নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়।
বিষণ্ণতার হাত ধরে যাই দূর বহুদূর।
তেপান্তরের মাঠ পেরিয়ে,
নির্জনতার দ্বীপান্তরে।
নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়।
একলা একাকী এই দ্বীপে আজ
নিজের সাথে দেখা।
দেখা হয় আজ,কথা হয় আজ,
জানা হয় সে বারতা।
আমাকেই আমার আছে যে দেবার
আমিই সে অমৃতা।
আছ আমারি মাঝে বন্ধু তুমি,
মা,বাবা, ভাই বোন।
সাগর বল, আকাশ বল, বল হিমালয় পর্বত।
কলমের কালি, কবিতার খাতা,
হিসাবের বই, দিনলিপি আছে, আছে সব
আছে স্বর্গ আছে নরক।
আছে আব্রাহাম,আছে জীশু,আছে বুদ্ধা, মুহাম্মদ।
নিঃসঙ্গতা আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়
কানে কানে বলে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

