ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
দলের স্থায়ী কমিটির বৈঠক চলাকালে বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান
তিনি জানান, তিন দিনের এ কর্মসূচি ছাড়াও স্থায়ী কমিটির বৈঠকে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ডাকা সিলেট বিএনপির বৃহস্পতিবারের হরতালে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ‘জনমতের তোয়াক্কা না করে হীন রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা সিটিকে দ্বিখণ্ডিত করে সরকার ঢাকাবাসীর হৃদপিণ্ডে আঘাত করেছে। সরকারের এই তুঘলকি সিদ্ধান্তে দেশবাসীর সঙ্গে একমত হয়ে আজকের বৈঠকে নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকাবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।’
ডিসিসি ভাগের পরিপ্রেক্ষিতে দলের করণীয় নির্ধারণে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এ বৈঠক শুরু হয় রাত আটটায়।
খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন ড. আরএ গণি, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
তবে ঢাকায় না থাকা ও অসুস্থতাজনিত কারণে স্থায়ী কমিটি সদস্যদের মধ্যে তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, সরোয়ারি রহমান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম বৈঠকে আসেননি।
আর চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন তারেক রহমান।
রাত পৌনে দশটায় এ লেখার সময়ে বৈঠক চলছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


