বরদুলই ট্রফিজয়ী দল আবাহনী

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বরদুলই ট্রফিজয়ী দলকে কাল সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে ‘বরণ’ করে নিতে হাজির হলেন আবাহনীর কর্মকর্তারা। ভিআইপি লাউঞ্জ পার হওয়ার পর খেলোয়াড়দের মুখে তুলে দেওয়া হলো মিষ্টি। ছিল ফুলের মালার ছড়াছড়ি।
দেশের বাইরে শিরোপা জয় বলে কথা! এই শিরোপা এসেছে এমন এক সময়, যখন কিনা আবাহনীর গত কয়েক বছরের সংগঠিত দলটা ভেঙে গেছে। মাত্রই কিছুদিন আগে যে দলটা পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো, সেই দলের বেশির ভাগ খেলোয়াড়ই দল ছেড়ে যাওয়ায় প্রায় নতুন একটা দল নিয়েই আবাহনী আসামে গিয়েছিল। তাতে কি, ১৬ বছর পর দেশের বাইরে কোনো শিরোপা জয়ের আনন্দে আবাহনী ভেসে গেল নতুন দল নিয়েই। ১৯৮৯-৯০ মৌসুমে কেরালার নাগজি ট্রফি আর ১৯৯৪ সালে কলকাতার চার্মস কাপ জয়ের পর এল এই সাফল্য।
সাফল্য সব সময়ই মানুষকে উজ্জীবিত করে। বিমানবন্দরে দলীয় ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) বললেন, ‘এই সাফল্য পেয়ে আবাহনী অনেক বেশি উজ্জীবিত হয়ে উঠেছে। গোটা দেশের ফুটবলেই এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। আশা করি, ভবিষ্যতে আবাহনী এমন সাফল্য আরও পাবে।’
আর সব খেলোয়াড়ের সঙ্গে এই বিশ্বাসটা জন্মেছে দলে ‘নবাগত’ আলফাজ আহমেদেরও। সেমিফাইনালে ১১২ মিনিটে ফ্রি-কিক থেকে ম্যাচের একমাত্র গোল করে আবাহনীর নায়ক ছিলেন এই আলফাজই। তাঁর কথা, ‘দেশে এখন সবাই তো নতুন দল শেখ জামালকে নিয়ে মাতামাতি করছে। কিন্তু আমার মনে হয়েছে, আবাহনীও কম নয়।’
ঘরোয়া মৌসুমে আবাহনী কতটা কী করতে পারে, সময়ই বলবে। তবে এবার স্থানীয় ফুটবলারদের নিয়ে কাগজ-কলমে শেখ জামাল সেরা দল গড়ায় আবাহনী পড়তে যাচ্ছে বড় চ্যালেঞ্জে। মুক্তিযোদ্ধাও সমীহ জাগানো দল। এই দুই দলকে টপকে আবাহনী পেতে চায় ধারাবাহিক সাফল্য। আকাশি-নীল জার্সিধারীরা তাই সময় নষ্ট করছে না। খেলোয়াড়দের দিন চারেক ছুটি দিয়ে অনুশীলনে নেমে পড়ছে ২২ সেপ্টেম্বর। তত দিনে ঢাকা পৌঁছে যাওয়ার কথা আবাহনীর নতুন ইরানি কোচ আলী আকবর পোর মুসলিমির। দিন দুয়েকের জন্য ছুটি নিয়েছেন কোচ অমলেশ সেন, ভাইয়ের সঙ্গে কলকাতায় দেখা করতে যাওয়ায় তিনি কাল ফেরেননি। পরশু ফিরবেন।
বিদেশি খেলোয়াড় (চার ঘানাইয়ান) আর দু-একজন জুনিয়র ফুটবলার ছাড়া আর কেউ ছিলেন না কাল ক্লাবে। বরদুলই ট্রফিতে দুটি ম্যাচে আবাহনীর অধিনায়ক ছিলেন যিনি, সেই ঘানার স্ট্রাইকার ইব্রাহিম (পায়ে আঘাতের কারণে ফাইনালে খেলেননি) প্রায় নীরব ক্লাব ভবনে দাঁড়িয়ে বললেন, ‘শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ভালো দল গড়েছে শুনেছি। আমাদের সামনে বড় চ্যালেঞ্জই। তবে বরদুলইয়ে দল যেভাবে খেলেছে তাতে দুশ্চিন্তার কিছু দেখছি না।’
আসামে আবাহনীর বড় প্রাপ্তি এই আত্মবিশ্বাই।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।