somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্রাঙ্গনে প্রথম আলোকে বয়কট ঘোষণা:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/:-/

০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢালিউডের শিল্পী-কলাকুশলী-নির্মাতা ও প্রযোজক-পরিবেশকরা এবার বয়কট ঘোষণা করেছে দৈনিক প্রথম আলো ও একই গ্রুপের ইংরেজি পত্রিকা ডেইলি স্টারকে। এফডিসিতে ৭ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, চিত্রগ্রাহক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম চলচ্চিত্র একতা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশীয় চলচ্চিত্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারকে বয়কট ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহাম্মদ হান্নান বাংলানিউজকে বলেন, যে কোনো দেশের চলচ্চিত্রের বিকাশে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলচ্চিত্রের সঙ্গে দর্শকের যোগাযোগের মধ্যস্থতাকারী হিসেবে আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে সবসময় দায়িত্বশীল ভূমিকা আশা করি। কিন্তু সাম্প্রতিক সময়ে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার দেশীয় চলচ্চিত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে বলে চলচ্চিত্র একতা পরিষদের সভায় আমরা ঐক্যমতে পৌছাই। সর্বসম্মতিক্রমেই আমরা এ দুটি পত্রিকাকে চলচ্চিত্রাঙ্গনে বয়কট ঘোষণা করেছি। মহাম্মদ হান্নান জানান, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারের সঙ্গে চলচ্চিত্রের কোনো শিল্পী-কলাকুশলী কথা বলা থেকে বিরত থাকবে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো বা সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণ থেকেও আমরা বিরত থাকবো বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম আলোকে বয়কট ঘোষনা কারণ জানতে চাইলে মহাম্মদ হান্নান বলেন, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি দেশের মুলধারার চলচ্চিত্রের প্রতি এই পত্রিকাটির বিভিন্ন সংবাদ, সম্পাদকীয় ও কলামে একধরনের অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর ইস্যুতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই যেখানে বিরোধিতা করছে। প্রথম আলোকে দেখা যাচ্ছে, তার পক্ষে অবস্থান গ্রহণ করতে। তাছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারে সব সময়ই বলিউড বা হলিউডের সংবাদ গুরুত্ব সহকারে পরিবেশন করা হয়। সেই তুলনায় দেশীয় চলচ্চিত্রের খবরাখবর গুরুত্ব পায় না বললেই চলে। এসব দিক পর্যালোচনা করেই চলচ্চিত্র একতা পরিষদের সভায় এই দুটি পত্রিকাকে চলচ্চিত্র একতা পরিষদের সভায় বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
View this link
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×