পড়ছে ক্লাশ টু তে! তাকে ফোন করলাম,ঈদে সে কি কি কিনেছে,খবরাখবর নিলাম। কথার এক পর্যায়ে সে আমাকে খুব গম্ভীর হয়ে বলল,
-আজকে স্কুলে কি হইছে,জানো?
-কি হইছে?জানিনাতো!
-আমাদের ক্লাশের তানহা আছেনা? ঐযে আমাদের বাসায় আসছিল,তুমি চকলেট দিছিলা?
-ও!হ্যা হ্যা,চিনছি। কি হইছে তার?!
-ও আজকে আমাকে কি বলছে জানো?
-কি বলছে?
-বলছে,তামীম,আমি তোকে ভালবাসি
-! কীহ!
কি বলছে তোরে!!!!!!!
-শুননাই? বলছে, তামীম,আমি তোকে ভালবাসি।
আমি আস্তে করে বললাম,
-তুই কি বলছস?
-আমি কিছু বলিনাই।এখন তুমি বলত,আমি কি বলব?!
-কি বলবি মানে?
আচ্ছা শোন,তুই ওরে বলবি যে,আমরা তো সবাই বন্ধু,আমি সবাইকেই ভালবাসি।, ঠিক আছে?
-সবাইকে? সবাইকে কি ভালবাসা যায়!?
-ক্যান যাবেনা?সবাই তোর বন্ধু,বন্ধুদের সবাইকে ভালবাসা যায়।
-কিন্তু,তানহা তো আমাকে একা বলছে?
আমার আর মেজাজ ঠিক রইল না।
****এরপরে সে আমাকে বলতেছে
-তোমার জন্য আম্মু ড্রেস কিনছে।
-আচ্ছা? কি রঙ এর কিনছেরে?
-সোনালী রঙ এর।আমি আরেকটা কিনতে বলছি
-ক্যান?! কার জন্য?
-তোমার জন্যই, নতুন মডেলের বের হইছে এইবার,নাম জানো? শীলা কি জাওয়ানি,মুন্নি বাদনাম,পাগলু...... তুমি কোনটা নিবা,বল?
-ওই,চাচী রে ফোন দে,আম্মু কথা বলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


