আমার প্রিয় পোস্ট

যা লিখি তাই অখাদ্য হয়।তবুও চেষ্টায় আছি....

জিমকে বাচাঁন

০৮ ই জুলাই, ২০০৭ রাত ১১:২৮

শেয়ারঃ
0 0 0

"বাবা,আমি তোমার মত শ্বাস নিতে পারছি না কেনো?কেনো তোমার বুকে ঝাপিয়ে পড়তে পারছি না।আমার অনেক কষ্ট হচ্ছে,আমি বাচঁতে চাই।আমাকে তুমি বাচাঁও"

কথাগুলো ছোট্ট শিশু জিমের।জেবিএস নামক এক ঘাতক ভাইরাসে আক্রান্ত হয়ে পা থেকে মাথা পযর্ন্ত প্যারালাইজড হয়ে হাসপাতালের বেডে শুয়ে অসহ্য ব্যথায় কাতরাচ্ছে।তার অসহায় বাবা একসময়ের চিত্রপরিচালক আবুল কালাম আজাদ,মেয়ের চিকিৎসার বিপুল খরচ যোগাতে গিয়ে এখন নিঃস্ব প্রায়,অসহায়ভাবে মেয়ের আহাজারি শুনছেন।তার কিছুই করার নেই এখন।প্রতিদিন জিমের জন্য খরচ হচ্ছে ২০ থেকে ৫০ হাজার টাকা।সত্যিই অনেক টাকা।

তাই আসুন না,আমরা ছোট্ট জিমকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের সাধ্যমতো চেষ্টা করি?


জিমের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা: মোঃ আবুল কালাম আজাদ,
সণ্চয়ী হিসাব নং-১০৭১২১০০০২৪৬৩০,প্রিমিয়ার ব্যাংক,কারওয়ানবাজার শাখা,ঢাকা।

 

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ২:১৮
ধুসর গোধূলি বলেছেন: এইরকম পোস্টগুলো থেকে যায় চোখের অন্তরালে। আমরা মেতে উঠি যতোসব টার্শিয়ারী ব্যাপার নিয়ে। এই পোস্ট-সেই পোস্ট স্টিকি হয়, এমন আহাজারী জানানো পোস্টের কোন মূল্য নেই। যে দেশে মানুসেরই কোন মূল্য নেই, সেখানে সেই মানুষের কথা বলা একটা নিতান্ত পোস্ট। তার চাইতে আসুন গান শুনি, আধা বাংলায়, আধা ইংরেজীতে ক্লাউনের ঢঙ্গে কথা বলা কিছু জোকারের কথা শোনার আমন্ত্রন জানিয়ে পোস্ট স্টিকি হয়, অমুক পানীয়ের বিজ্ঞাপন হয়, মানবতা এখানে বিপন্ন। কার শালার কি, ছোট 'জেবি' পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে? আমাদের চাই ব্যাবসা, আমাদের চাই লাভ, আমাদের চাই খ্যাতি!

আপাতত খ্যাতির মায়রে বাপ। এক রত্তি জেবি কিংবা তার পরিবারের কারো জায়গায় নিজেকে কল্পনা করুন। দেখুন তো বুকের বা দিকটা একটু ধুক করে ওঠে কিনা!

সামহোয়্যারের আয়োজকদের বলবো, আরেকটা বার দাঁড়ান। মানবতার পাশে আপনার উপস্থিতি জানান দিন। জেবিকে বাঁচতে দিন। এইটুকু না করতে পারলে নিজের নামের পরে মানুষ টাইটেলটা আর লাগাবেন না। আজ থেকে না হয়, না-মানুষ হয়েই বাকিটা জীবন কাটিয়ে দিলেন।

ডাজ ইট রিয়েলী ম্যাটার টু ইউ?
৪. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ২:৪৯
মানবী বলেছেন: কি অসুখ বুঝতে পারছিনা, জেবিএস ভাইরাসের সাথে পরিচিত নই। লক্ষন জেনে মনে হচ্ছে Guillain Barre syndrome এর কথা বলেছেন, এই ক্ষেত্রে কোন বিশেষ ঔষুধ বা চিকিৎসা নেই, শুধু সাপোরটিভ কিছু ব্যবস্থা নিতে হয়, হাসপাতালে এডমিটেড থাকা অবশ্যই জরুরী তবে খুব দামী বা ব্যয়বহুল হাসপাতালের প্রয়োজন নেই। খুব সাধারন সর্দি জ্বর সেরে উঠার কিছুদিন পর এই ভয়াবহ রোগ দেখা দিতে পারে। কোন হাসপাতালে আছে জানলে সুবিধা হতো।
৫. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ৭:০৫
তারেক রহিম বলেছেন: ব্লগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হউক। সাথে থাকব অবশ্যই!
৬. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্ট টা স্টিকি করার অনুরোধ জানাই। ভাসমান ডিটেল দিয়া আরেকটা পোস্ট দেন। প্রাপ্তিরে পারলে, জিমরেো সম্ভব
৭. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০০
মুকুল বলেছেন: এসএমএস এর মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা?
সাথে আছি।
৮. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১০:০৪
জ্বালাময় বলেছেন: কোন হাসপাতালে আছে সেটা জানাবেন কি দয়া করে?
৯. ০৯ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫১
রোবট রাজকন্যা বলেছেন: গত শনিবার(৮ই জুলাই)প্রথম আলোয় জিমকে নিয়ে লেখা রিয়াজ এর একটি কলাম পড়েছিলাম ।
লেখাটা এখানে পাবেন
!@@!1113138, !@@!1113139 !@@!1113140 !@@!1113141 !@@!1113142
১০. ০৯ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:৫৮
নজমুল আলবাব বলেছেন: প্রথম আলোতে নায়ক রিয়াজ এইটা নিয়া লিখছিলেন। কেমন সাড়া পেয়েছিলেন তার কোন ফলোআপ পাইনি।

অমিতের মত জিমকে নিয়েও কিছু একটা করা যায়। এজন্য উদ্যোগ প্রয়োজন। এমন উদ্যোগে তরুনদেরই এগিয়ে আসতে হয় আগে। আমাদের এইসময়ের ডিজুস প্রজন্ম কি এগিয়ে আসবে
যারা ঢাকায় আছেন তারা একটু উদ্যোগ নিন। পাশে পাবেন কথা দিলাম।
১১. ০৯ ই জুলাই, ২০০৭ দুপুর ১:৩৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আসলাম সমর্থন জানাতে।
পাশে আছি।
১২. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:২৭
হোসেইন-দ্য এ টিম বলেছেন: এইটারে রেটিং করেন সবাই।আমগো স্টাইলে টপ করুম।
১৩. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৭
হোসেইন-দ্য এ টিম বলেছেন: হা:হা:হা:।কুন চুদির ভাই আবার রেটিং দেখি কমায় দিসে।
শালার পো' ইতরের ছাওরা সবখানেই রাজনীতি খুজেঁ।
১৪. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫১
সৈয়দ দেলগীর বলেছেন: রেটিং দিলাম... যদি টপলিষ্টে না ওঠে তাইলে এই পোষ্টটাই আবার... মানে প্রত্যেকদিন দুইবার কইরা পোষ্ট দেওনের কোনো সিষ্টেম আছে ?
আর একটা টিম কইরা তার পরিবারের আর ডাক্তারের সাথে একবার আলাপ করা যাইতে পারে... তারপর তার আদতে কি লাগবো না লাগবো তা জাইনা বুইঝা সেই অনুযায়ী ব্যাবস্থা নেওয়া যাইতে পারে। একটা চ্যারিটি অনুষ্ঠান হইতে পারে... সেইটা কিভাবে করা যায় না যায় তা একটু খোঁজ নিয়া দেখতেছি... রিয়াজের সাথেও যোগাযোগের চেষ্টা হইতে পারে... আমার সোর্স আছে কিঞ্চিত... আর কারো থাকলে সেইটাও কাজে লাগানো যাইতে পারে... তবে আমার মনে হয় সবার আগে তার পরিবারের সাথে আর ডাক্তারের সাথে কথা বইলা আদতে কি লাগবো না লাগবো আমরা কি করতে পারবো না পারবো তার একটা ব্যাবস্থা নিতে পারি।

চেষ্টা অব্যাহত থাকুক
১৫. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:১৪
হোসেইন-দ্য এ টিম বলেছেন: দেলগীর ভাই,টপ লিস্টে উঠবে না মানে?আলবত উঠবে।ইতিমধ্যেই লিস্টের মাঝামাঝি কিন্তু চলে এসেছে।
এ-টিমের মেম্বারদের বেশিরভাগই এখনও অনলাইনে নাই,রাতের ভিতরে এইটারে টপ করে ফেলবো।
১৬. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৪৬
হেজাব বলেছেন: ৫!!
জিবিএস নিয়া ডিটেইলস পোস্ট দেবার ইচ্ছা আছে। যদিও রোগটা মারাত্বক, তবে সঠিক এবং দ্রুত চিকিৎসা পাইলে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে যায়। তবে ৩০% বয়স্ক এবং দু:খজনক হইল বেশিরভাগ শিশুই কিছু মাসল উইকনেসে ভুগে থাকে সুস্থ হবার পরেও।

১৭. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৪:৫০
অমিত আহমেদ বলেছেন: নির্ভরযোহ্য কেউ পেপ্যালে একটা অ্যাকাউন্ট খুলেন। কোন অর্গানাইজেশন হলে ভালো হয়। তাহলে আমরা প্রবাসীরা ক্রেডিট/ডেবিটে টাকা পাঠাতে পারবো।
***
ধন্যবাদ পোস্টটির জন্য!
১৯. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৩
সৈয়দ দেলগীর বলেছেন: মানবী আর হেজাবের মন্তব্য পইড়া মনে হইলো তারা এই বিষয়ে জানেন। খুব ভালো হইলো... হেজাবের কথামতো যদি ভালো করনের চান্স থাকেই... তাইলে চেষ্টা করতে দোষ কি ?
যারা রোগটারে জানেন... তারা একটু খোঁজ খবর নিতে দিতে পারলে ভালো হয়...
২১. ০৯ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:২০
মাহবুব সুমন বলেছেন: আছি সব সময়ই, কি ভাবে কি করা যায় তা জানিয়ে আমাকে ১ টা মেইল কইরেন দয়া করে।
সাধ্যমতো চেষ্টা করবো।
২৩. ০৯ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
ঝরা পাতা বলেছেন: ওহো এটা যে টপ লিস্টে আছে খেয়াল করিনি। আমি আবার দৃষ্টিগোচর করার জন্য আরেকটা পোস্ট করলাম।
২৬. ০৯ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
তাসমান বলেছেন: সবাইকে অসংখ ধন্যবাদ।আসলে আমি ব্লগে নতুন।তাই কিভাবে কি করা যায় সবাই একটু সাধ্যমত চেষ্টা করুন।কিভাবে এই পোষ্টটাকে স্টিকি করা যায় তা যদি কেউ বলতেন?আর আমার কি করনীয় এই পোষ্টটাতে এডিট করবো কি না?যদি কেউ পরামর্শ দিতেন তো খুব এ ভালো হতো।যাই হোক সবাইকে আবারো ধন্যবাদ যানাচ্ছি।
২৮. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৮:১৭
তাসমান বলেছেন: সবাই কোথায়?কোনো পরামর্শ কি কারো নেই?আমি কি আরেকটি পোষ্ট দিবো?নাকি এটাই থাকবে?
২৯. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৩
তীরন্দাজ বলেছেন: সহমর্মিতা প্রকাশ করছি ও সাথে থাকবো বলে জানালাম।
৩০. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ৯:৩২
অঃরঃপিঃ বলেছেন: ঠ্যালা। ডাবল আইপি ঠ্যালা
৩২. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:১২
তাসমান বলেছেন: ভাই খালি ঠেলা দিলে তো হবে না।কাজের কাজ তো কিছুই হচছ না।একটা ফান্ড তো করতে হবে?আসুন উদ্দ্যোগ নিয়ে কিছু করি?
৩৩. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:২৫
হে জা ব বলেছেন: এই পোস্টটাকে স্টিকি করা হক মহান নোটিশবোর্ড বা মডুরাম বাহেরা!!

@তাসমান, আপনে নোটিশবোর্ড বরাবর একটা এপ্লিকেশন করেন আপনার পোস্টাটাকে স্টিকি করার জন্য।
বাকীটা মানে কাজের কাজ খুব সম্ভব কালকের মধ্যে কিছু জানা যাবে। হোসেইন আর দেলগীর ভাইয়ের পোস্ট আর কমেন্টে খেয়াল রাখেন।

আর আপনি দয়া করে পোস্টের "জিম" আর "জেবি" গুলো ঠিক করুন।

ধন্যবাদ।
৩৪. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩১
অমিত বলেছেন: প্রবাসীদের জন্য একটা পেপ্যাল একাউন্ট কি খোলা যায় ?
৩৫. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:৪৭
তাসমান বলেছেন: জেমি আছে সেন্ট্রাল হসপিটালে অধ্যাপক ড.এম আর খানের তত্তাবধানে।ওর বাবার নাম আবুল কালাম আজাদ।
তো আসুন সবাই পরকল্পনা করে আগাই।আমরা এতোগুলো ভাইবোন থাকতে আমাদের ছোট্টসোনামনি কেনো মরবে?আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো।কি বলেন সবাই?
৩৬. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১০:৫২
তাসমান বলেছেন: দুঃখিত হেজাব ভাইয়া আমার এই ভুলের জন্যে।ধন্যবাদ আপনাকে।পাশে পাবো আশা করি সব সময়।ভালো থাকবেন।
৩৮. ০৯ ই জুলাই, ২০০৭ রাত ১১:৪৩
তাসমান বলেছেন: ভাই সবাই মিলে একটু নোটিশ বোর্ডকে বলে দেখেন এই পোষ্টটিকে স্টিকি করা যায় নাকি?
একটা ভালোকাজ করা হবে তাহলে।সবাইকে ধন্যবাধ।
৩৯. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:০৪
হোসেইন-দ্য এ টিম বলেছেন: কী করবেন প্ল্যান করেন।আমরা নিশ্চয়ই সাথে আছি।
কালকে কিছু লিখব নে।
৪০. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১২:৪৭
সাদাকালো বলেছেন: অনলাইন এক্যাউন্ট খুলুন। আমরা যারা ঢাকার বাইরে তারাও যাতে এ কাজে অংশ নিতে পারি।
৪১. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১:৪৬
প্রজাপতি বলেছেন: এই পোস্ট স্টিকি করা হোক। প্রাপ্তি প্রসংগে যেমন উদ্যোগ নেয়া হয়েছিলো, জিমকে নিয়েও তেমনি ব্লগের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হোক।
আছি।
৪৩. ১০ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৪৯
হেজাব বলেছেন: ঠ্যালা!!
ধূসর অনেকদিন পরে। ভাল লাগল।
৪৪. ১০ ই জুলাই, ২০০৭ সকাল ১০:২১
কালপুরুষ বলেছেন: পোষ্টটাকে স্টিকি করে দেয়া হউক, এই অনুরোধ রইলো কর্তৃপক্ষের কাছে।
৪৫. ১০ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৫৩
সাদাকালো বলেছেন: সর্বশেষ পরিস্থিতি জানতে চাই
৪৬. ১০ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
সাফায়েত বলেছেন: তাসমান, ধন্যবাদ পোষ্টের জন্য।
ভাই, দায়িত্ব নেবার মত কাউকে পাচ্ছি না, কোথায় জেবতিক আরিফ? আর সবাই কোথায়?? যাদেরকে দেখেছি আগে....ভেলরিকে নিয়ে, চট্টগ্রামের পাহাড় ধ্বসের পর.....
আমরা কি পারবো না আমাদের এক ভাইকে বাচাতে??
জিমের জন্য শুভকামনা।
৪৯. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৫৭
মানবী বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ তাসমান। এম.আর.খান স্যারের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়ে কথা বলার মতো স্পর্ধা দেখাবো না। তবে, জিমের বাবা'র এই আর্থিক অবস্থায় সেন্ট্রাল হাসপাতালের মতো একটি ব্যয়বহুল ক্লিনিক ভয়াবহ ব্যপার। যদি কোন স্পেশালাইজড হসপিটাল হতো, কোন প্রশ্ন ছিলো না। পিজি হাসপাতালে সেন্ট্রাল হাসপাতালের চেয়ে খারাপ চিকিৎসা হবে না, হয়তো চাকচিক্য কিছু কম, রুগীর এ্যটেনডেন্টদের কিছু কষ্ট বেশী, এই পার্থক্য।

কোন বিশেষ হাসপাতালের নাম নিতে চাইছিনা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ঢাকার কিছু হাসপাতাল/ক্লিনিকে ডাক্তার রুগীর রুমে একটু উঁকি দিয়ে গেলেও কয়েকশ টাকা চার্জ করা হয়। যেসব রোগে দীর্ঘদিন হাসপাতালে অবস্থান প্রয়োজন সেসব ক্ষেত্রে সামর্থ না থাকলে এধরনের ক্লিনিকে থাকা সুইসাইডাল।

আমার যে টুকু সাধ্য সেটুকু সাহায্য করবো, তবে জিমের পরিবার বা যাঁরা ওর দেখাশুনা করছেন ওনাদের ভাবতে হাজার ডলার সাহায্যের জন্য অপেক্ষা করার চেয়ে হাজার ডলার বাঁচানো ভালো হয়ে কিনা।

অপ্রিয় সত্য বলতে হলো, দুঃখিত।
৫০. ১২ ই জুলাই, ২০০৭ রাত ১০:৩১
তাসমান বলেছেন: কথাটা সত্য।আশা করি জিমের বাবা মা এটা বুঝতে পারবেন।ধন্যবাদ মানবী।
৫২. ০৫ ই মে, ২০০৮ রাত ১০:৫৯
মনিটর বলেছেন: ১১ ই জুলাই, ২০০৭ দুপুর ২:২৭ গোপাল ভাঁড় বলেছেন: তারপর কি হইলো?
৫৩. ০৫ ই মে, ২০০৮ রাত ১১:০০
রাগ ইমন বলেছেন: কি হলো তারপর?

মানবী আপুর কথা ঠিক হলে , এর চিকিৎসা আসলেই নেই । যতটুকু ভালো হয় , নিজে থেকেই হয় । ততদিন যন্ত্র আর অন্যান্য সেবা দিয়ে সাপোর্ট দেওয়া লাগে ।

আমার বান্ধবীর বাবা সহ অনেকেই ভালো হয়ে গেছেন । জিমের কি হলো ?

 

মোট সময় লেগেছে ১.০০৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন স্বপ্নবাজ।মাকে নিয়ে বেচেঁ আছি।বাবা নেই,চলে গেছেন অজানার দেশে।ভালোলাগে স্বপ্নদেখতে(দেখাতেও)।আমার স্বপ্নের রং জানানেই।তবুও আমি স্বপ্নের ফেরিওয়ালা।হরেক রকম স্বপ্ন আছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই