প্রায় আমরা পত্রিকায় দেখি বিভিন্ন সড়ক র্দূঘটনায় ছাএছাত্রী সহ সাধারণ লোকজন নিহত। পত্রিকায় যখন এই খবর গুলো পড়ি তখন খুবই খারাপ লাগে। এর জন্য আমরা অনেকেই গাড়ি চালক, সড়ক ব্যবস্থা ও সরকারকে দোষারোপ করি, কিন্তু কখনোই নিজেদের দোষ খুজি না। এইখানে আমি আমার কিছু পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরছি। সবাই হয়ত একমত নাও হতে পারেন, তারপরও চিন্তা করে দেখতে পারেন ঠিক কিনা।
১. রাস্তা পারাপারের সময় কখনোই আমরা রাস্তার দুই পাশ দেখে পার হয় না। ব্যস্ত রাস্তা হঠাৎ করেই পার হই। আর এর মাঝে যদি কোন র্দূঘটনা ঘটে তো এর জন্য দায়ী কে পথচারী না গাড়ির চালক?
২. মোবাইল ফোন, আমাদের জীবনের না মরনের অংশ, আমরা বেশীর ভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহারে সাবধানী নই। প্রায় সময় দেখা যায় যে আমরা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি নয়ত গাড়ি চালাচ্ছি, আর এর মাঝে যদি কোন র্দূঘটনা ঘটে তো এর জন্য দায়ী কে পথচারী না গাড়ির চালক?
৩. আমাদের দেশের মেয়েরা পুরুষদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু তারা যখন রাস্তায় হাটে তখন কি ভাবে হাটে দেখেছেন, তারা নিচের দিকে তাকিয়ে হাটে, রাস্তার দিকে তাদের খেয়াল থাকে কম। আর এর মাঝে যদি কোন র্দূঘটনা ঘটে তো এর জন্য দায়ী কে পথচারী না গাড়ির চালক?
আমি এগুলো কাউকে দোষ দেওয়ার জন্য লিখছি না। আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সচেতনতা বৃদ্ধি করা।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


