টিভি খুললেই, নেতাদের মুখে একটা ব্যাপার শুধু শুনি সেটা হচ্ছে জরুরী অবস্থা প্রত্যাহার।কিন্তু ঠিক কি কারনে জরুরী অবস্থা প্রত্যাহার চাই তা কিন্তু কোন রাজনৈতিক নেতাদের মুখে শুনি না। রাজনৈতিক নেতারা কি কারনে জরুরী অবস্থা প্রত্যাহার চায় তা কিন্তু তারা মুখে না বললেও সাধারন মানুষ জানে।কারন অনেকদিন ধরে পারছে না বোমাবাজি, টেন্ডারবাজি আর টাকার বিনিময়ে চাকুরী বানিজ্য করতে।গেল সিটি করপোরেশন নির্বাচনে পারেনি ভোট কিনতে, ভোটকেন্দ্র দখল করতে।এবার সিটি করপোরেশন নির্বাচনে একটা ব্যাপার লক্ষনীয় যে যারা কাউন্সিলর পদে জয়ী্ হয়েছেন তাদের বেশীরভাগই নতুন মুখ।আর যারা হেরেছে তাদের বেশীরভাগই বিএনপি ও আওয়ামীলিগ সমর্থিত এলাকার গন্যমান্য ক্যাডার মানে বড়ভাই। তাদের হারার একমাএ কারন বোমাবাজি করতে পারে নাই, পারে নাই মানুষকে ভয় দেখাতে।সাধারন মানুষ খেতে না পারলেও অনেক শান্তিতে আছে।তাই সব রাজনৈতিক নেতাদের ফ্রুটিকা জুস খাওয়ায় মিডিয়ার সামনে নিয়ে আসতে হবে।তারা আসলে কেন জরুরী অবস্থা প্রত্যাহার চায়?কারন দু্র্নীতিবাজ পলাতক নেতারা আসতে পারছে না।একটা টিভি চ্যানেল এ দেখলাম বেগম জিয়া গাল ভরে হাসতে, তিনি কি ভুলে গেলেন তার প্রিয় টিনচোর আমলা এবং চাঁদাবাজ ছেলের কথা। আর কোথায় গেল ট্রামকার্ড দেখানো জলিল।তাই জরুরী অবস্থার মধ্যেই সকল নির্বাচন অনুষ্ঠিত হোক যাতে আর একটা ১/১১ সৃষ্টি হতে না পারে, এটাই শান্তিপ্রিয় সকল মানুষের কাম্য।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।