somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত ও একটি নীল শাড়ি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম পড়ে একটা রোমান্টিক টেক্সট এর জন্য প্রস্তুত হয়েছেন। আমার ভেতরে রোমান্টিসিজম কম। যদিও নিশ্চিত না আসলেও কম কিনা। রোমান্টিসিজম চর্চা করার সুযোগ হয়নি, তাই এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা। তবে যা লিখতে যাচ্ছি তাতে রোমান্টিকতা না থাকারই কথা। কারণ পাঠককে একটা ধাক্কা দিতে হবে এমন নিয়ত করে লিখেত বসেছি। পাঠককে একটা মোক্ষম ধাক্কা দিতে হবে। বসন্তের প্রথম দিবসে গুটি বসন্তের মত ধাক্কা।

যেহেতু গল্পের কোন প্লট মাথায় নেই, যেহেতু গল্প পয়দা করার অতিমানবীয় ক্ষমতা আমার নেই এবং সর্বোপরি একটা গল্পই লিখতে হবে এমন কোন সুদৃঢ় সংকল্পও আমার নেই, তাই সিদ্ধান্ত নিলাম হাত পাতব। হাত পেতে জীবনে অনেক কিছুই পাইনি। আর যেখানে কিছু পাবার সম্ভবনা ছিল সেখানে সঙ্কোচে হাতই পাততে পারিনি। তাই হাত খালিই থেকে গিয়েছে। তবে এবার হল।

ঠিক করলাম, ফেইসবুকে প্রথম যে নক করবে তার কাছেই হাত পাতব। একটা গল্প ধার চাইব। একটা নীল শাড়ির গল্প। যেহেতু পাঠককে ধাক্কা দিতে হবে, সেহেতু প্রেমের গল্প হলে চলবেনা। কঠিন শর্ত। ইংরেজিতে কথা আছে- Beggars should not be choosers. বেগারের মত হাত পাতলেও চয়েজ টা কায়দা করে দিয়ে দিতে হেব। I am a beggar with the liberty of choice. বেশ।

ফেইসবুকে যে বান্ধবীটি নক করেছে সে আমাকে আগামি কালের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আমি ভিক্ষাবৃত্তি ভুলে গিয়ে চ্যাটাস করে কড়া উত্তর দিয়ে বসলাম। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। নির্বাপিতপ্রায় ভস্মকুন্ডে মারুত সঞ্চালণ। অগ্নিতে ঘৃতাহুতি প্রদান। হিতাহিতজ্ঞানশূণ্য হয়ে বলে বসলাম, 'শোনো, প্রেমবঞ্চিত একজন মানুষকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো আর কানা ছেলেকে পদ্মলোচন নামে ডাকা সমান অপরাধ। তুমি গুরুতর অপরাধ করেছো। তোমার শাস্তি হল, তোমার আমাকে একটা গল্প বলতে হবে। নীল শাড়ির গল্প। আর সেই গল্পে প্রেম থাকতে পারবেনা।'
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৩২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×