আমার প্রিয় পোস্ট
- আপনার শিশুটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটি বুঝবেন কিভাবে? - ডা. শাহরিয়ার
- সম্পদের উত্তরাধিকার ও প্রাট্তির নিশ্চয়তা - করবো জয়
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- অতিকথন ভালো নয়ঃ আমারদেশ-১৩ ফেব্রুয়ারি ২০১০ - এরশাদুর রহমানা
- যে প্রশ্নগুলোর গ্রহনযোগ্য জবাব না পেয়ে আমি নাস্তিক - নাগরিক
- এক মিনিটেরও কম সময়ে আপনার IP address চেঞ্জ করুন - মাজহার সৌরভ
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- নিকাব = প্রতিবন্ধক? - সন্ধ্যাবাতি
- বাঙালি মুসলমানের পরিচয়.. - খারেজি
- \ ভাষার ধর্ম | ধর্মের ভাষা / - রাগিব
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে কি-না...... - লুলুপাগলা
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ডিজুস প্রভাবিত ডিজিটাল প্রজন্মের প্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে, আচানক analogue যুগীয় দুর্ভাবনা.. - হিমালয়৭৭৭
- প্রসঙ্গ নাস্তিকতা: নাস্তিকরাও তাহলে ঈমানদার বান্দা? - ত্রিভুজ
- ভয়ঙ্কর সুন্দরী ১০জন - সৌম্য
- ইসলাম সম্পর্কে অমুসলিমদের ২০টি বিভ্রান্তিকর প্রশ্নের জবাব (ডা: জাকির নায়েক এর লেকচার): পর্ব ৩ - মুক্তির অন্বেষায়
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- লেখার ভেতর লিংক দেবো কিভাবে? - আশেক ইব্রাহীম
- হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (প্রথম পর্ব) - নূরুল্লাহ তারীফ
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- বাংলাদেশে ইসলামী দলে অনুপ্রবেশ করছে ইসরাইলের মোসাদ? -- ড. হোসেন খিলজী - আহসান মোহাম্মদ ক
হাদীসে রাসূল (সাঃ) নিয়ে কেন এই সংশয়? (সমাপ্তি পর্ব)
১৯ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
সাহাবীদের পর থেকে হাদীস গ্রন্থায়িত হওয়া পর্যন্ত সময়ে হাদীস গ্রহনে আলেমদের সাবধানতা:
সাহাবায়ে কেরামের প্রজন্ম ছিল উম্মতের সবচেয়ে উত্তম প্রজন্ম। দ্বীনদারী ও পরহেজগারী ছিল তাদের সমাজের মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু ইসলামের বিজয় অভিযানের সাথে সাথে বিজিত অঞ্চলের লোকেরা ইসলামে প্রবেশ শুরু করল। তাদের মধ্যে এমন লোকও ইসলাম গ্রহন করল যাদের উদ্দেশ্য ছিল নিজেকে মুসলিম হিসেবে জাহির করে ইসলামের ক্ষতি করা। যেমন করছিল অগ্নি উপাসক আব্দুলাহ বিন সাবা ও তার সাঙ্গ-পাঙ্গরা। এ শ্রেণীর লোকেরা তাদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছু কিছু বানোয়াট বাণী রাসূল (সাঃ) এর নামে চালিয়ে দেয়ার চেষ্টা করল। আর এই ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য মুহাদ্দিসরা এক নতুন অস্ত্র গ্রহন করলেন। যখনি কোন ব্যক্তি বলত, রাসূল (সাঃ) হাদীসে এ কথা বলেছেন, সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করা হত তুমি কার কাছ থেকে শুনেছ। যদি সে কোন বর্ণনাসূত্র উল্লেখ করতে পারত এবং তার উল্লেখিত বর্ণনাকারীরা সত্যবাদী, দ্বীনদার ও সুন্নতের অনুসারী হতো তাহলে তার হাদীস গ্রহন করা হত। আর যদি তাকে বর্ণকারীরা মিথ্যাবাদী হত অথবা বিদআতী হত তখন তার হাদীস প্রত্যাখান করা হত। মুহাম্মদ ইবনে সিরীন বলেন, "সনদ হচ্ছে দ্বীনকে রক্ষাকারী। যদি সনদ জিজ্ঞেস করা না হত তাহলে যার যা ইচ্ছা সে ওটাকে দ্বীন বলে চালিয়ে দিত।" [সহীহ মুসলিমের ভূমিকা, ১/১৫]
অন্যদিকে সময়ের ব্যবধানে রাসূল (সাঃ) ও পরবর্তীতে আগত মুহাদ্দিসদের মাঝখানে সেতু স্থাপনকারী রাবীদের (বর্ণনাকারী) সংখ্যা বেড়ে গেল। আর মানুষ মাত্রই সকলের মুখস্ত শক্তি সমান নয়। বরং কারো কারো মুখস্ত শক্তি অত্যন্ত দূর্বল। সেজন্য হাদীসের সাথে সনদ উল্লেখ করা অপরিহার্য হয়ে পড়ে। যেন সংশ্লিষ্ট রাবীদের (বর্ণনাকারীদের) গুণাগুণ বিশ্লেষণ করা যায়। তারা কি দ্বীনদার, না দ্বীনদার নয়। তাদের মুখস্ত শক্তি কি মজবুত, না দূর্বল। এ কারণে ওসমান (রাঃ) নিহত হওয়ার পর থেকে সনদ ছাড়া কোন হাদীস গ্রহন করা হত না। যার ফলে মুহাদ্দিসদেরকে যেমন রাসূলের (সাঃ) বাণীটা মুখস্ত করতে হত ঠিক তেমনি বর্ণনাকারীদের নাম ও ক্রমধারা মুখস্ত করতে হত। বিশিষ্ট তাবেয়ী ইবনে সিরীন বলেন, "পূর্বে হাদীসের সনদ (বর্ণনাকারীদের সিলসিলা) জিজ্ঞেস করা হত না। আর যখন থেকে ফিতনা শুরু হল (ওসমান (রাঃ) হত্যার পর) তখন থেকে মুহাদ্দিসরা বলা শুরু করলেন, তোমাদের বর্ণনাকারীদের নাম বল। তখন বর্ণনাকারীদের অবস্থা পর্যালোচনা করা হত যদি তারা সুন্নতের অনুসারী হতেন তাদের হাদীস গ্রহন করা হত। আর যদি তারা বিদআতী হতেন তখন তাদের হাদীস গ্রহন করা হত না।" [সহীহ মুসলিমের ভূমিক, পৃষ্ঠা ১/১৫]
এভাবে হাদীসকে রক্ষা করার জন্য নতুন দুটি জ্ঞানের উদ্ভব হয়। একটিকে বলা হয় "ইলমুল রিজাল"(বর্ণনাকারীদের পরিচয় সংক্রান্ত) অন্যটিকে বলা হয় "আল জারহ ওয়াত তাদীল" (রাবীদের সমালোচনা বা তাদের গুণাবলী নিয়ে চুলচেরা বিশ্লেষণ)।
সনদ বলতে সেসব ব্যক্তিদের পরম্পরাকে বুঝানো হয় যাদের মাধ্যমে হাদীসটি রাসূল (সাঃ) থেকে শুরু হয়ে পরবর্তী বর্ণনাকারীর কাছে এসে পৌঁছেছে।" হিজরী পঞ্চম শতাব্দী পর্যন্ত, এমনকি এরপরেও হাদীসের যত মৌলিক গ্রন্থ রচিত হয় সবগুলোতে হাদীসের সাথে সনদ উল্লেখ করা হয়। কোন পাঠক হয়তো প্রশ্ন করবেন কোথায় আমরা তো অনুদিত সহীহ বোখারী ও সহীহ মুসলিম বা অন্য কোন হাদীসের গ্রন্থে বর্ণনাকারীদের কোন সিলসিলা দেখি না; শুধু সাহাবীর নাম দেখি। জবাব হল, আপনারা যদি আরবীতে মূল কিতাবগুলো দেখতেন তাতে সনদ দেখতেন পেতেন। যেমন আপনি যদি সহীহ বোখারীর মূল আরবী কিতাবে প্রথম হাদীসটা খোলেন, দেখতে পাবেন সেখানে লেখা আছে-
حَدَّثَنَا الْحُمَيْدِىُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِىُّ قَالَ أَخْبَرَنِى مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِىُّ أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِىَّ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ - رضى الله عنه - عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم – يَقُولُ.......
অর্থ: আব্দুল্লাহ বিন যুবাইর আলহুমাইদী আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন: সুফিয়ান আমাদের কাছে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন: ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী আমাদের কাছে হাদীস বর্ণনা করেন, তিনি বলেন: মুহাম্মদ বিন ইব্রাহীম তাইমী তাকে সংবাদ দিয়েছেন যে, তিনি "আলকামা বিন ওক্কাছ লাইছিকে" বলতে শুনেছেন এবং তিনি (আলকামা) বলেন, আমি উমর (রাঃ) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি যে, তিনি বলেন: রাসূল (সাঃ) বলেছেন: "……."[সহীহ বোখারী, ১/৪]
কিন্তু বাংলা ও ইংরেজীতে অনুদিত অধিকাংশ গ্রন্থগুলোতে এ দীর্ঘ সনদ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র সাহাবীর নাম ও হাদীসের মূল কথাটা রাখা হয়েছে। যেন অনুদিত গ্রন্থের কলেবর বেড়ে না যায়। তার স
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হাদীস সংকলনে আলেমদের ভূমিকা, হাদীস বর্ণনায় সাহাবায়ে কেরামের আল্লাহভীতি, হাদীস সংকলনে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা, সনদের উৎপত্তি, সনদ মুসলমানদের অনন্য বৈশিষ্ট্য ;
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ইনশাআল্লাহ আপনার অনুরোধ রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে হাদীসে রাসূল (সা^) কে ভালোবাসার এবং এর প্রচার ও প্রসারের তাওফিক দিন।
নির্বাক সুশীল বলেছেন:
নির্বাক সুশীলের ব্লগে আপনার কমেন্ট...নূরুল্লাহ তারীফ বলেছেন: আল্লাহ তায়ালা বলেন: "হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর এবং এবং সঠিক কথা বল।" [সূরা আহযাব, ৩৩:৭০]
আল্লাহ তায়ালা বলেন: কোন অপরাধ ছাড়া যারা মুমিন পুরুষ ও নারীকে কষ্ট দেয়, তারা তাদের নামে মিথ্যা অপবাদ দিল এবং স্পষ্ট পাপে লিপ্ত হল। [সূরা আহযাব ৩৩:৫৮]
আল্লাহ তায়ালা বলেন: "রহমান" এর বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে পৃথিবীতে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলেঃ 'সালাম'। [সূরা ফুরকান ২৫:৬৩
রাসূল (সাঃ) বলেছেন- "এক মুসলিমের জন্য আরেক মুসলিমের জান, মাল ও ইজ্জতের ক্ষতি করা হারাম।" [সহীহ মুসলিম, হাদীস নং ৬৭০৬।]
রাসূল (সাঃ) বলেছেন-" মুসলিমকে গালি দেয়া পাপ, আর মুসলিমকে হত্যা করা কুফরী" [সহীহ বোখারী ৪৮নং হাদীস, ১/২৭; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪, ১/৮
-----
ভাইজান, নিজের ব্লগে পোস্টান, খুবি আনন্দের কথা। অনেক সওয়াব হইবো।
আমার পোস্টে গিয়া অফটপিক কমেন্ট করবেননা।
ত্রিভুজ বলেছেন:
আমি হাদীস বিরোধী নই.. তবে কিছু প্রশ্ন আছে এই পোস্টের বিষয়ে। প্রথমটি করি-
আপনি লিখেছেন,
হাদীসের মর্যাদা: হাদীসের যে সংজ্ঞা উল্লেখ করা হয়েছে সে হিসেবে হাদীস অহীর একটি প্রকার। অহীর অন্য প্রকার হল কুরআন। পার্থক্য হল এই কুরআন পঠিত অহী, আর হাদীস অপঠিত অহী।
হাদীস কি আসলেই অহী? হাদীসকে অহী'র মর্যাদা দিতে গিয়ে অহী'র মূল মর্যাদা নষ্ট হচ্ছে না?
বিষয়টা একটু পরিষ্কার করলে খুশি হতাম।
(প্রশ্নটা ইসলাম গ্রুপেও করেছি.. আপনার চোখে নাও পড়তে পারে.. তাই এখানেও দিলাম। মূল ডিসকাশনটা গ্রুপে করলে ভাল লাগবে। পোস্টা ইসলাম গ্রুপে স্টিকি করা হলো আলোচনার জন্য।)
নূরুল্লাহ তারীফ বলেছেন:
জনাব ত্রিভুজ ভাইয়ের প্রশ্নাবলীর জবাব ইসলাম গ্রুপে দেওয়া হয়েছে। আগ্রহী পাঠক ইসলাম গ্রুপে ডিসকাশনটা দেখতে পারেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














