হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) আমাদেরকে ঠিক সেইভাবে ইসতিখারা (কল্যাণকর সিদ্ধান্ত প্রার্থনা) শিক্ষা দিতেন যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলেতেন: তোমাদের কেউ যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তখন সে যেন দুই রাকাত নফল নামাজ পড়ে। অতঃপর বলে:
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الغُيُوبِ ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لي وَيَسِّرْهُ لي ثُمَّ بَارِكْ لي فِيهِ ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لي في ديني وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ في عَاجِلِ أمري وَآجِلِهِ ، فَاصْرِفْهُ عَنِّى وَاصْرِفْنِي عَنْهُ ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي ،
অর্থ- "হে আল্লাহ্! আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করছি; আপনার ইলমের কারণে। আপনার নিকট শক্তি কামনা করছি; আপনার কুদরতের কারণে এবং আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা, আপনি শক্তিধর; আমি শক্তিহীন। আপনি জ্ঞানবান; আমি জ্ঞানহীন। আপনি তো অদৃশ্য বিষয় সম্বন্ধেও পূর্ণজ্ঞানী। হে আল্লাহ! আপনার জ্ঞান মোতাবেক এই কাজটি (এখানে শব্দ করে অথবা মনে মনে উল্লেখ করবে) যদি আমার ধার্মিকতা, আমার জীবিকা এবং আমার কর্মপরিণতির দিক দিয়ে ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর হয় তবে তা আমার জন্য নির্ধারিত করুন এবং তা আমার জন্য সহজলভ্য করে দিন, তারপর তাতে আমার জন্য বরকত দিন। পক্ষান্তরে আপনার জ্ঞান মোতাবেক এই কাজটি যদি আমার দ্বীনদারি, আমার জীবিকা, আমার কর্মপরিণতির দিক দিয়ে ইহকালের ও পরকালের জন্য ক্ষতিকর হয় তবে তা আমার নিকট হতে দূরে সরিয়ে দিন এবং আমাকে তা হতে দূরে সরিয়ে রাখুন এবং যেখানে কল্যাণ রয়েছে তা আমার জন্য নির্ধারিত করে দিন। অতঃপর তাতেই আমাকে পরিতুষ্ট রাখুন।[বোখারী]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

