মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জৈষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী হত্যাকা-ের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সম্পাদক নূর ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আহসান কবীর, সাংবাদিকনেতা ফকির শওকত প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশ আজ মানুষের মৃত্যুকূপে পরিণত হয়েছে। এ সরকারের আমলে যেমন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই, তেমনি সাংবাদিকরাও তাদের রোষানল থেকে মুক্ত নয়। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে সব শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
নেতৃবৃন্দ অবিলম্বে মেধাবী এই সাংবাদিক দম্পতি খুনের সাথে জড়িতদের আটকের দাবি জানান। একইসাথে তারা এ পর্যন্ত খুন হওয়া সকল সাংবাদিকের হত্যাকা-ের বিচার দাবি করেন।
সমাবেশশেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে বেরিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



