এখন আসি চ্যানেল আই এর " দিবস বাণিজ্য" তে বাড়া ভাতে ছাই দিল বি.টি.ভি তা জানতে, --
পহেলা বৈশাখ আর ছায়ানট একাকার হয়ে বাঙালী জাতির বিশাল উৎসবে রূপানত্মরিত হয়েছে । ২০০১ সাল পর্যন্ত বিটিভি ছায়ানটের পুরো অনুষ্ঠান রমনা বটমূল থেকে সরাসরি সম্প্রচার করত, কিন্তু ২০০২ সাল থেকে
" বিশেষ রাজনীতিক কারণে" বিটিভি ছায়ানটের অনুষ্ঠান সম্প্রচার করা বাদ দিল, যার সুযোগ নিল চ্যানেল আই
নয় বছর পর আবারও রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি। পাশাপাশি বিটিভির অনুমতি নিয়ে বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোও এ অনুষ্ঠান দেখাতে পারবে। শুক্রবার ছায়ানটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রম্নল আনাম শাকিল স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৭ সাল থেকে প্রতিবছর রমনার বটমূলে গান ও পাঠের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আসছে ছায়ানট। এবার ১৪১৮ বঙ্গাব্দের প্রথম দিনটি বরণ করে নিতে অনুষ্ঠান আয়োজনের মহড়া চলছে গত কয়েক সপ্তাহ ধরে।
ছায়ানট জানিয়েছে, সংগঠনের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও অতিথি শিল্পীরা এবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরম্নল, তিন কবির গান, লোকগীতি ও আবৃত্তি পরিবেশন করবেন।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানট এ বছরই পঞ্চাশে পা দিচ্ছে উলেস্নখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিটিভি ও বাংলাদেশ বেতার আবারও বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করবে।
খায়রম্নল আনাম শাকিল জানান, স্বাধীনতার পর থেকে ২০০১ পর্যনত্ম বিভিন্ন সময়ে বিটিভি এ অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করলেও ২০০২ থেকে তা থেকে বিরত থাকে। এ কারণে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেল এতদিন রমনার অনুষ্ঠান সম্প্রচার করে আসছিল। এবার বিটিভি এ দায়িত্ব নিলেও তাদের লিঙ্ক নিয়ে যে কোন বেসরকারী চ্যানেল এ অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করতে পারবে।
ইতোমধ্যে এটিএন নিউজ, দেশ টিভি, একুশে টিভি, বৈশাখী ও আরটিভি এ ব্যবস্থায় অনুষ্ঠানটি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বলে ছায়ানটের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া গত বছর থেকে ছায়ানটের ওয়েবসাইটের মাধ্যমেও সারাবিশ্বের মানুষ এ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন।
বিটিভি, বাংলাদেশ বেতার ও ওয়েবসাইটে এবার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। জানা গেছে, ২৮ মার্চ তথ্যমন্ত্রীর সঙ্গে ছায়ানট কর্তৃপক্ষের এ সংক্রান্ত আলোচনা হয়। এখানে বিটিভি ও বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আগ্রহ প্রকাশ করে।
ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, সরকার ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়ে এই আয়োজনকে জাতীয় মর্যাদা দিয়েছে, তাই ছায়ানট তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছে। ছায়ানট এই জাতীয় আয়োজনের সম্প্রচারের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য বিটিভির কাছে কোনো বিজ্ঞাপন গ্রহণ ও প্রচার না করার প্রস্তাব রেখেছে।
তিনি আরও বলেন, বিটিভির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ অনুষ্ঠানটি দেখতে পাবে। পাশাপাশি বিটিভি ওয়ার্ল্ড ও বিভিন্ন বেসরকারি চ্যানেলের মাধ্যমে দেশে-বিদেশে দর্শকেরা ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে। এ ছাড়া গত বছর থেকে ছায়ানট http://www.chhayanaut.org ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বে অনুষ্ঠানটি দেখানোর ব্যবস্থা করেছে।
স্বাধীনতার পর ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিটিভি ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে। ২০০২ সাল থেকে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।
আরও জানা গেছে, বিটিভির সহযোগিতা নিয়ে এরই মধ্যে এটিএন (নিউজ), দেশ টিভি, একুশে টিভি, আরটিভি ও বৈশাখী টিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।
View this link
এতো সুখবরে তো চ্যানেল আই এর এই বাণিজ্য শেষ ,তাদের তো মাথা গরম, তাই তারা নেমেছে অপপ্রচারে , যার নমুনা --- Click This LinkView this link
আমার প্রশ্ন ইমদাদুল হক মিলন এর কাছে যে, চ্যানেল আই ছাড়া অন্য বাংলাদেশী চ্যানেল কি বিদেশে দেখানো হয় না ? শুধু শুধু পানি ঘোলা করে, সবাইকে বিভ্রান্ত করে কি লাভ ????
সবাইকে অগ্রিম পহেলা বৈশাখ এর শুভেচ্ছা জানিয়ে আমি ভাগি, নইলে আম্মু বকা দিবে !!!!!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

