আমার প্রিয় পোস্ট

সব কিছুতেই ভুল হয়ে যায়---...............................আমার

আমার কেবল ভুল হয়ে যায়

১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৮

শেয়ারঃ
0 0 0

আবার আমায় ভাবতে হবে
নতুন করে
আমার কেবল সব কিছুতেই
ভুল হয়ে যায়,

মূল চাহিদার কোন কিছুই হয়না পাওয়া
তবু কেবল চেয়েই ফিরি,
গেয়েই ফিরি একঘেয়ে সেই মন মরা গান

ভিষন রকম আত্বভোলা একজন আমি
ভুল করি খুব নিজকে নিয়ে,

কে যেন রোজ আড়াল থেকে
ডাক দিয়ে যায়
যদিও তার মুখ কখনও যায়না দেখা,

তাকে আমি খুব চেয়েছি
পায়নি তবু, যা পেয়েছি ভুল ছিল তা
ঠিক জেনেছি একটা সময়,

আমি কেবল চলি এবং খুজেই ফিরি
সেই ঠিকানা

যেখানটাতে এই আমাকে যেতেই হবে
কিন্তু আজও খুব অচেনা ।।



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
বর্ণচোরা বলেছেন: আমি কেবল চলি এবং খুজেই ফিরি
সেই ঠিকানা
............................হৃদয়কে ছুঁয়ে গেল....। অসাধারণ অনুভুিত
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন: আমি সফল
ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: যেখানটাতে এই আমাকে যেতেই হবে
কিন্তু আজও খুব অচেনা ।।


আমিও যাবো, অস্সাধারন!
.............+
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৬
সিনসিয়ার বলেছেন: যাইতে আছি... কিন্তু কোথায়? জানা নাই...
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন: ঠিক বলেছেন সিনসিয়ার ভাই

৬. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৮
ঘাস্‌ফুল বলেছেন: "...তবু কেবল চেয়েই ফিরি,
গেয়েই ফিরি একঘেয়ে সেই মন মরা গান"

ভাল লাগলো কবি...।
৮. ২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
আরাফিন205 বলেছেন: আপনি বললেন কবিতা ভাল বোঝেন না। এটা কি বিনয়? ঠিক বুঝলাম না।
৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
জলপাই দেশি বলেছেন: আমার ব্লগ ভিজিট এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০. ৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
সমুদ্র কন্যা বলেছেন: আমার কেবল সব কিছুতেই
ভুল হয়ে যায়

এই কথাটা একদিন আমার ফেসবুখে স্টেটাস হিসেবে ছিল। পুরো কবিতাটা আপনি লিখে দিলেন। সুন্দর হয়েছে।

 

মোট সময় লেগেছে ০.৯৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সব কিছুতেই ভুল হয়ে যায়,
- - -
.............................আমার
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই