এ পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস। বিশ্বাস ও আদর্শের বিবেচনায় এরা মূলতঃ দুভাগে বিভক্ত। একদল একৈশ্বরবাদে বিশ্বাসী মুমিন। আর একদল বহু ইশ্বরে বিশ্বাসী, কাফির।
কিন্তু ঈমানের দাবীদার এ দলটির মধ্যে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে কতগুলো কাফির। যাদেরকে কুরআন ও সুন্নাহ্র পরিভাষায় বলা মুনাফিক। মুসলমানদের প্রভাব প্রতিপত্তির কারণে এরা মুখ ফুটে বলার সাহস পায় না - "আমরা মুসলমান নয়"। এজন্য তারা মুসলিম সমাজে মুসলমান হিসেবে স্বীকৃতি পেলেও আল্লাহ্র কাছে তারা কাফির। এই মুনাফিকরা মুসলিম উম্মাহ্র সবচেয়ে বেশী ক্ষতি করে, সবচেয়ে বেশী কষ্ট দেয়। যেমনটি করেছিল আব্দুল্লাহ্ বিন উবাই বিন সুলুল আল্লাহ্র রাসূল (সাঃ) এর সাথে। এ শ্রেণীর মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্নে স্তরে থাকবে। "নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।"[আল কুরআন] এই মুনাফিকদেরকে চিনে রাখা প্রতিটি মুমিনের ঈমানী দায়িত্ব। নিম্নে মুনাফিকদের কিছু আলামত তুলে ধরা হলো।
১. তারা মুখে ঈমানের কথা বললেও, অন্তরে তাদের কুফরী। "যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আন যেভাবে মুমিনরা ঈমান এনেছে। তারা বলে 'নির্বোধরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেভাবে ঈমান আনব!?"[সূরা বাকারা ]
২. তারা নামাজ আদায়ে গাফলতি করে ও লোক দেখানো নামাজ পড়ে। "যারা নামাজ আদায়ে গাফেল। যারা লোক দেখানো নামাজ পড়ে।"[সূরা মাউন]
৩. তারা ফজর ও ইশার নামাজে হাজির হয় না। সাহাবীরা বলতেন "আমরা যদি কাউকে ফজর ও ইশার নামাজে না দেখতাম বুঝতাম সে মুনাফিক।
৪. এই মুনাফিকরা আল্লাহ্-রাসূল ও ঈমানদারদের নিয়ে ঠাট্টা মশকরা করে। "তারা আল্লাহ্ ও ঈমানদার সাথে ধোকাবাজি করে মূলতঃ তারা নিজেরদের আত্মার সাথে ধোকাবাজি করে কিন্তু তারা তা বুঝে না।"[সূরা বাকারা] "বলুন, তোমরা কি আল্লাহ্ ও তার রাসূলকে নিয়ে বিদ্রুপ করছিলে? এখন আর মাপ চাওয়ার দরকার নাই। তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গেছ।"[আল কোরান]
৫. এই মুনাফিকদের বৈশিষ্ট্য হল তারা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে তা ভঙ্গ করে এবং কোন আমানত রাখলে খেয়ানত করে।"[আল হাদীস]
৬. এই মুনাফিকরা মুমিনদের বিজয়ী নারাজ হয় এবং কাফিরদের বিজয়ে খুশি হয়।"
এই শ্রেণীর মানুষের ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক হতে হবে। তাদের পরিচয় উন্মোচন করতে হবে। নচেৎ এরা একের পর এক উম্মাহর ক্ষতি করতেই থাকবে। আল্লাহ্ তাআলা কুরআনে কারীমের অসংখ্য আয়াতে এবং রাসূল (সাঃ) তার অসংখ্য হাদীসে তাদের বিশদ পরিচয় তুলে ধরেছেন সেগুলো আমাদের জানা উচিত এবং এদেরকে সমাজে চিহ্নিত করা উচিত।
ব্লগের ব্লগার ও পাঠকদের মধ্যেও এদের উপস্থিতি সম্পর্কে মুমিনদের সচেতন থাকা উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



