লগার ও ম স রানা
১০. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৪
comment by: কালপুরুষ বলেছেন: চমত্কার হইছে। লিখতে থাকুন। ৫
১১. ২০ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ কালপুরুষ।
১২. ২১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
comment by: দ্বীপবালক বলেছেন: বহুত জব্বর হইছে বস।
১৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৯
comment by: িফেরাজ খান বলেছেন: রসের পাতিল কোন মহসিন কলেজ, খালিশপুর, খুলনা কি? আর আপনার কাব্য তো গীতি কবিতার নতুন ধারায় আবারও গীতি কবিতাকে জীবিত করে তুলবে, চালউ থাকেন, নো ব্রেক।
১৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৮
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ ফিরোজ ভাই!
চট্টগ্রাম মহসিন কলেজ!!
চেষ্টা করব!!!

 



 


রসের হাঁড়ি!
জিপিও বক্স নং ৮৫৭
জিপিও চট্টগ্রাম-৪০০০।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫০৫৮