গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহীয়ান..।মানুষের চেয়ে খারাপ কিছুও কি আছে এই পৃথিবীতে?জানি আমার এই প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক হতে পারে।কিন্তু কথাটা একদম খাটি।যাই হোক,আমার লিখার বিযয় অন্য।আজ আমি একটা সুন্দর প্রস্তাব নিয়ে ব্লগবাসীর সামনে হাজির হয়েছি।অবস্য চামে পপুলার হওয়ার ধান্দা আর কি
।এই সামহয়ারইনে দেখলাম কতো রকম টীমের দাপট।এই টিম একে ব্যান করে তো ওই টিম ওকে শাসায়।এ টিম জামায়াতের লোক তো ওই টিম দেশের জন্যে প্রান দিয়ে দেয়।টিমের কেউ কিছু পুষ্ট দিলে অন্য সদস্যরা রেটিং দিয়ে দিয়ে ওই পোষ্টকে টপরেটেড করে দেয় লিখার মান যাই হোক।রাজনৈতিক কাদাছোড়াছোড়ি,ব্যক্তিগত আক্রমন,অশ্লীল পোষ্ট ইত্যাদি ইত্যাদি নানা কারনে মাঝে মাঝে ব্লগের অবস্থা যাচ্ছেতাই রকমের হয়ে যায়।আর এর ভোগান্তির শিকার হই আমরা যারা সাধারন ব্লগার।আমাদের ওনেকের ওনেক ভালো পোষ্টও অনেক সময় আড়ালে ঢাকা পড়ে যায় এসব টিম আর গ্রপের অহেতুক ক্যাচালে।তাই আমার প্রস্তাব হলো,আসুন আমরা সাধারন ব্লগাররা মিলে একটা অসাধারন গ্রুপ করি যেখানে কোনো ক্যাচাল থাকবে না।সৃষ্টিশীল লেখাগুলো নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে।কোনো ব্যক্তিগত আক্রমন কেউ কাউকে করবে না।কোনো গ্রুপিং হবে না।শুধু খেয়াল রাখতে হবে ভালো লিখাগুলো যেনো তার প্রাপ্য সম্মান পায়।আমরা গ্রুপের সবাই মিলে রেটিং দিয়ে দিয়ে টপরেটেড করে দিবো।তো কি বলেন সবাই?প্রস্তাবে রাজি থাকলে আওয়াজ দিয়েন। আর গ্রুপে আসার দুইটা মাত্র শর্ত হইলো, অবশ্যই এই লিখাটারে রেটিং দিবেন এবং যার যার ব্লগে লিখাটা ভালো কইরা আঠা দিয়া আটকাইয়া রাখবেন যাতে আপডেট আর গ্রুপের অন্য সবার নামগুলো দেখতে পারেন।তো হয়ে যাক?যারা আইবেন না মনে রাইখেন হেগোরে সবাই কিন্তু চিনা ফালাইবো।কারা কারা ব্লগে ঝামেলা করে।কারা কারা মুক্তমনা,সৃষ্টিশীল আর শান্তিপ্রিয় না।খুব খেয়াল কইরা।
সাহস কইরা দিলাম পুষ্ট আল্লায় জানে কি হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

