আপনাকে খুব বেশি মনে পড়বে ইমন যুবায়ের
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার পঠন পাঠনের বয়স সিকিশতাব্দী পার হয়েছে। কিন্তু ইতিহাস নিয়ে আমার যে মুগ্ধতা তা পাঠ্যবই এমনকি পাঠক্রমবহির্ভূত বইও সেভাবে জাগাতে পারেনি যা পেরেছিলেন প্রিয় ব্লগার ইমন যুবায়ের। তাঁর মোহিনী লেখায় পালযুগের রাজকুমারের মতো যেন ঘোড়া ছুটিয়েছি প্রাচীন বাংলার প্রান্তর থেকে প্রান্তরে। গল্পের ছলে কেবল ইতিহাস শিখিনি, নিয়েছি এই জনপদের প্রতি মায়াজড়ানো ভালবাসার দীক্ষা। তাঁর দু'টি প্রিয় লেখা আমাকে উৎসর্গ করেছিলেন। ভেবেছিলাম যোগ্য হয়ে উঠে তার প্রতিদান দেব। কিন্তু ইমন যুবায়ের নির্মমভাবে ঋণী করে রেখে গেলেন। ঘোরলাগা কোন অলস মধ্যাহ্নে যখন আবার দেশকে নিয়ে ভাববো, 'কিছু একটা' করার সুতীব্র তাড়নায় জর্জরিত হয়ে, বিশ্বাস করুন ইমন জুবায়ের, আপনাকে খুব বেশি মনে পড়বে।
[লেখাটি আপডেট করা হবে]
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।
স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬
ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।

একটা অপ্রাপ্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:১৪

শহীদুল ইসলাম প্রামানিক
(স্যারের লেখা একাত্তরের একটি স্মৃতি তুলে ধরলাম)
১৯৭৫ সালে রাজনৈতিক কারণে স্যারকে জেলে যেতে হয়েছিল। স্যার জেল থেকে ফেরার পর কিছু ক্লাস করার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সাথে...
...বাকিটুকু পড়ুন
বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুন