somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেএমবির প্রধান সাইদুর একসময় জামায়াত করতেন, দলটিরই স্বীকারোক্তি

২৮ শে মে, ২০১০ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী আজ শুক্রবার স্বীকার করেছে যে জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান একসময় জামায়াত করতেন। তবে তারা দাবি করেছে, একুশ বছর আগে ১৯৮৯ সালে সাইদুর রহমানকে নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে তাঁর সঙ্গে জামায়াতের দূরতম কোনো সম্পর্কও নেই।
ডিবি পুলিশের বরাত দিয়ে জেএমবির প্রধানের জবানবন্দির উদ্ধৃতি দিয়ে কয়েকটি সংবাদপত্রে আজ শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার প্রতিক্রিয়ায় জামায়াত এ কথা বলেছে। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম এক বিবৃতিতে এ কথা বলেন।
তাসনীম আলম বলেন, পুলিশের হেফাজতে থাকাকালে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় দেওয়া কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক কাজ। কোনো পুলিশ কর্মকর্তা তাঁদের হেফাজতে থাকা কোনো ব্যক্তির জবানবন্দি বাইরে প্রকাশ করার মতো বেআইনি ও অনৈতিক কাজ করতে পারেন না। কাজেই ডিবি পুলিশের বরাত দিয়ে পুলিশের হেফাজতে থাকা মাওলানা সাইদুর রহমানের কথিত জবানবন্দির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে কয়েকটি সংবাদপত্র যে তথ্য ও সংবাদ প্রচার করেছে তা উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে দাবি করা হয়, মাওলানা সাইদুর রহমানের সঙ্গে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সম্পর্ক থাকার কথা সম্পূর্ণ মিথ্যা। শুধু তাই নয়, শায়খ আবদুর রহমান ও ছিদ্দিকুর ইসলাম বাংলা ভাইয়ের সঙ্গেও জামায়াতের কোনো নেতার সম্পর্ক ছিল না।
বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ মহল ও তাদের সমর্থক কিছু মিডিয়া ও সংবাদপত্র জামায়াতের সঙ্গে জঙ্গিদের জড়িয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। প্রকৃত অপরাধীদের আড়াল করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×