ক্রেতারা যাতে নিজেই নিজের ক্রয়কৃত শাক-সব্জি,মাছ-মাংস,ফল ও অন্যান্য খাদ্যদ্রবাদি ফরমালিন টেস্ট করতে পারেন এবং ফরমালিন দেয়া মাছ-মাংস কেনা থেকে বিরত থাকেন, সে জন্যই আমাদের এই প্রচেষ্টা | আমরা সরকার অনুমোদিত “ফরমালিন টেস্ট কীট” সংগ্রহ করে, তা নিয়ে নির্দিষ্ট বাজারে উপস্থিত থাকবো যাতে ক্রেতারা নিজেই নিজেদের ক্রয়কৃত শাক-সব্জি,মাছ-মাংস, ফল ও অন্যান্য খাদ্যদ্রবাদিতে ফরমালিন টেস্ট করতে পারেন ।
আমরা বিনামূল্যে এই সেবা পৌছে জনগনের কাছে পৌছে দিবো “Leaders of Tomorrow (LOT)” সংগঠনের ব্যানারে| “Leaders of Tomorrow (LOT)” হলো সমাজকর্মী, স্বেচ্ছাসেবী, সচেতন নাগরিকদের একটি অলাভজনক ও অরাজনৈতিক নেটওয়ার্ক যা গবেষনার ভিত্তিতে কোনো একটি সমস্যা প্রকাশ করে, তার সমাধান খোঁজার চেষ্টা করে এবং সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা চালায়|
Leaders of Tomorrow (LOT)” এর এই প্রচেষ্টা ততদিন চলবে যতদিন না আমাদের খাবারের শাক-সব্জি, মাছ-মাংস, ফল ও অন্যান্য খাদ্যদ্রবাদি ফরমালিন মুক্ত হচ্ছে। আগামী ১২/০৮/২০১২ ইং (রবিবার) সকাল ১১টা থেকে শুরু হবে আমাদের এই কার্যক্রম| সেই সাথে জাতিসংঘের International Youth Day 2012 এর প্রতি একাত্বতা পোষণ করে কিছু সচেতন তরুণও আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হবেন|
আপনিও সাদরে আম্মন্ত্রিত আমাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে| আপনার সক্রিয় অংশগ্রহনই পারে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে| অতএব আমরা আপনার অপেক্ষায় রইলাম| ইভেন্ট এর বিস্তারিত বর্ণনা আগামীকাল আপনাদের দেওয়া হবে| সেইসাথে “Leaders of Tomorrow (LOT)” সম্পর্কে আরো জানতে লগ ইন করুন http://www.lotbd.org
যারা আমাদের সাথে একাত্বতা পোষণ করে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে চান "আগামী ১২/০৮/২০১২ ইং (রবিবার) সকাল ১১টা থেকে শুরু হওয়া আমাদের এই কার্যক্রমে' তারাঁ নিচের মেইলে বা মোবাইলে নিজের নাম,ঠিকানা আর মেইল আড্রেস লেখা পাঠাতে পারেন--
[email protected]
এছাড়া Tasfi Mahmud ও Saimum Reza Piash এর ফেসবুক প্রোফাইলেও যোগাযোগ করতে পারেন ।
আর আগামী ১১ই আগষ্ট, ২০১২ইং দুপুর ২টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে (১৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মোটর, ঢাকা) ইভেন্ট এর ব্রীফিং হবে।
অনুগ্রহ করে যোগাযোগ করুন 01927428025,01670102759 ,01758028804
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


