আমার প্রিয় পোস্ট

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন

এইতো জীবন!

২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০

শেয়ার করুন:                   Facebook

আঁধার রাত্রি কাটে
সব ছোটে নিজ ঘাটে
কেউ মাঠে কেউ হাটে
ব্যস্ত গমন!

দুপুরের রোদ কড়া
ছিপ ফেলে মাছ ধরা
কৃষকের ঘাম ঝরা
তপ্ত দহন!

বিকেলের নেই জুড়ি
মার্বেল লুকোচরি
ডাংগুলি আর ঘুড়ি
হর্ষ বাহন!

দিবাকর নিভে যায়
ভুতুড়ে রূপকথায়
মুদি আঁখি নিদ্রায়
স্তব্ধ ভুবন!

আবার সূর্য হাসে
ফের মাতি উল্লাসে
ফের দ্বীপ নিভে আসে
এইতো জীবন!

------------------------------------------------------
(পাঠকদের বলে রাখি, আমি কোন কবি বা লেখক নই। লেখাঝোঁকা আমি শখের বশেও করি না, করি ঝোঁকের বশে! এর আগে "চোর" নামক যে কবিতাটি আপনারা পড়েছেন, তা ছিল কলেজ বার্ষিকীর জন্য লেখা। আর এ কবিতাটি আমি লিখেছিলাম একটি প্রতিযোগিতার জন্য যেখানে "জীবন" বিষয়ে কবিতা আহবান করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সময়ের অভাবে কবিতাটি আর প্রতিযোগিতায় পাঠানো হয়নি !)

 

 

  • ৭ টি মন্তব্য
  • ১৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৯
comment by: জোনাকি বলেছেন: ছিল সেই পথ
সারি সারি গাছ
তারপর কিছু বাড়ি
ঐ তো আমার নানির বাড়ি
ফুটতেছে রসের হাড়ি
খেতে আমার লোভ ভারি
চুলা ছিল মাটির
আগুন ধরল করল না খাতির
হল না আমার রস চুরি
ব্লোগে আইসা তাই কোবতে পড়ি
২. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪২
comment by: রসের হাঁড়ি বলেছেন: হা হা হা!
ধন্যবাদ জোনাকি আপনার চমতকার কমেন্টের জন্য।
পাঠকরা এখন রসের হাঁড়ির কবিতার সাথে জোনাকির কবিতা ফ্রি পাবে!!
৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: এতো কবিতা পড়বো কখন?তবুও পড়লাম পাচও দিলাম।
৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৫
comment by: বেরসিক বলেছেন: সাদা >>>>কালো
বেরসিক>>>রসের হাড়ি
হা হা হা
৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৯
comment by: রসের হাঁড়ি বলেছেন: @শান্ত ধন্যবাদ
@ বেরসিক আপনার তো রসের হাঁড়ির ব্লগে আসা নিষেধ!! (সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আপনি বেরসিক হলে এক্ষুনি এই ব্লগ ত্যাগ করুন) হাঃ হাঃ হাঃ
৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৫
comment by: মুনিয়া বলেছেন: ৫ দিলাম
ভালই হয়েছে কবিতা।
৭. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৪
comment by: রসের হাঁড়ি বলেছেন: ধন্যবাদ @ মুনিয়া

 



 


রসের হাঁড়ি!
জিপিও বক্স নং ৮৫৭
জিপিও চট্টগ্রাম-৪০০০।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৫০৫১