somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ The Judge(2014)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কখনো কখনো আমরা এমন অনেক অনুভূতি আড়ালে রেখে দেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কত সময় পেরিয়ে যায়, সেসব অনুভূতিগুলো তে মরচে পরে না, ক্ষয়ে যায় না, কারণ তার বস্তুত প্রতিফলন ঘটতে থাকে ক্রমাগত। আর সে প্রতিফলন নিজ অবস্থান অথবা উৎস সম্পর্কিত জ্ঞানে থেকে যায় আঁধারেই। বেচারা অথবা বেচারি প্রতিফলন জানেও না তার মূল উৎসের কথা।

এটা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটি ঘটনা। আমরা সবাইই অনেক ক্ষেত্রেই এমনটা করি। তবে কিছু কিছু অনুভূতি বা অনুভব অথবা স্মৃতির ভার বইতে বইতে এতটাই পীড়াদায়ক হয়ে দাঁড়ায় যে তার প্রতিফলন যারপরনাই রকমের অবহেলিত হয়, হয় খুব বেশি ঘৃণ্য। আর যদি এই অনুভব লুকানো মানুষটি হয় চাপা স্বভাবের, অথবা যিনি তার দায়িত্ব নিয়ে খুব বেশি সচেতন এমন কেউ! তবে সেই ভার নিশ্চুপ বয়ে বেড়াতে হয় তাকে। খুব সহজেই তা প্রকাশ পায় না।

আবার, সেই প্রতিফলন যদি হয় খুব কাছের কেও? তবে ভারের মূল্যটা কি কয়েক গুন বেড়ে যায় না ?
এখনেই যদি শেষ হত তবে হয়তো কেও কেও মানুষটার দুঃখ মেনে নিয়ে কিছুটা আফসোস করে তার প্রতি করুনা প্রদর্শণ করতেন। সমস্যা হল, এখানেই থেমে যায়নি। যেই মানুষটি এত ভার বয়েও নিজ দায়িত্বে কখনো অবহেলা করেনি তার সেই দায়িত্ব যদি শেষ সময়ে এসে তার বিপরীতে
ই বিদ্রোহ করে বসে, তবে ? তার সেই দায়িত্ব যদি তাকেই কামড়ে ধরে, তবে?
যেই মানুষটি বছরের পর বছরের এত ভার বয়ে বেড়িয়ে শেষমেষ খানিক শান্তির আশা করার সময় আসে, তখনই যদি তার সারা জীবনের অর্জন তার বিরুদ্ধেই চরা গলায় প্রতিবাদ জানায়, তবে তার আর কি বাকি থাকে জীবনে?

ড্রামা জেনারের মুভিগুলোর সমস্যা অথবা মজা যাই বলেন না কেন, কাহিনী যত বেশি ড্রামাটিক করতে পারে মুভিটি ততবেশি জমবে বলে মনে করে। তাই হয়তো মূল চরিত্রের জন্য দর্শকের করুণা বাড়িয়ে দেওয়ার জন্য আরো কিছু যোগ করে দিলেন সেই মুহূর্তে এসেই, যেখানে সে চরম মাত্রায় আহত মানসিক ভাবেই। ঘটনাচক্রের যুক্তি মেলাতে যা পরবর্তিতে দারুণ ভাবেই কার্যকর হয়।
আর এখানেই হলিউডের বেশিরভাগ ড্রামাটিক মুভিগুলো তাদের নৈপূণ্য ধরে রাখে ঘটনাচক্র মেলাতে যথাযথ যুক্তির ব্যবহার দ্বারা।

এমনই এক ভার বয়ে বেড়ানো ব্যক্তির জীবনের খানিকটা অংশ তুলে ধরা হয়েছে The Judge মুভিতে।

মুভিটির এই.এম.ডি.বি লিঙ্ক


ডাউনলোড লিঙ্ক দেওয়া সম্ভব হল না কপিরাইট সম্পর্কিত জটিলতার কারণে। আপাতত একটু কষ্ট করে বিভিন্ন টরেন্ট সাইট থেকে নিজ দায়িত্বে নামিয়ে নিবেন, ডাউনলোড লিঙ্ক দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করবো আশা করছি। :)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×