আমি আর আমার দুস্ত
১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইকরাম আর আমি খুবই জানে জিগার দুস্ত। ওর সাথে আমার পরিচয় ২০০২ সালে। এখন পর্যন্ত দোস্তালি অটুট। একটা সময় ছিল যখন আমরা ২৪ ঘন্টার ১২/১৩ ঘন্টা একসাথেই কাটাতাম রীতিমত ছায়ার মত। অনেকেরই মনে হত ও আমার boy friend।আমার মা আমাকে প্রায়ই বলতো ছেলেটার সাথে কি তোর? আমি এখন বাংলাদেশে আর আমার দুস্ত জাপানে। এখন মোবাইলে আর নেটেই মাঝে মাঝে যোগাযোগ হয়। কিন্তু অবস্থানের দূরত্ব আমাদের বন্ধুত্বের দূরত্ব কখনই বাড়ায়নি বরং কমিয়ে দিয়েছে। মজার ব্যাপার আমার এই দোস্ত ছাড়া আর কেউ আমার সমস্যাগুলো বুঝেনা। আমি আমার জীবনের সব কিছুই ওকে জানিয়েছি। বলা যায় ও আমার জীবন্ত ডায়েরী। আমি ওকে প্রচন্ড বিশ্বাস করি আর আমার দোস্ত আমার বিশ্বাসের সম্মান করে। হ্যা আমাদের মধ্যেও অনেক সময় ঝামেলা হয় কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। ইকরামের ভাষায় আমরা অনেক কিছু ভুলে যাই না বাদ দিয়ে চলি। জীবনে অনেকের কাছ থেকে তীব্র কষ্ট পাওয়া মানুষ আমি শুধু একটা সম্পর্কের কাছে নিরাপদ আশ্রয় খুজে পেয়েছি। এই একটা জায়গায় আমি...................... খুব নিরাপদ বোধ করি।
আমার এই দোস্তের সাথে আমার ২৫শে মার্চ বেস্ট কৌচিং এ পরিচয়। প্রথম কথা হয়েছিল নির্মলেন্দূ গুনের কবিতার বই নিয়ে। আমি ওর কাছে "তার আগে চাই সমাজতন্ত্র" বইটি চয়েছিলাম। তার পর থেকেই টুকটাক কথা বলা শুরু।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন